Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 19 জানুয়ারি 2024
Ajker Rashifal, 19 January 2024: শুক্রবার, ১৯ জানুয়ারি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি অর্থ বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। অফিসে আপনার আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা বলা উচিত। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১টা ৩০
আজকের বৃষ রাশিফল
দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ আপনাকে অফিসে তাড়াহুড়ো করে কোনও কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার অসাবধানতার কারণে বড় ক্ষতি হতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। বিনিয়োগ করার জন্য এটি উপযুক্ত সময় নয়। আজ আপনার কানের সমস্যা হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে ৪টা
আজকের মিথুন রাশিফল
ব্যবসায়ীদের সরকারী নিয়ম লঙ্ঘন না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিশাল ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। কাজের চাপ বাড়তে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনি পেটের রোগে ভুগতে পারেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৯টা ১৫
আজকের কর্কট রাশিফল
ব্যবসায়ীরা আজ ভালো ফল পাবেন। আর্থিক লাভ হবে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তবে না ভেবে প্রিয়জনকে কোনও প্রতিশ্রুতি দেবেন না। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ৯টা ৫০
আজকের সিংহ রাশিফল
লভ লাইফ ভালো কাটবে না। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের কারণে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে বকেয়া টাকা না পাওয়ার কারণে আপনি কিছুটা চিন্তিত হতে পারেন। অফিসে বস আপনার উপর খুব খুশি হবেন। ব্যবসায়ীদের কাজের সময় বেশি তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৪টে
আজকের কন্যা রাশিফল
অফিসে আপনাকে কোনও কঠিন কাজ দেওয়া হতে পারে। মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করুন। ব্যবসায়ীরা বিনিয়োগের সুযোগ পেতে পারেন। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। সন্তানদের পড়ালেখা সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে ১১টা
আজকের তুলা রাশিফল
আজ আপনি চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে। ব্যবসায় বিরাট ক্ষতি হতে পারে। তাড়াহুড়ো করে নেওয়া কোনও সিদ্ধান্তের ফল ভোগ করতে হবে আপনাকে। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বকা শুনতে পারেন। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। পরিবারের কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনার রাগ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা
আজকের বৃশ্চিক রাশিফল
পরিবারে চলমান বিবাদের অবসান হবে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। আপনি আপনার পিতার কাছ থেকে কিছু উপকারী পরামর্শ পেতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভালো যাবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা ২০
আজকের ধনু রাশিফল
ব্যবসায়ীদের খুব ভেবেচিন্তে কোনও সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা অফিসের কাজ মনোযোগ সহকারে করুন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনি অর্থ সংক্রান্ত কোনও কাজ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনাদের মধ্যে প্রেম-ভালোবাসা বৃদ্ধি পাবে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: ভোর ৪টে থেকে ৯টা ৪৫
আজকের মকর রাশিফল
চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। বেকার জাতকদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা
আজকের কুম্ভ রাশিফল
কর্মক্ষেত্রে নিজের আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হবেন। আজ আপনার বসও আপনার প্রশংসা করতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এই রাশির ছাত্রছাত্রীরা শিক্ষা সংক্রান্ত কোনও ভালো খবর পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইলে তাতে সাফল্য পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা
আজকের মীন রাশিফল
লভ লাইফ ভালো কাটবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। চাকুরিজীবীদের মানসিক চাপ বাড়তে পারে। আজ কাজের চাপ বেশি থাকবে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। আদালত সংক্রান্ত বিষয়ে সাফল্য পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৪টে ২০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
