Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 18 অক্টোবর 2023
Ajker Rashifal, 18 October 2023: বুধবার, ১৮ অক্টোবর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
লভ লাইফ খুব ভালো কাটবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ লাভ হতে পারে। চাকুরিজীবীদের অফিসে সম্মান বাড়বে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টা থেকে ৪টা ২০
আজকের বৃষ রাশিফল
আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে মনের কথা শেয়ার করার সুযোগ পাবেন। যে কারণে আপনি মানসিকভাবে খুব ভালো বোধ করবেন। আপনাদের সম্পর্কও দৃঢ় হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। তবে আপনি আপনার ব্যস্ত রুটিন থেকে নিজের জন্য সময় বের করতে সক্ষম হবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৮টা থেকে বেলা ১২টা
আজকের মিথুন রাশিফল
যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের আজ ভালো লাভ হবে। পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে। ব্যবসায় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। প্রিয়জনের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা
আজকের কর্কট রাশিফল
অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনার খরচের সঠিক হিসাব রাখুন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে কিছু ভাল পরামর্শও পাবেন। কাজের চাপ কম থাকবে। যে কারণে আপনি খুব ভালো বোধ করবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: ভোর ৪টে থেকে সকাল ৯টা ৪৫
আজকের সিংহ রাশিফল
আজ আপনার বস অফিসে আপনার কাজের পর্যালোচনা করতে পারেন। খুব সতর্ক থাকতে হবে। কাজে ভুল করা থেকে বিরত থাকুন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৪টা
আজকের কন্যা রাশিফল
আজ আপনার যাত্রা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুজনদের সঙ্গে আপনার ব্যবহার ঠিক রাখুন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে ১১টা
আজকের তুলা রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। নতুন সুযোগ পেতে পারেন। আপনার কর্মজীবন সঠিক পথে এগিয়ে যাবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি ঠিক থাকবে না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা
আজকের বৃশ্চিক রাশিফল
অফিসে আপনার কোনও কাজ যদি দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকে, তাহলে তা যথাসময়ে সম্পন্ন করার চেষ্টা করুন। আপনার কোনও কাজ আগামীকাল পর্যন্ত স্থগিত না রাখলেই ভালো হবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ৯টা ৫০
আজকের ধনু রাশিফল
এই রাশির ব্যবসায়ীদের ভালো লাভ হবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। আজ আপনি গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্তও নেবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। সন্তানদের শিক্ষা বা স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের সমাধান হবে। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে বেশি সময় কাটাবেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৯টা ১৫
আজকের মকর রাশিফল
আজকের দিনটি ভালো যাবে। আর্থিক অবস্থার উন্নতি করতে হলে, আপনাকে আপনার আয় বৃদ্ধির প্রচেষ্টা আরও বাড়াতে হবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা আজ কোনও ভালো খবর পাবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৩৭
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে বেলা ১২টা
আজকের কুম্ভ রাশিফল
স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ উপার্জনের সুযোগ পেতে পারেন। আজ আপনার কাজের প্রতি অবহেলা না করাই ভালো।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টে
আজকের মীন রাশিফল
ঝগড়া-ঝামেলা থেকে দূরে থাকুন, অন্যথায় আপনার সময় নষ্ট হবে। আজ আপনার ব্যয় বাড়বে। অফিসে আপনাকে একসঙ্গে অনেক কাজ শেষ করতে হতে পারে। যে কারণে আপনি খুব ক্লান্ত এবং স্ট্রেস অনুভব করবেন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা ২০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
