Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: সোমবার দিনটা কেমন কাটবে? দৈনিক রাশিফল 18 ডিসেম্বর 2023
Ajker Rashifal, 18 December 2023: সোমবার, ১৮ ডিসেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
সন্তানের দিক থেকে কোনও সমস্যা দেখা দিতে পারে। আজ আপনার আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। সময়মতো সাবধান না হলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাহত হতে পারে। অফিসে আপনার অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনি বিব্রত হতে পারেন। ব্যবসায়ীদের যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা ৫০ থেকে দুপুর ১২টা
আজকের বৃষ রাশিফল
পার্টনারশিপ ব্যবসায়ীদের ভালো লাভ হবে। পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনি আজ কিছু নতুন কৌশল তৈরি করতে পারেন। চাকরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। বেশি হাসি-ঠাট্টা করলে সমস্যায় পড়বেন। আজ বস আপনার উপর নজর রাখবে। খরচ কমান, নাহলে আর্থিক সঙ্কটে পড়বেন। অর্থ সঞ্চয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সদস্যদের থেকে সাপোর্ট পাবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ২টো ৫৫
আজকের মিথুন রাশিফল
ব্যবসায়ীরা সমস্যায় পড়বেন। আজ আপনার চলমান কোনও কাজে বাধা পড়তে পারে। আর্থিক ক্ষতিও হতে পারে। চাকুরিজীবীদের কাজের চাপ কম থাকবে। আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। বিবাহিত জীবনে মনোযোগ দেওয়া প্রয়োজন। সুস্থ থাকার জন্য, আপনাকে সময়মতো খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের কর্কট রাশিফল
পৈতৃক ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদেরকে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। গুরুজনদের সঙ্গে পরামর্শ করে তবেই সমস্ত সিদ্ধান্ত নিন। চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো যাবে না। আপনি হঠাৎ বদলি হয়ে যেতে পারেন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। আর্থিক লেনদেনের সময় বেশি তাড়াহুড়ো করবেন না, অন্যথায় আপনার অর্থ দীর্ঘ সময়ের জন্য আটকে যেতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: ভোর ৪টে ১৫ থেকে সকাল ৯টা
আজকের সিংহ রাশিফল
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। বাবার সঙ্গে আপনার মতভেদ হতে পারে। ব্যবসায়ীদের নতুন পরিকল্পনা করা প্রয়োজন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
আজকের কন্যা রাশিফল
এই রাশির ব্যবসায়ীদের ভালো লাভ হবে। চাকুরিজীবীদের আয় বাড়তে পারে। আপনি যদি সম্প্রতি কোনও কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়ে থাকেন, তাহলে সেখান থেকে পজিটিভ উত্তর পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ১২টা ৫০ থেকে দুপুর ১টা ৫৫
আজকের তুলা রাশিফল
আজ বিতর্ক থেকে দূরে থাকুন এবং নিজের কাজে মনোনিবেশ করুন। সন্তানের শিক্ষা বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে। আজ আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। অফিসে আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। আজ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতাও পাবেন। ব্যবসায়ীরা সাফল্য পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের বৃশ্চিক রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনারা একে অপরকে যথেষ্ট সময় দেবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি নিজের জন্য কোনও মূল্যবান জিনিস কিনতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: ভোর ৪টে থেকে ৯টা ২০
আজকের ধনু রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। ব্যবসায় ভালো লাভ হবে। আজ আপনার আর্থিক সমস্যার সমাধান হতে পারে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনি একটি বড় প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। হার্টৈর রোগীরা নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: ভোর ৪টে থেকে ৯টা ২০
আজকের মকর রাশিফল
আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ আপনার অর্থ লাভ হতে পারে। ব্যবসায়ীরা নতুন ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। বিনিয়োগের জন্য আজকের দিনটি খুব ভালো। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। আজ আপনি অনিদ্রার সমস্যায় ভুগবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: বিকেল ৪টে থেকে ৬টা ৪৫
আজকের কুম্ভ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। সম্পত্তি সংক্রান্ত লাভ হতে পারে। ব্যবসায়ীদের কোর্ট-কাছারির মামলায় খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় সমস্যা বাড়তে পারে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বিকেল ৪টে ২৫ থেকে রাত ৮টা ৪৫
আজকের মীন রাশিফল
অফিসে দীর্ঘদিন ধরে আপনার কোনও কাজ মুলতবি থাকলে, আজ তা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে যাবে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে ১১টা ১৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
