Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ১৮ ফেব্রুয়ারি ২০২৫
Ajker Rashifal, 18 February 2025: জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ্কগুলির গতি এবং অবস্থানের ভিত্তিতে, প্রাকৃতিক এবং শারীরিক লক্ষণ অথবা দুয়ের সমন্বয়ে ব্যক্তি, সমষ্টি বা দেশের ভবিষ্যৎ নিরুপণের প্রায়োগিক দিকটি নিয়ে অভিজ্ঞতাভিত্তিক জ্ঞানের সংগ্রহ হিসেবে বিস্তার লাভ করে। জ্যোতিষ বিদ্যার দ্বারা ভবিষ্যৎবাণী করা সম্ভব। এই শাস্ত্রের উৎপত্তিকালে জ্যোতিষশাস্ত্র-জ্যোতির্বিজ্ঞান এক ও অভিন্ন ছিল।
আজ ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিভিন্ন গ্রহের গতিবিধির প্রভাব অনুসারে কেমন যাবে আপনার দিন, ভাগ্যবান সংখ্যা ও রঙ কী হবে, সে সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক-

- মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি খুব ভালো। কাজের জায়গাতেও আপনার অনেক নাম হবে। প্রেম জীবনেও ভালো সময় কাটাতে পারবেন। তাছাড়া আপনার স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। তবে পায়ের ব্যথায় ভুগতে পারে আপনাকে।
শুভ সংখ্যাঃ ৪, শুভ রঙঃ বেগুনি
- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকারা আজকের দিনটি খুব ভালোভাবে কাটাতে পারবেন। তবে অফিসে একটু সমস্যা হতে পারে আপনার। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। আজকের দিনে আপনি দূরে কোথাও যাওয়ার আগে একটু সাবধানে যাবেন। পেটে ব্যথা হতে পারে। তাই আগে থেকে সাবধানে থাকবেন। আজ একটু হালকা খাবার খাবেন।
শুভ সংখ্যাঃ ৫, শুভ রঙঃ হলুদ
- মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিদের আজকে কঠোর পরিশ্রম করতে হবে। কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। পরিবারের সকলের শরীরের দিকে যত্ন নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে আপনার বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে সঙ্গীর সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। যেকোনও কাজ করার আগে বাবা মায়ের পরামর্শ নেবেন।
শুভ সংখ্যাঃ ৯, শুভ রঙঃ লাল
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভালো যাবে। আজকের দিনে আপনি সব কাজেই সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া আপনার স্ত্রীর সঙ্গে খুব ভালো সময় কাটাতে পারবেন। প্রিয়জনের সঙ্গে আজকে বাইরে ঘুরতে যেতে পারেন। তবে আপনার শরীর আজকে খুব একটা ভালো যাবে না। আজকের দিনে আপনি মাংস একদমই খাবেন না।
শুভ সংখ্যাঃ ৩, শুভ রঙঃ কালো
- সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিদের আজকে উদ্যমের সঙ্গে সব কাজ করতে পারবেন। পুরনো কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে আপনার। অফিসে আপনি ভালোই সময় কাটাতে পারবেন। যারা ব্যবসা করছেন, তাদের জন্য খুব ভালো সময়। আজকে শরীর আপনার ভালোই থাকবে। পায়ের ব্যথা আগের থেকে অনেক কমবে।
শুভ সংখ্যাঃ ৭, শুভ রঙঃ নীল
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি মোটামুটি যেতে চলেছে। আজকের দিনে আপনি সব কাজ ভালোভাবে করতে পারবেন। তবে প্রিয়জনের সঙ্গে একটু অশান্তি হতে পারে আপনার। শরীর খারাপ হতে পারে। কোমরের ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে। মানসিকভাবে আজ একটু আপনি অস্থির থাকবেন। তবে নতুন কিছু খুঁজে পাবেন আপনি।
শুভ সংখ্যাঃ ১, শুভ রঙঃ ক্রিম
- তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মোটামুটি যেতে চলেছে। আজ আপনি আপনার সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। তবে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের দিনটি ততটা শুভ নয়। আজ ঘুম থেকে উঠেই আপনি কিন্তু রাগারাগি করবেন না। এতে আপনার মানসিক চাপ বাড়তে থাকবে।
শুভ সংখ্যাঃ ৮, শুভ রঙঃ হলুদ
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজকে বন্ধুদের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবেন। রোমান্টিক সময় কাটাতে পারবেন সঙ্গীর সঙ্গে। যারা অফিসে যাবেন তাদের জন্য খুব ভালো সময়। তবে আজকে আপনার শরীর ততটা ভালো থাকবে না। কোনও কারণ ছাড়া মাথা গরম করবেন না। আপনার স্বামীর সঙ্গে আপনার আজকে অশান্তি হতে পারে।
শুভ সংখ্যাঃ ৮, শুভ রঙঃ হলুদ
- ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের আজকে বড় কোনও ব্যবসায় বিনিয়োগ করার আগে একটু সাবধানে করতে হবে। ছোটবেলার বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আপনার। কোনও কাজেই আজ আপনি পিছিয়ে পড়বেন না। আজ আপনার শরীর ভালোই থাকবে। আজ থেকে আপনি ভবিষ্যতের জন্য অর্থ জমাতে শুরু করতে পারেন।
শুভ সংখ্যাঃ ৪, শুভ রঙঃ সাদা
- মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের আজকে বাবা-মায়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় থাকবে। নতুন চাকরির পরীক্ষা দিতে পারেন। সঙ্গীর সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। শরীর আপনার ভালোই থাকবে। আজকে আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।
শুভ সংখ্যাঃ৭, শুভ রঙঃ সবুজ
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকে নিজেদের কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। যারা রিয়েল এস্টেটের ব্যবসায়ে যুক্ত তাদেরও খুব ভালো সময়। আজকে আপনার নিজেকে একটু ক্লান্ত লাগবে। তাই মেজাজ খুব একটা ভালো থাকবে না। মানসিকভাবে একটু চাপ থাকবে আপনার। আজকে আপনি হালকা খাবার খাবেন। শুভ সংখ্যাঃ ৭, শুভ রঙঃ লাল
- মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের আজকের অনেক টাকা খরচ হয়ে যাবে। মানসিক চাপ বাড়তে থাকবে। স্বামীর সঙ্গে অশান্তি হতে পারে। নিজেকে শান্ত রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন। অফিসে আপনাকে আজকে সকলে সাহায্য করবেন।
শুভ সংখ্যাঃ ৬, শুভ রঙঃ কালো
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)



Click it and Unblock the Notifications