Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 19 অগস্ট 2023
Ajker Rashifal: শনিবার, ১৯ অগস্ট কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
স্বাস্থ্য ভাল থাকবে না। স্বাস্থ্যের হঠাৎ অবনতি হওয়ায় আপনার দৈনন্দিন পরিকল্পনা ব্যাহত হবে। আজ খরচ বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। আজ পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা
আজকের বৃষ রাশিফল
আজ আপনি কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। তবে স্বাস্থ্যকে অবহেলা করবেন না, অন্যথায় সমস্যায় পড়বেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ আপনি কিছু কেনাকাটাও করবেন। লভ লাইফে প্রেম-ভালবাসা থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৪টা ৩০
আজকের মিথুন রাশিফল
আপনার টাকা যদি দীর্ঘদিন ধরে কোথাও আটকে থাকে, তবে আজ তা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে খুব ভেবেচিন্তে আর্থিক লেনদেন করুন। ব্যবসায়ীদের আইনী বিষয়ে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের কোনও কাজেই তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে সকাল ৮টা ৫৫
আজকের কর্কট রাশিফল
আর্থিক অবস্থা ঠিক থাকবে। আপনাকে অফিসে অতিরিক্ত আত্মবিশ্বাস না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি বিব্রত হতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বড় ভাই বা বোনের কাছ থেকে আপনার পছন্দের উপহার পেতে পারেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টা ৫০ থেকে সন্ধ্যা ৬টা
আজকের সিংহ রাশিফল
আজকের দিনটি খুব একটা ভাল যাবে না। আপনার কোনও কাজে বাধা আসতে পারে। আর্থিক ক্ষতিও হতে পারে। তবে শীঘ্রই আপনার সমস্যার সমাধান হবে। পরিবারকে সময় দিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ৩৫
আজকের কন্যা রাশিফল
অফিসে কোনও ভাল খবর পাবেন। পার্টনারশিপ ব্যবসায় ভাল লাভ হবে। পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। লভ লাইফ ভাল কাটবে না।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৫টা ২৫ থেকে সকাল ৮টা ৪৫
আজকের তুলা রাশিফল
ব্যবসায় ভাল লাভ হবে। নতুন কোনও ব্যবসায়ের চেষ্টা করলে তাতে ভাল ফল পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয়ের একটি নতুন উৎস লাভের সম্ভাবনা রয়েছে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। ছোটো ভাই-বোনদের সঙ্গে ভাল সময় কাটবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ৯টা ৫০
আজকের বৃশ্চিক রাশিফল
স্বাস্থ্য্যের যত্ন নিন, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আয় ভাল হবে, তবে খরচও বাড়তে পারে। কাজ নিয়ে বেশি দুশ্চিন্তা করা এড়িয়ে চলুন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ৪৫ থেকে রাত ৯টা ০৫
আজকের ধনু রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে খুব ভাল সময় কাটবে। আজ আপনারা ডিনার ডেটে বা লং ড্রাইভে যেতে পারেন। অফিসে দীর্ঘদিন ধরে কোনও কাজ পেন্ডিং থাকলে তা আজই শেষ করার চেষ্টা করুন, অন্যথায় বস রেগে যাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের মকর রাশিফল
আজ বাড়িতে পূজাপাঠ, যজ্ঞ ও কীর্তনের আয়োজন হতে পারে। যে কারণে অতিথিদের আসা-যাওয়া চলতেই থাকবে। ব্যবসায়ীরা ভাল ফলাফল পাবেন। চাকুরিজীবীরা তাদের কাজে সাফল্য পাবেন। আজ আপনাকে খরচ কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৬টা থেকে সকাল ৯টা
আজকের কুম্ভ রাশিফল
আপনার প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকুন, অন্যথায় তারা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে খুব বেশি আশা করবেন না, অন্যথায় আপনি হতাশ হবেন। ব্যবসায়ীদের আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। যদি সম্ভব হয়, আজ আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটান।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: দুপুর ৩টা ৪৫ থেকে সন্ধ্যা ৭টা
আজকের মীন রাশিফল
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফলাফল পাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনি অসুস্থ হয়ে পড়বেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
