Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: এই ৫ রাশির দারুণ লাভ হবে আজ! দেখুন দৈনিক রাশিফল 18 জানুয়ারি 2023
বুধবার, ১৮ জানুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল: ক্যারিয়ারে উন্নতি, স্বাস্থ্য ভালো থাকবে
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীরা আজ কোনও বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ২টা ৪৫ থেকে রাত ৯টা ৩০

আজকের বৃষ রাশিফল: অর্থ ব্যয় হবে, কর্মক্ষেত্রে দিনটি ভালো
ব্যবসায়ীদের আজ কাজের জন্য কোথাও যাত্রা করতে হতে পারে। এই যাত্রা খুবই লাভদায়ক হবে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনি কঠোর পরিশ্রম করবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। বাড়িতে হঠাৎ অতিথি আসতে পারে। আজ আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ২টা ৩০

আজকের মিথুন রাশিফল: আর্থিক উন্নতি, পরিবারে সুখ থাকবে
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো কাটবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। তবে আর্থিক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নিন। চাকুরিজীবীদের অফিসে খুব সক্রিয় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার উপর কাজের চাপ বেশি হতে পারে। ব্যবসায়ীদের নতুন চুক্তি করার সময় খুব সতর্ক থাকতে হবে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: ভোর ৪টা থেকে বিকেল ৫টা ১৫

আজকের কর্কট রাশি: ব্যক্তিগত জীবনে সমস্যা, আর্থিক অবস্থার উন্নতি
আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। কর্মক্ষেত্রে আজ আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের পরামর্শ মেনে চলুন। তাদের কথা উপেক্ষা করবেন না। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অর্থ প্রাপ্তি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। আপনার রাগী স্বভাবকে নিয়ন্ত্রণ করুন। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে রাত ৮টা ৫৫

আজকের সিংহ রাশিফল: ব্যবসায় লাভ, স্বাস্থ্য ভালো থাকবে
লভ লাইফ ভালই কাটবে। এই রাশির বিবাহিতদের আজকের দিনটি ভালো কাটবে। অনেকদিন পর একে অপরকে অনেকটা সময় দিতে পারবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। অফিসে আপনার কথাবার্তা ও আচরণের দিকে খেয়াল রাখুন। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৯টা ০৫ থেকে বেলা ১২টা

আজকের কন্যা রাশিফল: আর্থিক উন্নতি, স্বাস্থ্য ভালো থাকবে
ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। আজ আপনি কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। মানসিকভাবে খুব ভালো থাকবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। ব্যবসায়ীরা সম্প্রতি কোনও বড় বিনিয়োগ করে থাকলে, এর দ্বিগুণ লাভ পেতে পারেন। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে। আজ আপনার স্বাস্থ্যও ভালো থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০

আজকের তুলা রাশিফল: কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে
আজ আপনি কিছু ক্ষেত্রে আশানুরূপ ফলাফল পাবেন, আবার কিছু ক্ষেত্রে হতাশ হবেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনার ভালো পারফরম্যান্সের প্রশংসাও করা হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। সন্তানের দিক থেকে কোনও সমস্যা হতে পারে। তার স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়বে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি সর্দি, কাশি, জ্বরে ভুগবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

আজকের বৃশ্চিক রাশিফল: চাকুরিজীবীদের দিনটি ভালো কাটবে
আজ আপনি নিজের জন্য সময় পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। চাকুরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। আজকের দিনটি ব্যবসায়ীদের খুব ভালো কাটবে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনি খুব ফ্রেশ ফিল করবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

আজকের ধনু রাশিফল: জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা, ব্যবসায় লাভ
জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। তবে শীঘ্রই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। অফিসে অন্যের কাজে খুব বেশি হস্তক্ষেপ করবেন না, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। পার্টনারশিপে যারা ব্যবসা করছেন, তাদের আজ ভালো লাভ হতে পারে। আপনার কোনও আটকে থাকা কাজ আজ সম্পন্ন হবে। আজ প্রচুর ব্যয় হবে, তবে কোনও বড় সমস্যা হবে না। আজ আপনার পেশী সংক্রান্ত সমস্যা হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ২টা ৩০

আজকের মকর রাশিফল: আর্থিক ক্ষেত্রে দিনটি ভালো
আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে। অফিসে আপনার সমস্ত কাজ দ্রুত সম্পন্ন করুন। আজ যদি আপনার কোনও কাজ অসম্পূর্ণ থেকে যায়, তাহলে বস আপনার ওপর খুব রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের আজ কঠোর পরিশ্রম করতে হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। হার্টের রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের কুম্ভ রাশিফল: আর্থিক ক্ষতি, জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি
অফিসে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলি খুব সাবধানে রাখুন, নাহলে আপনি ঝামেলায় পড়বেন। ব্যবসায়ীদের আজ দৌড়ঝাঁপ করতে হবে। আর্থিক ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতির কারণে আপনার উদ্বেগ বাড়বে। আজ আপনাকে ডাক্তার ও হাসপাতালে যেতে হতে পারে। প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনাও রয়েছে। আপনি খুব ক্লান্ত বোধ করবেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা ৩০

আজকের মীন রাশিফল: চাকরিতে পদোন্নতি, ব্যবসায় লাভ
চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব রোমান্টিক কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, বাইরের খাবার এড়িয়ে চলুন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications