Ajker Rashifal: আজকের দিনটি আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 18 সেপ্টেম্বর 2023

Ajker Rashifal: সোমবার, ১৮ সেপ্টেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 18 September 2023

আজকের মেষ রাশিফল

আজ ঘরে নতুন কোনও সদস্য প্রবেশ করতে পারেন। বাড়ির পরিবেশ খুব ভাল থাকবে। আপনার সমস্ত কাজ আজ সম্পন্ন করার চেষ্টা করুন। অবহেলা করলে আপনারই ক্ষতি হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। অতিরিক্ত ভাজা বা মশলাদার খাবার খাওয়া বন্ধ করুন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা ২০

আজকের বৃষ রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল যাবে। অর্থের অভাবে ব্যবসায়ীদের কোনও কাজ যদি বন্ধ হয়ে যায়, তাহলে আজ আপনি আপনার বাবার কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে ভাল সুযোগ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনি পরিবার সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৮টা থেকে বেলা ১২টা

আজকের মিথুন রাশিফল

স্বাস্থ্য ভাল থাকবে না। কোনও রোগে আক্রান্ত হতে পারেন। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। হঠাৎ কোনও বড় ব্যয়ের সম্ভাবনা রয়েছে। অফিসে দিনটি তেমন ভাল যাবে না। নিজের কাজে মনোযোগ দিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা

আজকের কর্কট রাশিফল

ব্যবসায়ীরা আজ বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ব্যবসায়ীদের সমস্ত সমস্যার সমাধান হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: ভোর ৪টা থেকে সকাল ৯টা ৪৫

আজকের সিংহ রাশিফল

লভ লাইফে প্রেম-ভালবাসা বজায় থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। সম্পত্তি সংক্রান্ত লাভ সম্ভব। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৭টা থেকে বেলা ১১টা ২০

আজকের কন্যা রাশিফল

দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেবে। আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। এর ফলে আপনার সন্তানদের উপরও নেতিবাচক প্রভাব পড়বে। আর্থিক অবস্থা ভাল থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৭টা ২৫ থেকে বেলা ১১টা ১০

আজকের তুলা রাশিফল

যদি কোনও নতুন কাজ শুরু করতে চলেছেন, তবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নিন। তাড়াহুড়ো করলে সমস্যায় পড়বেন। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। আপনি আপনার প্রিয়জনের ভালবাসা ও সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

আজকের বৃশ্চিক রাশিফল

যাঁরা শেয়ারবাজার সংক্রান্ত কাজ করেন, তাঁদের আজ ভাল লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। প্রিয়জনের সাহায্যে আজ আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে, আপনাকে বড় খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে বেলা ১১টা

আজকের ধনু রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল যাবে। আপনি আপনার কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত একজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। আপনার এই সাক্ষাৎ ভবিষ্যতে খুব উপকারে আসবে। অর্থ উপার্জনের জন্য কোনও শর্টকাট পথ অবলম্বন না করাই ভাল, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। আজ যাত্রার যোগ রয়েছে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৪টে

আজকের মকর রাশিফল

আপনাকে রাগ নিয়ন্ত্রণ করুন, অন্যথায় আজ আপনি সমস্যায় পড়বেন। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ৯টা ৫০

আজকের কুম্ভ রাশিফল

আজ আপনাকে খুব সাবধানে গাড়ি ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে অ্যালকোহল পান করার পর গাড়ি চালানো এড়িয়ে চলুন। আর্থিক অবস্থা ভাল থাকবে। অফিসের সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। আজ আপনি বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৯টা ১৫

আজকের মীন রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল যাবে না। চাকুরিজীবীদের সমস্ত কাজ সময়মতো শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় উচ্চপদস্থ কর্মকর্তারা ক্ষুব্ধ হতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। জীবনসঙ্গীর কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion