Ajker Rashifal : আজকের দিনটি আপনার কেমন কাটবে? দেখুন ১৯ এপ্রিলের রাশিফল

আজ সারাদিন আপনার কেমন কাটবে? জানতে দেখুন আপনার রাশিফল।

Ajker Rashifal : 19 April 2022

মেষ রাশি

মেষ রাশি

বিবাহিত জীবনে সুখ আসবে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। তবে খুব শীঘ্রই আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। সুস্থ থাকতে হলে আপনাকে মানসিক চাপমুক্ত থাকতে হবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫

বৃষ রাশি

বৃষ রাশি

আজ আপনার কাজে মনোযোগ থাকবে। অফিসে আপনার মুলতুবি কাজগুলি সম্পূর্ণ করার জন্য কঠোর পরিশ্রম করবেন। ব্যবসায়ীরা আজ খুব ব্যস্ত থাকবেন। বাড়ির কারুর স্বাস্থ্যের হঠাৎ অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যয় বাড়তে পারে। আজ আপনার হাত এবং পায়ের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে রাত ৯টা

মিথুন রাশি

মিথুন রাশি

দাম্পত্য জীবনে সুখ বাড়বে। অফিসে সহকর্মীদের উপর অতিরিক্ত নির্ভর করা ক্ষতিকারক হতে পারে। ব্যবসায়ীদেরকে তাঁদের বিরোধীদের থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ কেনাকাটাও করতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

কর্কট রাশি

কর্কট রাশি

ব্যবসায়ীরা আজ ভাল ফলাফল পেতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার স্বাস্থ্য ভাল থাকবে। আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে আজ কোনও পদক্ষেপ নিতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: সকাল ৫টা ৪৫ থেকে দুপুর ১টা ২৫

সিংহ রাশি

সিংহ রাশি

চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুবই শুভ হতে চলেছে। আপনার কঠোর পরিশ্রম আপনাকে বড় সাফল্য এনে দিতে পারে। উচ্চ পদ পেতে পারেন, পাশাপাশি আপনার আয়ও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি নতুন ব্যবসার অফার পান, তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। প্রিয়জনের সঙ্গে আজকের দিনটি আনন্দে কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে খুব রোমান্টিক সময় কাটাবেন।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা

কন্যা রাশি

কন্যা রাশি

ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। আজ আপনাকে কোনও নতুন কাজ শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ে নতুন কোনও কাজ হাতে না নিলেই ভাল হবে। সরকারি চাকুরিজীবীরা বড় পদ পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো ঝগড়া হতে পারে। সুস্থ থাকতে, বাসি খাবার এড়িয়ে চলুন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০

তুলা রাশি

তুলা রাশি

এই রাশির বিবাহিতদের তাঁদের বিবাহিত জীবনে আরও মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কাজের পাশাপাশি প্রিয়জনের জন্যও সময় বার করা উচিত। চাকুরিজীবীদের আজ যাত্রা করতে হতে পারে। ব্যবসায়ীরা অর্থ সংকটে পড়তে পারে। ক্রমবর্ধমান ব্যয় থামান। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

শিক্ষার্থীদের আজকের দিনটি বেশ ভাল কাটবে। পড়ালেখায় আসা বাধা দূর হবে এবং আপনি মন দিয়ে পড়াশোনা করতে সক্ষম হবেন। উচ্চ শিক্ষার জন্য যাঁরা বিদেশে যেতে ইচ্ছুক, তাঁদের আজ সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারে। আজ বস আপনার পারফরম্যান্সে খুব অসন্তুষ্ট হবেন। ব্যবসায়ীরা আজ ব্যস্ত থাকবেন। প্রচুর অর্থ ব্যয় হতে পারে। বাবার সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে। ডায়াবেটিসে রোগীরা খাওয়া-দাওয়ার দিকে খেয়াল রাখুন।

শুভ রং: গাঢ় গোলাপি

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০

ধনু রাশি

ধনু রাশি

আজকের দিনের শুরুটা ভাল হবে। সকালে কোনও ভাল খবর পেতে পারেন। চাকুরিজীবীদের কাজে মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা আজ বড় আর্থিক লাভ করতে পারেন। আজ হঠাৎ অর্থ প্রাপ্তি হতে পারে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ৩৮

শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১০টা ৩০

মকর রাশি

মকর রাশি

মকর রাশির জাতকদের আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটতে চলেছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ বাড়িতে কোনও বিশেষ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বাদামি

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

অফিসে কাজের চাপ যেমন বাড়বে, তেমনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপও আপনার ওপর থাকবে। ব্যবসায়ীরা কঠোর সংগ্রামের পরে ভাল মুনাফা পেতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। ব্যস্ততার কারণে আপনি আপনার প্রিয়জনের জন্য সময় বের করতে পারবেন না। আর্থিক অবস্থা ভাল থাকবে। মানসিক চাপ এবং ক্লান্তির কারণে স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

মীন রাশি

মীন রাশি

বাড়িতে কোনও পুরানো বন্ধুর আগমন হতে পারে। আপনি আজ আপনার বন্ধুর সঙ্গে খুব মজার সময় কাটাবেন। কর্মক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেল বেশ ভাল থাকবে, সেই সাথে আপনার পরিশ্রম ও ইতিবাচকতা দেখে বসও খুব ইমপ্রেস হতে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পার্টনারের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনি প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হবে। আজ বেশিক্ষণ রোদে থাকা এড়িয়ে চলুন, নাহলে শরীর খারাপ হতে পারে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, April 19, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion