Ajker Rashifal : আজ আপনার জীবনে কী ঘটবে? জানতে দেখুন ১৯ অগস্টের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 19 August 2022

মেষ রাশি

মেষ রাশি

চাকুরিজীবীদের এই সময় কোনও পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে আপনিই সমস্যায় পড়বেন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। শিক্ষার্থীদের পড়াশোনায় বড় বাধা আসতে পারে। পড়ালেখায় মনোযোগ বসবে না। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। অতিরিক্ত অর্থ ব্যয় না করাই ভাল। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

বৃষ রাশি

বৃষ রাশি

আপনার সন্তান শিক্ষাক্ষেত্রে সাফল্য পেতে পারে। আজ আপনি আপনার সন্তানদের সঙ্গে চমৎকার সময় কাটাবেন। চাকরিজীবীরা আজ তাঁদের কঠোর পরিশ্রমের যথাযথ ফল পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। মানসিকভাবে আজ আপনি বেশ ভাল বোধ করবেন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: ভোর ৪টা থেকে ৮টা ৩০

মিথুন রাশি

মিথুন রাশি

প্রিয়জনের সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। আজ আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। চাকুরিজীবীদের অফিসে তাড়াহুড়ো করে কোনও কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন। স্বাস্থ্য ভাল থাকতে পারে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ১৫

কর্কট রাশি

কর্কট রাশি

আজ আপনার উপর দায়িত্ব বেশি থাকবে। চাকুরিজীবীদের অফিসের কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আগামীকালের জন্য কোনও কাজ ফেলে রাখবেন না। ছোটো ব্যবসায়ীরা ভাল লাভ করতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা

সিংহ রাশি

সিংহ রাশি

শিক্ষার্থীদের আজকের দিনটি দারুণ কাটবে। বিশেষ করে আপনি যদি সম্প্রতি কোনও পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে অসাধারণ সাফল্য পেতে পারেন। যাঁরা চাকরি খুঁজছেন, আজ তাঁরা একটি ভাল অফার পেতে পারেন। পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিদের আজ প্রচুর লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। স্বাস্থ্য ঠিক রাখতে, গভীর রাত পর্যন্ত জাগা বন্ধ করুন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ৫টা থেকে ৯টা ২০

কন্যা রাশি

কন্যা রাশি

অফিসে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করবেন। আপনার ভাল পারফরম্যান্সের জোরে, আপনি আপনার বসের মন জয় করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের সমস্যা বাড়তে পারে। আপনি আর্থিক সংকটে পড়তে পারেন। আজ আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। অর্থের ক্ষেত্রে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। আজ আপনাকে তাড়াহুড়ো করে কোনও কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার চোট লাগতে পারে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ২৫

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা

তুলা রাশি

তুলা রাশি

আজকের দিনটি এই রাশির ব্যবসায়ীদের দারুণ কাটবে। যদি আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ মাঝপথে আটকে থাকে, তবে আপনার কাজটি ঘনিষ্ঠ কারুর সাহায্যে সম্পন্ন হতে পারে। আজ আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সাপোর্ট পাবেন। আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ২৭

শুভ সময়: সকাল ৮টা থেকে ৯টা ৪৫

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আজ অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের আজ খুব সাবধানে থাকতে হবে। পার্টনারের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আজ রোমান্টিক সময় কাটাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ আপনি খুব ফ্রেশ ফিল করবেন।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ২

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

ধনু রাশি

ধনু রাশি

চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। লোহা ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনি আজ আপনার প্রিয়জনের সঙ্গে ভাল সময় কাটাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

মকর রাশি

মকর রাশি

অতিরিক্ত কাজের চাপের কারণে আপনি আজ নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন না। সহকর্মীর কাজ আপনাকে শেষ করতে হতে পারে। ব্যবসায়ীদের আজ কাজের জন্য কোথাও যেতে হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। পিতার স্বাস্থ্যের মারাত্মক অবনতি হতে পারে। আজ আপনাকে ডাক্তার এবং হাসপাতালেও যেতে হতে পারে। খরচ বাড়তে পারে। আজ আপনার মাথাব্যথা, ক্লান্তি বোধ হতে পারে।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ১০টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। চাকুরিজীবীদের অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের পরামর্শ মেনে চলতে হবে। কাজের প্রতি অবহেলা করবেন না। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। হাঁপানি রোগীদের শারীরিক সমস্যা আরও বাড়তে পারে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ৩৬

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

মীন রাশি

মীন রাশি

আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনি যদি সম্পত্তি বিক্রি করার পরিকল্পনা করছেন, তবে আজ আপনি ভাল সুযোগ পেতে পারেন। বাড়ির বড়দের আশীর্বাদ পাবেন এবং তাঁরা আপনার প্রতি খুব খুশি হবেন। চাকুরিজীবীদের সময়মতো অফিসে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে। আজ দেরিতে পৌঁছালে সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের আইনগত বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সামান্য ভুল হলেই বড় ক্ষতি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, August 19, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion