Ajker Rashifal : আজ সারা দিন আপনার কেমন কাটবে? দেখুন ১৮ সেপ্টেম্বরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 18 September 2022

মেষ রাশি

মেষ রাশি

আজকের দিনের শুরুটা ভাল হবে। সকালে কোনও ভাল খবর পেতে পারেন। আর্থিক লাভ হতে পারে। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে এবং আপনি খুব খুশি থাকবেন। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ তাদের সাহায্যে আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। ব্যবসায়ীদের আজ লাভ হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৩২

শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ১১টা ২৫

বৃষ রাশি

বৃষ রাশি

জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। খরচ কম হবে এবং আপনি সঞ্চয় করতে পারবেন। সরকারি চাকুরিজীবীদের আজ খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সকাল ৮টা ৪৫ থেকে দুপুর ২টা ২০

মিথুন রাশি

মিথুন রাশি

অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কাজ নিয়ে অসন্তুষ্ট হবেন। কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিন, অন্যথায় আপনার উন্নতিতে বাধা পড়তে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার চোখের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

কর্কট রাশি

কর্কট রাশি

আজ আপনি পূজার্চনায় বেশি আগ্রহী থাকবেন। ধর্মীয় স্থানেও যেতে পারেন। আজ আপনি অসহায় কাউকে সাহায্য করবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। আপনার মুলতুবি থাকা কাজগুলি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করুন। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: বিকেল ৪টা ৪৫ থেকে রাত ৮টা

সিংহ রাশি

সিংহ রাশি

পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। আজ বাড়ির কারুর স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের দীর্ঘ যাত্রা করতে হতে পারে। আপনি যদি আপনার ব্যবসা বিদেশে ছড়িয়ে দিতে চান, তবে শীঘ্রই সাফল্য পেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে না।

শুভ রং: হালকা হলুদ

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৪৫

কন্যা রাশি

কন্যা রাশি

চাকুরিজীবীরা তাদের ভাল পারফরম্যান্সের জোরে বসের পাশাপাশি উচ্চপদস্থ কর্মকর্তাদেরও মুগ্ধ করবেন। ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটবে না। আর্থিক পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ আপনি অনিদ্রায় ভুগতে পারেন।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ২০

তুলা রাশি

তুলা রাশি

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। চাকুরিজীবীদের অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় আরও ভাল হবে। ব্যবসায়ীরা আজ বড় কিছু করার সুযোগ পেতে পারেন। ব্যবসায় উন্নতি হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৩

শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ৫৫

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটবে না। টাকা নিয়েও চিন্তিত থাকবেন। চাকুরিজীবীরা অফিসে প্রমোশন লেটার পেতে পারেন, বিশেষ করে ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উন্নতি হতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ পাবেন। একটানা বসে কাজ করা থেকে বিরত থাকুন, নাহলে কোমরের সমস্যা হতে পারে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

ধনু রাশি

ধনু রাশি

ফ্যাশন, মিডিয়া, রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি খুব ভাল কাটবে। তারা সাফল্য পেতে পারেন। যারা বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন, আজকের দিনটি তাদের খুব ভাল কাটবে। আর্থিক লেনদেনের জন্য আজকের দিনটি ভাল নয়। জীবনসঙ্গীর সঙ্গে আপনার ঝগড়া হতে পারে। আজ আপনার অম্বল ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: সকাল ৯টা থেকে দুপুর ১টা

মকর রাশি

মকর রাশি

ব্যক্তিগত জীবনে সমস্যায় পড়তে পারেন। আজ অর্থ লাভ হতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার আয় বাড়ানোর চেষ্টা করে থাকেন, তবে আজ সুবর্ণ সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। ব্যবসায়ীদের আজ কাজের জন্য কোথাও যেতে হতে পারে। ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

ব্যবসায়ীদের আজ ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীরা আজ সাফল্য পেতে পারেন। আপনি অফিসের সমস্ত কাজ দ্রুত সম্পন্ন করতে সক্ষম হবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাবা-মা আপনার উপর খুব খুশি হবেন। ঘরোয়া দায়িত্ব পালনে প্রিয়জনের পূর্ণ সাপোর্ট পাবেন। অর্থের অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের আজ কোনও সমস্যা হবে না।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

মীন রাশি

মীন রাশি

ব্যবসায়ীরা চুক্তি করার সময় খুব সতর্ক থাকুন। খুব সাবধানে কথাবার্তা বলুন। চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। অফিসে হঠাৎ মিটিং-এর ডাক আসতে পারে, সেই সাথে আজ আপনাকে একসঙ্গে অনেক কাজ সামলাতে হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল কাটবে। সন্তানদের শিক্ষা নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আজ আপনার শারীরিক কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, September 18, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion