Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: বৃহস্পতিবার দিনটা কেমন যাবে আপনার? দৈনিক রাশিফল 18 জানুয়ারি 2024
Ajker Rashifal, 18 January 2024: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজ ব্যয় বেশি হতে পারে। খরচ কমান, অন্যথায় বড় আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। চাকুরিজীবীদের অফিসের কাজ মনোযোগ সহকারে করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজ কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে বিকেল ৫টা ৩০
আজকের বৃষ রাশিফল
লভ লাইফ ভালো কাটবে। যদি আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তবে আজ সমস্ত সমস্যা মিটে যাবে। আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। আজ খরচ কম হবে। অফিসে আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। বিনিয়োগ থেকে ভাল রিটার্ন আসতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫
আজকের মিথুন রাশিফল
আজ খুব সাবধানে সকলের সঙ্গে কথা বলুন। অন্যথায় আপনার কথায় আজ আপনার কাছের কেউ আঘাত পেতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে মনোযোগ দিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিন। সময়মতো খাওয়াদাওয়া করুন। অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার না খাওয়াই ভালো।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: ভোর ৪টে ০৫ থেকে ৯টা
আজকের কর্কট রাশিফল
অফিসে আপনার পারফরম্যান্স খুব ভালো হবে। আজ আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পেতে পারেন। ব্যবসায়ীরা আজ লাভবান হতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। আজ আপনারা একে অপরকে পর্যাপ্ত সময় দেবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: বিকেল ৪টে থেকে ৭টা ৩০
আজকের সিংহ রাশিফল
ব্যবসায়ীরা ভালো ফল পাবেন। আটকে থাকা কাজগুলো আজ সম্পন্ন হবে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অযথা ব্যয় করবেন না। অর্থ সংক্রান্ত লেনদেনও আজ না করাই ভালো। পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। পরিবারের কোনও সদস্য হঠাৎ অসুস্থ হতে পারেন। আজ আপনি হাড়ের সমস্যায় ভুগতে পারেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: সকাল ৯টা ১৫ থেকে দুপুর ১২টা ১৫
আজকের কন্যা রাশিফল
কর্মক্ষেত্রে আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। ব্যবসায়ীদের কোনও ডিল ফাইনাল হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ৯টা ২০
আজকের তুলা রাশিফল
লভ লাইফ ভালো যাবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। কর্মক্ষেত্রে মনোযোগ দিয়ে কাজ করুন এবং সময়মতো সব কাজ শেষ করার চেষ্টা করুন। আজ আপনি ত্বকের অ্যালার্জি বা সংক্রমণে ভুগতে পারেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ১০টা
আজকের বৃশ্চিক রাশিফল
যাঁরা অনলাইনে ব্যবসা করছেন, তাঁদের ভালো লাভ হবে। ব্যবসায় উন্নতি হবে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো যাবে। পরিবারে চলমান বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকদিন পর আজ বাড়ির পরিবেশ ভালো থাকবে। আজ আপনি আপনার পিতা-মাতার সঙ্গে অনেকটা সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। অর্থ লাভ হতে পারে। ছাত্রছাত্রীরা শিক্ষা সংক্রান্ত কোনও সুখবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: দুপুর ৩টে ২০ থেকে বিকেল ৫টা
আজকের ধনু রাশিফল
আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ আপনি ঋণ পরিশোধে সক্ষম হবেন। মানসিকভাবে বেশ ভালো বোধ করবেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা উপেক্ষা না করাই ভালো। ব্যবসায়ীরা ভালো সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও ঐক্য থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
আজকের মকর রাশিফল
ব্যবসায় লাভ হবে। চাকুরিজীবীদের আজ অতিরিক্ত কাজ করতে হতে পারে। তবে আপনার পরিশ্রম বৃথা যাবে না। আজ আপনার খরচ বেশি হতে পারে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিতর্ক হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে ১১টা
আজকের কুম্ভ রাশিফল
ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসায়িক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের অফিসের কাজ মনোযোগ সহকারে করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ যদি আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যায়, তাহলে ভবিষ্যতে আপনাকে এর ফল ভোগ করতে হবে। আর্থিক দিক দিয়ে দিনটি স্বাভাবিক যাবে। খরচ কমান। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। আজ আপনি আপনার বাবার সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। চোখের সমস্যায় ভুগতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে রাত ৯টা ১৫
আজকের মীন রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে। কোনও জটিল বিষয়ের সমাধান হতে পারে। আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা সুখবর পেতে পারেন। পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা কোনও বড় কোম্পানি থেকে ইন্টারভিউয়ের কল পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টে থেকে ৯টা ২৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
