Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 18 জুন 2023
রবিবার, ১৮ জুন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ভাল যাবে। আপনার আটকে থাকা কোনও কাজ শেষ হতে পারে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৯টা ৪৫ থেকে বেলা ১২টা
আজকের বৃষ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। চাকুরিজীবীদের অফিসে বেশি হাসি-ঠাট্টা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৪টা
আজকের মিথুন রাশিফল
অফিসে বসের মেজাজ ভাল থাকবে না। এই সময় কাজের প্রতি একটুও অবহেলা করলে সমস্যায় পড়বেন। ব্যবসায় মোটামুটি লাভ হবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: ভোর ৪টা ৫০ থেকে ১০টা
আজকের কর্কট রাশিফল
কর্মক্ষেত্রে দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি পেটের রোগে ভুগতে পারেন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে দুপুর ২টা ২০
আজকের সিংহ রাশিফল
পরিবারের দিকে মনোযোগ দিন। অফিসে সহকর্মীদের অতিরিক্ত বিশ্বাস করা থেকে বিরত থাকুন, অন্যথায় আপনি ষড়যন্ত্রের শিকার হতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা ২৫
আজকের কন্যা রাশিফল
আজকের দিনটি শিক্ষার্থীদের ভাল কাটবে। পড়াশোনায় মন বসবে। অর্থের অভাবে যদি আপনার কোনো কাজ আটকে থাকে, তবে আজ তা সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। ঘরোয়া দায়িত্ব পালনে আপনি আপনার প্রিয়জনের সহযোগিতা পাবেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টা
আজকের তুলা রাশিফল
আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে, তবে ব্যয়ও বাড়তে পারে। কর্মক্ষেত্রে নিজের কাজ মন দিয়ে করুন। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা ৩৫
আজকের বৃশ্চিক রাশিফল
আজকের দিনের শুরুটা খুব ভাল হবে। আপনি খুব ফ্রেশ ফিল করবেন। ভেবেচিন্তে সমস্ত সিদ্ধান্ত নেবেন। চাকরি হোক বা ব্যবসা, আপনার প্রত্যাশা অনুযায়ী ফলাফল পেতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা
আজকের ধনু রাশিফল
স্বাস্থ্য ভাল থাকবে। রোগমুক্ত হতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। কর্মক্ষেত্রে দিনটি চ্যালেঞ্জিং হতে চলেছে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৭টা ২৫ থেকে ১১টা
আজকের মকর রাশিফল
লভ লাইফ ভাল কাটবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। অর্থ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কাজও আজ করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ০৫
আজকের কুম্ভ রাশিফল
আজ আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। কম পরিশ্রমে ভাল ফলাফল পেতে পারেন। ব্যক্তিগত বা পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে বিকেল ৪টা
আজকের মীন রাশিফল
যদি আপনি আপনার জীবনসঙ্গীকে সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে আজকের দিনটি অনুকূল। আপনাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। অফিসে বসের বকা শুনতে পারেন। ব্যয় বাড়তে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ১টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications