Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ সারা দিন কেমন কাটবে? দৈনিক রাশিফল 19 জানুয়ারি 2023
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল: শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিরা ভালো ফল পাবেন
স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। সন্তান সংক্রান্ত বড় সিদ্ধান্ত নিতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে বেশি অর্থ ব্যয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করছেন, তারা আজ ভালো সুযোগ পেতে পারেন। শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের প্রত্যাশিত ফলাফল পাওয়ার সম্ভাবনা খুব বেশি।
শুভ রং: হালকা গোলাপী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১২টা ৪০ থেকে সন্ধ্যা ৬টা ১০

আজকের বৃষ রাশিফল: অর্থ ব্যয় হবে, স্বাস্থ্যের অবনতি
আজ আপনার খরচ বাড়তে পারে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মান করে চলুন। ব্যবসায়ীদের কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ ভালো থাকবে। স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা রয়েছে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ৪০

আজকের মিথুন রাশিফল: স্বাস্থ্য ভালো থাকবে, ব্যক্তিগত জীবনে সমস্যা
লভ লাইফ দারুণ কাটবে। তবে, বিবাহিত জাতকদের আজ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের কারণে জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তায় আজ আপনার কোনও কঠিন কাজ সম্পন্ন হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা ৩০

আজকের কর্কট রাশিফল: অর্থ ব্যয় হবে, স্বাস্থ্যের যত্ন নিন
আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। চাকুরিজীবীদের তাড়াহুড়ো করে কোনও কাজ না করলেই ভালো হবে। ব্যবসায়ীদের বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনি বাড়ির মেরামতের পেছনে প্রচুর অর্থ ব্যয় করবেন। সুস্থ থাকতে হলে সময়মতো খাওয়াদাওয়ার পাশাপাশি বিশ্রামের দিকেও নজর দিতে হবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৩
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে দুপুর ৩টা ০৫

আজকের সিংহ রাশিফল: ব্যবসায় লাভ, স্বাস্থ্য ভালো থাকবে না
অনেকদিন পর আজ নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। আপনি বেড়াতে যেতে পারেন বা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। মানসিকভাবে আপনি আজ খুব ভালো বোধ করবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। চাকুরিজীবীরা অফিসে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা ভালো লাভ হবে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৫টা থেকে বেলা ১১টা ৩০

আজকের কন্যা রাশিফল: ব্যবসায়ীদেক কাজে বাধা, স্বাস্থ্য দুর্বল থাকবে
আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। অফিসে কোনও গুরুত্বপূর্ণ মিটিং-এর জন্য ডাক আসতে পারে। ব্যবসায়ীরা আজ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়তে পারেন। কোনও কাজে সরকারি বাধা আসতে পারে। আজ আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ৩টা ২০

আজকের তুলা রাশিফল: ব্যবসায়ীরা দুর্দান্ত সুযোগ পাবেন
মানসিকভাবে খুব ভালো বোধ করবেন এবং সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। ব্যবসায়ীরা আজ দুর্দান্ত সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীদের উন্নতি হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ঘরের পরিবেশ খুব ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা

আজকের বৃশ্চিক রাশিফল: আর্থিক অবস্থার উন্নতি
লভ লাইফ ভালো কাটবে না। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে আজকের দিনটি বড় ব্যয় করার জন্য উপযুক্ত নয়। অফিসে আপনার সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ১০টা থেকে বেলা ১২টা

আজকের ধনু রাশিফল: ব্যবসায়ীদের সমস্যা দূর হবে
আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আপনার পারফরম্যান্স ভালো হবে। ব্যবসায়ীরা বড় সমস্যা থেকে মুক্তি পাবেন। ব্যবসায় দ্রুত বৃদ্ধি হবে। পিতা-মাতার সহযোগিতা পাবেন। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

আজকের মকর রাশিফল: আর্থিক ক্ষেত্রে দিনটি ভালো
অফিসের পরিবেশ ভালো থাকবে। আজ আপনার সমস্ত কাজ খুব দ্রুত সম্পন্ন হবে। ব্যবসায়ীদের নতুন কোনও কাজ শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৬টা ৫০

আজকের কুম্ভ রাশিফল: আর্থিক ক্ষতি, স্বাস্থ্যের অবনতি
আর্থিক পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। আপনি আর্থিক সংকটে পড়তে পারেন। স্বাস্থ্যের হঠাৎ অবনতি আপনার দৈনন্দিন পরিকল্পনায় বাধা সৃষ্টি করবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ২০

আজকের মীন রাশিফল: কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে
জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটাবেন। আজ আপনার বিবাহিত জীবনে নতুন মোড় আসতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। ভেবেচিন্তে খরচ করলে বড় কোনও সমস্যা হবে না। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে না। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৯টা ৪০ থেকে দুপুর ২টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications