Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 18 December 2022: কেমন যাবে আজকের দিন? দেখুন ১৮ ডিসেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
বাড়ির পরিবেশের উন্নতি হতে পারে। পিতা-মাতার সঙ্গে সময় কাটাবেন। জীবনসঙ্গীর কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন। চাকুরিজীবীরা সমস্যায় পড়তে পারেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট হবেন। ব্যবসায়ীরা অতীতে করা বিনিয়োগ থেকে ভালো ফলাফল পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা ৪০

বৃষ রাশি
অফিসে সহকর্মীদের সঙ্গে বিবাদে জড়াবেন না। বিদেশী কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। ভাই-বোনের পূর্ণ সহযোগিতা পাবেন। আজ কোনও পুরানো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে। স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ৩টা

মিথুন রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো কাটবে। যে সব বেকার জাতকরা চাকরি খুঁজছেন, তারা কাঙ্খিত চাকরি পেতে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে।।আজ আপনি হাত বা পায়ের ব্যথায় অস্থির হবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ০৫

কর্কট রাশি
চাকুরিজীবীরা অফিসে বসের দেওয়া দায়িত্বকে প্রাধান্য দিন। আজ যদি আপনি সময়মতো কাজ শেষ করতে না পারেন, তাহলে বস আপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারেন। ব্যবসায়ীদের দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। এই সময়ে কোনও নতুন কাজ শুরু করবেন না। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, নিজের উপর অতিরিক্ত কাজের চাপ দেওয়া এড়িয়ে চলুন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ১২টা ১৫ থেকে রাত ৮টা ৪৫

সিংহ রাশি
যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদেরকে পার্টনারের সঙ্গে ভাল সমন্বয় রাখার চেষ্টা করতে হবে। অহেতুক ঝগড়া, ঝামেলা ব্যবসায় ক্ষতির কারণ হতে পারে। চাকুরিজীবীদের।আজকের দিনটি ভালো কাটবে না। অফিসে সময়মতো পৌঁছান। আজ বাবার সঙ্গে কোনও গুরুতর ঘরোয়া সমস্যা নিয়ে আলোচনা হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, বাইরের খাবার খাওয়া এড়িয়ে চলুন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৮টা ৫৫ থেকে দুপুর ২টা ২০

কন্যা রাশি
এই রাশির ব্যবসায়ীদের সমস্যা বাড়তে পারে। আর্থিক সমস্যা বাড়বে। আপনার হাতে আসা একটি ভাল সুযোগ বেরিয়ে যেতে পারে। চাকুরিজীবীরা আর্থিক সঙ্কটে পড়তে পারেন। আপনার বেতন আটকে যেতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও কারণে আপনার তর্ক হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ২০

তুলা রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি খুবই ভালো কাটবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ আজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারেন। বাড়ির পরিবেশের উন্নতি হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনার পিঠ সংক্রান্ত সমস্যা হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৫টা ৪৫ থেকে দুপুর ১২টা ৩৫

বৃশ্চিক রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো কাটবে। আপনি আপনার কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত একজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ পরিবারের সঙ্গে আনন্দে দিন কাটবে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: ভোর ৪টা ৩০ থেকে দুপুর ৩টা ৩০

ধনু রাশি
অফিসে সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আয়ের চেয়ে বেশি খরচ করা থেকে বিরত থাকুন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

মকর রাশি
চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি এগিয়ে যাওয়ার একটি ভাল সুযোগ পেতে পারেন। সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন যারা তারা সাফল্য পেতে পারেন। খুচরা ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা

কুম্ভ রাশি
অফিসের পরিবেশ ভালো থাকবে না। হয়তো কোনও কারণে বসের মেজাজ ঠিক থাকবে না। এমতাবস্থায় আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিন। ব্যবসায়ীরা মিশ্র ফলাফল পেতে পারেন। শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের আজ তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ ভাল থাকবে। পিতা-মাতার পূর্ণ সাপোর্ট পাবেন। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে খুব রোমান্টিক সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা

মীন রাশি
শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে। কাজের চাপ কম থাকায় আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় স্থানে যেতে পারেন। অর্থ নিয়ে আপনার যে প্রচেষ্টা চলছে, তাতে সাফল্যের প্রবল সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল 9 টা থেকে দুপুর ১টা ৪০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications