Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 18 নভেম্বর 2023
Ajker Rashifal, 18 November 2023: শনিবার, ১৮ নভেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হতে পারে। আপনাকে আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায় ওঠানামা থাকবে। আজ তাড়াহুড়ো করে ব্যবসায়িক কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। চাকুরিজীবীরা অফিসে কোনও বড় প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৫টা ১০ থেকে ১০টা ১০
আজকের বৃষ রাশিফল
স্বাস্থ্যের যত্ন নিন। যাঁদের হার্টের রোগ আছে, তাঁরা সময়মতো ওষুধ সেবন করুন। পর্যাপ্ত বিশ্রামও নিতে হবে। অফিসের পরিবেশ ঠিক থাকবে। আজ আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। তবে আপনাকে আপনার সহকর্মীদের অতিরিক্ত বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতার গাইডেন্স পাবেন। আপনার ভাই বা বোন যদি বিবাহযোগ্য হয়, তবে আজ তাঁর জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। প্রয়োজনের বেশি খরচ করবেন না।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০
আজকের মিথুন রাশিফল
আজকের দিনটি খুব ভালো যাবে। আজ আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। চাকুরিজীবীরা অফিসে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আজ আপনার জীবনসঙ্গীর মেজাজ ঠিক থাকবে না। আপনাকে খুব ভেবেচিন্তে কথা বলার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ছোটোখাটো বিষয়ে আপনাদের মধ্যে বিবাদ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। শারীরিক ও মানসিকভাবে ভালো বোধ করবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ৩টে
আজকের কর্কট রাশিফল
ব্যবসায়ীদের আজ ভালো লাভ হবে। চাকুরিজীবীদের আজকের দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। কাজের চাপ বাড়তে পারে। পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। পরিবারের কারুর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে আজ আপনি চিন্তিত থাকবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: সকাল ১০টা ৩০ থেকে বিকেল ৪টা ৫০
আজকের সিংহ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায়ীরা আজ আশানুরূপ ফলাফল পাবেন। আপনি নিজের আলাদা পরিচয় তৈরি করতে সফল হবেন। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। বস আপনাকে কোনও সুখবর দিতে পারেন। আজ খরচ বাড়বে। আজ আপনি কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা থেকে ১০টা ১৫
আজকের কন্যা রাশিফল
কন্যা রাশির জাতকদের আজকের দিনটি ভালো যাবে না। ব্যবসায়ীদের বড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার অর্থ আটকে যেতে পারে এবং বড় সমস্যায় পড়তে পারেন। চাকুরিজীবীদের অফিসে বেশি সমালোচনা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে আপনার কাজের পাশাপাশি ভাবমূর্তিও নষ্ট হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ খুব ভেবেচিন্তে ব্যয় করুন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ২টো ২০ থেকে বিকেল ৪টে ৩০
আজকের তুলা রাশিফল
অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। রাগ করে এমন কিছু করবেন না যাতে আপনি ভবিষ্যতে অনুতপ্ত হন। ব্যবসায়ীদের দীর্ঘদিনের অমীমাংসিত চুক্তি আজ ফাইনাল হতে পারে। আজ আপনার আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। তবে আপনার খরচ কমাতে হবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: সকাল ১০টা ৫০ থেকে দুপুর ২টো ২৫
আজকের বৃশ্চিক রাশিফল
স্বাস্থ্যের যত্ন নিন। নাহলে বড় সমস্যায় পড়বেন। আজ আপনাকে অর্থের বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজ কোনও আর্থিক লেনদেন না করলেই ভালো হবে। অফিসে কাজের চাপ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনাও হতে পারে। নতুন চাকরি খোঁজার জন্য এই সময়টা উপযুক্ত। ব্যবসায় ভালো লাভ হবে। জীবনসঙ্গীর ভালোবাসা ও সাপোর্ট পাবেন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ৩টে ৩০
আজকের ধনু রাশিফল
লভ লাইফ ভালো কাটবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে দুর্দান্ত সময় কাটাবেন। আজকের দিনটি এই রাশির বিবাহিতদের খুব ভালো যাবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক যাবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ১৫
আজকের মকর রাশিফল
পারিবারিক জীবনে আপনার মনোযোগ থাকবে। আপনি আপনার জীবনসঙ্গী এবং সন্তানদের সঙ্গে ভালো সময় কাটাবেন। অফিসের সমস্ত কাজ সময়ের আগেই শেষ হয়ে যাবে। উচ্চপদস্থ কর্মকর্তা এবং আপনার বস আপনার উপর মুগ্ধ হবেন। যদি সম্প্রতি নতুন চাকরিতে যোগদান করেন, তবে অফিসে নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা আজ চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ২০
আজকের কুম্ভ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। আজ আপনি কোনও শুভ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন। বিশেষ কারুর সঙ্গে দেখা হতে পারে। বদহজম, অ্যাসিডিটি, গ্যাসের সমস্যায় ভুগতে পারেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৫৫
আজকের মীন রাশিফল
চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনি আপনার সমস্ত কাজ দ্রুত সম্পন্ন করবেন। এই রাশির বেকার জাতকদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। আপনার কিছু অসম্পূর্ণ কাজ আজ শেষ হতে পারে। পারিবারিক জীবনে সমস্যা দেখা দেবে। সম্পত্তি সংক্রান্ত বিবাদের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে না। স্বাস্থ্য দুর্বল থাকবে। আপনাকে পর্যাপ্ত বিশ্রাম করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে দুপুর ৩টে
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
