Ajker Rashifal: মঙ্গলবার দিনটা কেমন যাবে আপনার? দৈনিক রাশিফল 19 ডিসেম্বর 2023

Ajker Rashifal, 19 December 2023: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 19 December 2023

আজকের মেষ রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। আজ আপনি আপনার কাছের কারুর থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। পরিবারের কিছু সদস্যের সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০

আজকের বৃষ রাশিফল

চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো যাবে। আপনার ভাল পারফরম্যান্সের ভিত্তিতে সাফল্য লাভ করতে পারেন। পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীরা আজ বড় গ্রাহকদের সঙ্গে ডিল করার সুযোগ পাবেন। ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি অ্যালার্জি বা সংক্রমণে ভুগতে পারেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে ৩টে ৩০

আজকের মিথুন রাশিফল

স্বাস্থ্য ভালো থাকবে না। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে না। খরচ বাড়তে পারে। ঋণ নিয়ে থাকলে তা পরিশোধের চাপও বাড়তে পারে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের কর্কট রাশিফল

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের আজকের দিনটি ভালো যাবে। চাকুরিজীবীদের অফিসে খুব সাবধানে কথা বলার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ৮টা ১৫

আজকের সিংহ রাশিফল

অফিসের পরিবেশ খুব ভালো থাকবে। আপনার দুর্দান্ত পারফরম্যান্সের জোরে, যারা আপনার সমালোচনা করে তাদের আপনি উপযুক্ত জবাব দেবেন। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। পরিবারের সাপোর্ট পাবেন। আজ আপনি আপনার বাবার সঙ্গে ভালো সময় কাটাবেন। আপনাকে ভারী জিনিস না তোলার পরামর্শ দেওয়া হচ্ছে, তাহলে আপনি আঘাত পেতে পারেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৪টে ৩০ থেকে রাত ৮টা ৩০

আজকের কন্যা রাশিফল

দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। আপনি আপনার জীবনসঙ্গীকে সারপ্রাইজ দিতে পারেন। লভ লাইফে নতুন মোড় আসবে। আজ আপনার সঙ্গী আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে বেশি খরচ না করাই ভালো। অফিসে উর্ধ্বতন কর্মকর্তা এবং সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা

আজকের তুলা রাশিফল

চাকুরিজীবীরা আজ তাঁদের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। বস আপনার উপর খুশি হতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। বাড়ি মেরামতের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে। আপনি মানসিকভাবেও বেশ ভালো বোধ করবেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: ভোর ৪টে ০৫ থেকে সকাল ৮টা ০৫

আজকের বৃশ্চিক রাশিফল

আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে কোনও শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আজ আপনার বিশেষ কারুর সঙ্গে দেখা হতে পারে। শিক্ষার্থীরা কোনও সুখবর পাবেন। বিশেষ করে যাঁরা উচ্চ শিক্ষার সংক্রান্ত প্রচেষ্টা করছেন, তাঁদের সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টে ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের ধনু রাশিফল

অফিসে বস এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং হতে পারে। আজ আপনি আপনার প্রতিভা প্রদর্শনের সুবর্ণ সুযোগ পাবেন। ব্যবসায়ীরা কোর্ট-কাছারির মামলা থেকে মুক্তি পাবেন। আপনার প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। ব্যস্ততার কারণে আপনি আপনার প্রিয়জনকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বেলা ১১টা ২০ থেকে দুপুর ৩টে

আজকের মকর রাশিফল

পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। অফিসে কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণে আপনার গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় প্রচুর ক্ষতি হতে পারে। দিনের দ্বিতীয়ার্ধে আপনার বড় খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য দুর্বল থাকবে। আজ আপনি খুব অলস বোধ করতে পারেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের কুম্ভ রাশিফল

শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভালো যাবে। ক্যাম্পাস প্লেসমেন্ট পেতে পারেন। ব্যবসায় উন্নতির জন্য ভালো সুযোগ আসতে পারে। আজ আপনি আপনার এলাকার একজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ অর্থ সংক্রান্ত কোনও সমস্যা হবে না। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। সুস্থ সবল থাকতে, প্রতিদিন ব্যায়াম ও মেডিটেশন করুন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: ভোর ৪টে থেকে ৮টা ৫৫

আজকের মীন রাশিফল

দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনার টাকা যদি দীর্ঘ সময়ের জন্য কোথাও আটকে থাকে, তবে তা পেতে আরও বিলম্ব হতে পারে। চাকুরিজীবীদের অফিসের কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বস যদি আপনাকে কোনও দায়িত্ব দিয়ে থাকেন, তাহলে নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করুন। ব্যবসায়ীদের আজকের দিনটি স্বাভাবিক যাবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১২টা থেকে বিকেল ৫টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, December 19, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion