Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 19 এপ্রিল 2023

বুধবার, ১৯ এপ্রিল কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল। এখানে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 19 April 2023

আজকের মেষ রাশিফল - কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। তবে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা ৪০ থেকে ১১টা

আজকের বৃষ রাশিফল - অফিসে বসের মেজাজ খুব ভালো থাকবে। আপনি আপনার বসের কাছ থেকে কিছু ভালো পরামর্শ পেতে পারেন। বড় মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীদের কোনও ভুল পথ অবলম্বন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার একটি ভুলের কারণে আপনি বড় সমস্যায় পড়তে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা ২৫

আজকের মিথুন রাশিফল - হার্টের রোগীদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। সঞ্চিত অর্থ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৪
শুম সময়: সকাল ৮টা ৩৫ থেকে ১১টা ৩০

আজকের কর্কট রাশিফল - চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। ছোটো ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পাবেন। আজ আপনার বিক্রি বাড়তে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে আরও ভালো হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের সিংহ রাশিফল - ছোটো ছোটো বিষয়ে চিন্তা করা বন্ধ করুন, অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাইডেন্স পাবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদেরকে বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিরাট ক্ষতি হতে পারে। আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে।

শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৭টা থেকে ১০টা

আজকের কন্যা রাশিফল - যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, আজ তারা পিতার সহায়তায় বড় লাভ করতে পারেন। চাকুরিজীবীদেরকে আজ অফিসে অতিরিক্ত কাজ করতে হবে। আপনি মানসিক এবং শারীরিকভাবে খুব ক্লান্ত বোধ করবেন। তবে আপনার পরিশ্রম বৃথা যাবে না। আপনি সঠিক ফলাফল পাবেন। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ০৫

আজকের তুলা রাশিফল - ব্যবসায়ীদের স্থগিত হওয়া পরিকল্পনা আবার শুরু হতে পারে। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আজ আপনি আরও অর্থ সঞ্চয় করতে পারবেন। আজ আপনার দাঁতের সমস্যা হতে পারে।

শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের বৃশ্চিক রাশিফল - সরকারি চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আরও ধৈর্য ধরতে হবে। আপনাকে কিছু নতুন কৌশলও তৈরি করতে হবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।

শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ৩টা ১৫ থেকে সন্ধ্যা ৬টা

আজকের ধনু রাশিফল - লভ ম্যারেজ করার ক্ষেত্রে বড় বাধা আসতে পারে। আজকের দিনটি এই রাশির বিবাহিত জাতকদের খুব ভালো কাটবে। বিবাহিত জীবনে প্রেম-ভালোবাসা বজায় থাকবে। চাকুরিজীবীরা সময়ের দিকে খেয়াল রাখুন। কাজে দেরি করলে বস রেগে যেতে পারেন। ব্যবসায়ীরা নতুন চুক্তি করার সময় খুব সতর্ক থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৮টা

আজকের মকর রাশিফল - ক্যারিয়ার সংক্রান্ত সমস্যার।সমাধান হবে। দীর্ঘ সময় পরে আপনি আপনার কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ১১টা ১৫

আজকের কুম্ভ রাশিফল - আজ বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের আসা-যাওয়া লেগেই থাকবে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। চাকুরিজীবীরা আজ তাদের কঠোর পরিশ্রমের যথাযথ ফল পেতে পারেন। অফিসে বস আপনার পদোন্নতির সুসংবাদ দিতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

আজকের মীন রাশিফল - শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কাজ নিয়ে খুব অসন্তুষ্ট হবেন। ব্যবসায়ীদের অর্থ সংক্রান্ত সমস্যা হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: সকাল ৪টা থেকে ৯টা ২৫

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion