Ajker Rashifal 18 November 2022 : আজ সারা দিন আপনার কেমন কাটবে? দেখুন ১৮ নভেম্বরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 18 November 2022

মেষ রাশি

মেষ রাশি

আর্থিক দুশ্চিন্তা বাড়তে পারে। আজ আপনি অর্থ নিয়ে খুব চিন্তিত থাকবেন। বস আজ অফিসে আপনার কাজ পর্যালোচনা করতে পারেন। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে না।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ৩৮

শুভ সময়: সকাল ৮টা ২৫ থেকে দুপুর ২টা

বৃষ রাশি

বৃষ রাশি

স্বাস্থ্যের উন্নতি হবে। সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। আপনি উন্নতি করতে পারেন। বেসরকারি চাকুরিজীবীরা তাদের পরিশ্রমের সঠিক ফল পাবেন। পার্টনারশিপে যারা ব্যবসা করছেন, তাদের আজ কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ আপনি অসহায় কাউকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন।

শুভ রং: গাঢ় সবুজ

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সন্ধ্যা ৬টা ০৫ থেকে রাত ৯টা ৩০

মিথুন রাশি

মিথুন রাশি

আজ আপনি কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। ব্যবসায়ীরা যদি বিনিয়োগের কথা ভাবছেন, তাহলে খুব ভেবেচিন্তে এই ধরনের পদক্ষেপ নিন। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। ঘরের পরিবেশ ভাল থাকবে। আজ আপনি গলা ব্যথা, সর্দি-কাশিতে ভুগতে পারেন।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা

কর্কট রাশি

কর্কট রাশি

ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে। চাকরিজীবীরা যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফলাফল পাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন। প্রতিদিন হালকা ব্যায়াম করুন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: বেলা ১১টা থেকে রাত ৮টা ০৫

সিংহ রাশি

সিংহ রাশি

আজ আপনি পারিবারিক ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পিতা-মাতা আপনার প্রতি খুব খুশি হবেন এবং আপনি তাঁদের আশীর্বাদ পাবেন। অফিসে সহকর্মীদের সঙ্গে খুব বেশি ঠাট্টা-তামাশা করবেন না, তাহলে ঝামেলায় পড়বেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে বিকেল ৫টা

কন্যা রাশি

কন্যা রাশি

চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আজ আপনি সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না। পরিবারের কারুর সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়তে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: সকাল ৯টা থেকে দুপুর ৩টা

তুলা রাশি

তুলা রাশি

জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটা খুব ভাল কাটবে। চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। আজ ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার নিম্ন রক্তচাপের সমস্যা হতে পারে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৮টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

অফিসে সহকর্মীদের উপর অতিরিক্ত নির্ভর করবেন না, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। আপনি আপনার কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে কোনও নথিতে স্বাক্ষর না করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও কাগজ না পড়ে সই করবেন না। আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে। পৈতৃক সম্পত্তি বিক্রি করার জন্য বেশি তাড়াহুড়ো করবেন না। গুরুজনদের পরামর্শ নিন। জীবনসঙ্গীর মেজাজ ভাল থাকবে না। আজ আপনাদের মধ্যে ঝামেলা হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: ভোর ৪টা ১০ থেকে দুপুর ৩টা ৫০

ধনু রাশি

ধনু রাশি

ফ্যাশন, মিডিয়া, রাজনীতির সঙ্গে যুক্ত যারা তাদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনি সাফল্য পেতে পারেন। যারা বিদেশে চাকরি করতে ইচ্ছুক, আজ তাদের সব সমস্যা দূর হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। বিবাহিতদের জীবনে নতুন মোড় আসতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: দুপুর ১২টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা

মকর রাশি

মকর রাশি

আজ আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে এবং সকলে আপনার গুণের প্রশংসা করবে। ব্যবসায়ীদের আজ কোথাও যাত্রা করতে হতে পারে। চাকুরিজীবীদের আজ অফিসে কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। যাদের লিভারের সমস্যা আছে, তারা খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৫৫

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

লটারি এবং বাজি ধরা থেকে দূরে থাকুন, অন্যথায় আপনার বড় আর্থিক ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল কাটবে না। অফিসে আপনার পারফরম্যান্স দেখে বস অসন্তুষ্ট হবেন। আজ আপনি বসের কাছ থেকে ওয়ার্নিং পেতে পারেন। ব্যবসায়ীদের ট্যাক্স সংক্রান্ত বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। সামান্য ভুল হলেই বড় ক্ষতি হতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। হাঁপানি রোগীদের সমস্যা আরও বাড়তে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে দুপুর ২টা

মীন রাশি

মীন রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। চাকুরিজীবীদের অফিসে খুব পরিশ্রম করতে হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। ঘরের পরিবেশ ঠিক থাকবে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে আনন্দ করার সুযোগ পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: সকাল ৯টা থেকে বেলা ১২টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, November 18, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion