Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 18 October 2022 : আজকের দিনটি কোন রাশির কেমন কাটবে? দেখুন ১৮ অক্টোবরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
কর্মক্ষেত্রে আপনার উপর কাজের চাপ বেশি থাকবে। আর্থিক দিক দিয়ে দিনটি স্বাভাবিক কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৯
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

বৃষ রাশি
পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। চাকুরিজীবীরা নিজেদের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের আটকে থাকা চুক্তি আজ সম্পন্ন হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৫টা ৩০

মিথুন রাশি
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনার আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। যাদের লিভারের সমস্যা আছে, তারা নিজেদের খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৩৭
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে রাত ৭টা ৫৫

কর্কট রাশি
যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা তাদের পার্টনারের সঙ্গে ভাল সম্পর্ক রাখুন। অকারণ বিতর্কে ব্যবসায় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের পরামর্শ মেনে চলুন। আর্থিক অবস্থা ভাল থাকবে। এই উৎসবের মরসুমে আপনি অনেক কেনাকাটা করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে সুখবরও পেতে পারেন। আজ বাড়িতে কিছু আত্মীয়ের আগমন হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

সিংহ রাশি
শিক্ষার্থীদের সকল সমস্যার সমাধান হতে পারে। অনেক দিন পর আপনি পড়াশোনায় ঠিকমতো মনোযোগ দিতে পারবেন। চাকুরিজীবীদের অফিসের সমস্ত কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। খুচরা ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। আজ তাড়াহুড়ো করে কোনও কাজ করা থেকে বিরত থাকুন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে না। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

কন্যা রাশি
অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। আজ বস আপনার পারফরম্যান্সে সন্তুষ্ট হবেন। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হতে পারে। খরচ বাড়তে পারে। যাদের কিডনির রোগ আছে, তারা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

তুলা রাশি
অফিসে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ীদের আজ কোনও নতুন কাজ শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ স্বাভাবিক থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। আজ আপনার পেশীর কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

বৃশ্চিক রাশি
কোনও চুক্তি ফাইনাল করার আগে ভাল করে ভাবনা-চিন্তা করুন। চাকরিজীবীদের
আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনার উন্নতি হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বেলা ১১টা ৩০ থেকে দুপুর ২টা

ধনু রাশি
জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনার বিবাদ হতে পারে। অফিসে বস আপনার উপর অসন্তুষ্ট হতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে ভাল হবে।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: ভোর ৪টা ৪০ থেকে দুপুর ৩টা

মকর রাশি
যারা নতুন চাকরিতে জয়েন করেছেন, তারা আজ অফিসে নতুন কিছু শিখতে পারেন। ব্যবসায়ীরা তাদের কর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। ছোটো ব্যবসায়ীরা ভাল লাভ করবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ১০টা

কুম্ভ রাশি
ব্যবসায়ীদের আজ তাদের প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকতে হবে। এই রাশির বেকার জাতকদের চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। অর্থ লাভের যোগ রয়েছে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৩
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ১২টা ২৫

মীন রাশি
চাকুরিজীবীরা অফিসে কঠোর পরিশ্রম করবেন। আপনি যদি আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগান, তবে আপনার উন্নতি হতে পারে। পরিবারের সঙ্গে আজকের দিনটি বেশ ভালই কাটবে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১১টা ৩০
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications