Ajker Rashifal: আজ সারা দিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 18 মে 2023

বৃহস্পতিবার, ১৮ মে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 18 May 2023

আজকের মেষ রাশিফল
লভ লাইফ ভাল কাটবে। খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

আজকের বৃষ রাশিফল
আজ বাড়ির কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। আজ আপনি আপনার ঘনিষ্ঠ কারও কাছ থেকে কিছু উপকারী পরামর্শ পেতে পারেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের মিথুন রাশিফল
আপনার মূল্যবান জিনিসগুলি নিরাপদে রাখুন, অন্যথায় সেগুলি চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি বা ব্যবসায় কোনও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। ঘরোয়া দায়িত্ব পালনে আপনি আপনার প্রিয়জনের সহযোগিতা পাবেন। সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা দূর হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের কর্কট রাশিফল
অফিসের কাজে বেশি দেরি করলে আপনি সমস্যায় পড়বেন। আপনাকে দেওয়া কোনও দায়িত্ব আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা

আজকের সিংহ রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল কাটবে না। আদ ছোটোখাটো বিষয় নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। রাগের বশে খারাপ শব্দ ব্যবহার করবেন না। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে, আপনাকে সময়মত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বাসি খাবার না খাওয়াই ভাল।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

আজকের কন্যা রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, তবে আজ সেই টাকা ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে সব কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। ব্যবসায় ভাল লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের তুলা রাশিফল
স্বার্থপর লোকেদের থেকে খুব সতর্ক থাকুন, অন্যথায় তারা আপনার উদারতার সুযোগ নিতে পারে। বস যদি আপনাকে অফিসে কোনও গুরুত্বপূর্ণ কাজ দেন, তাহলে তা মন দিয়ে করুন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা

আজকের বৃশ্চিক রাশিফল
আজ আপনি আপনার সন্তানের ক্যারিয়ার নিয়ে চিন্তিত হতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। অফিসের পরিবেশ ভাল থাকবে। ব্যবসায়ীরা ভাল সুযোগ পেতে পারেন। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা

আজকের ধনু রাশিফল
যে সব শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, তারা আজ সুখবর পেতে পারেন। ঘরের পরিবেশ ভাল থাকবে না। বাবার সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। আজ আপনি কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। কাজের জন্য আপনাকে যাত্রাও করতে হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ৪৫
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

আজকের মকর রাশিফল
চাকুরিজীবীদের সব বাধা-বিপত্তি বাধার দূর হবে। আপনি আপনার কাজে মনোযোগ দিতে পারবেন। ব্যবসায়ীরা খুব ভেবেচিন্তে কোনও সিদ্ধান্ত নিন। তাড়াহুড়ো করলে বড় ক্ষতি হবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের কুম্ভ রাশিফল
চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজ আপনি আপনার কাজ সময়মতো শেষ করতে পারবেন না। যে কারণে বস আপনার উপর রেগে যেতে পারেন। আজ অর্থ সংক্রান্ত কোনও বড় কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। পরিবারের কারুর কাছ থেকে ভাল খবর পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

আজকের মীন রাশিফল
শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের ভাল লাভ হবে। চাকুরিজীবীদের অফিসে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার সামান্য অবহেলার কারণে বিরাট ক্ষতি হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন। নিজের শরীরের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৫
শুঢ় সময়: সকাল ৬টা ৩০ থেকে ১০টা ৪৫

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, May 18, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion