Ajker Rashifal : কেমন কাটবে আজ সারা দিন? দেখুন ১৯ জুলাইয়ের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 19 July 2022

মেষ রাশি

মেষ রাশি

চাকরিজীবীদের সমস্যা বাড়তে পারে। অতিরিক্ত কাজের চাপের কারণে আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন, পাশাপাশি উচ্চপদস্থ কর্মকর্তাদের চাপও থাকবে। ব্যবসার প্রসার ঘটতে পারে। বাড়ির পরিবেশ ভাল থাকতে পারে। অর্থের অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে না।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: সকাল ৮টা থেকে বেলা ১২টা

বৃষ রাশি

বৃষ রাশি

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। আপনার আয় অনুযায়ী খরচ করুন। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ০৫

মিথুন রাশি

মিথুন রাশি

আপনি আজ মানসিকভাবে খুব ভাল বোধ করবেন। আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে। বিদেশী কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের আজ খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ১২টা ০৫ থেকে দুপুর ২টা ২৫

কর্কট রাশি

কর্কট রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। ব্যবসায় বৃদ্ধি হবে। চাকুরিজীবীদের ট্রান্সফার হতে পারে। ঘরের পরিবেশ খুব ভাল থাকবে। আজ আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে দুর্দান্ত সারপ্রাইজও পেতে পারেন। ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। অর্থের অবস্থা ভাল থাকবে। তবে বড় খরচ করার জন্য দিনটি উপযুক্ত নয়। আজ আপনার চোখের সমস্যা হতে পারে।

শুভ রং: গাঢ় সবুজ

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: সকাল ৯টা ১৫ থেকে ১১টা ৩৫

সিংহ রাশি

সিংহ রাশি

সুস্থ থাকার জন্য আপনার জীবনধারায় পরিবর্তন আনতে হবে। মানসিক চাপ থেকে দূরে থাকুন এবং খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন। আপনার পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। ব্যবসায়ীদের সমস্ত সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়া উচিত। চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বেশি থাকবে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা

কন্যা রাশি

কন্যা রাশি

চাকুরিজীবীরা দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ শেষ করে দারুণ স্বস্তি পাবেন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের কোনও ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে। আপনাকে প্রতিদিন যোগব্যায়াম এবং মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: পীচ

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা

তুলা রাশি

তুলা রাশি

আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। শীঘ্রই আপনার সমস্ত আর্থিক সমস্যা দূর হবে। চাকুরিজীবীদের আরও কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের কাজ দ্রুত এগিয়ে যাবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সাপোর্ট পাবেন। আজ আপনার মাথাব্যথা এবং ক্লান্তি বোধ হতে পারে।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: সকাল ৭টা ২৫ থেকে দুপুর ১টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আপনি উচ্চ পদ পেতে পারেন, পাশাপাশি আপনার বেতনও বৃদ্ধি পাবে। বস আপনার প্রতি খুব মুগ্ধ হবেন এবং আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের বেআইনি কাজ এড়িয়ে চলতে হবে, অন্যথায় আপনার ব্যবসার ব্যাপক পতন হতে পারে। এতে আপনার ভাবমূর্তিও নষ্ট হবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। পারিবারিক দিক ঠিকঠাক থাকবে। পরিবারের সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ২

শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ২টা

ধনু রাশি

ধনু রাশি

আপনার আয় ভাল হবে, তবে ব্যয় বৃদ্ধি আপনার মানসিক চাপ বাড়াতে পারে। বেশি খরচ করা ভাল নয়। এতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। চাকুরিজীবীদের কোনও কাজ অসম্পূর্ণ না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা তাড়াহুড়ো করে কোনও গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করবেন না। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা ২০

মকর রাশি

মকর রাশি

আজকের দিনটি এই রাশির বেকার জাতকদের খুব ভাল কাটবে। তাঁরা চাকরি পেতে পারেন। ব্যবসায়ীদের ভাল আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য থাকবে। আজ অনেক টাকা খরচ হতে পারে। স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: সকাল ৬টা থেকে দুপুর ২টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

অফিসে নিজের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হতে পারে। আজ আপনার পেশীর কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

মীন রাশি

মীন রাশি

বাড়ির পরিবেশ খুব ভাল থাকবে। পরিবারের সঙ্গে আজকের দিনটি আনন্দে কাটবে। অফিসে বসের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বস আপনার পরামর্শকে খুব গুরুত্ব দেবেন। আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তবে আপনি আপনার বুদ্ধি দিয়ে সব সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, July 19, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion