Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 18 এপ্রিল 2023

মঙ্গলবার, ১৮ এপ্রিল কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল। এখানে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 18 April 2023

আজকের মেষ রাশিফল - চাকুরিজীবীরা তাদের কঠোর পরিশ্রমের যথাযথ ফল পেতে পারেন। বস আপনার প্রতি খুব মুগ্ধ হবেন। আপনার শীঘ্রই পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে না। আইনি জটিলতায় ফেঁসে যেতে পারেন। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের বৃষ রাশিফল - শিক্ষার্থীরা সাফল্য পেতে পারেন। যারা উচ্চ শিক্ষার জন্য প্রচেষ্টা করছেন, তারা ভালো খবর পেতে পারেন। আজ আপনার বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। আটকে থাকা অর্থ আজ ফেরত পেতে পারেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৩৯

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

আজকের মিথুন রাশিফল - অফিসে বসের নজর আপনার দিকেই থাকবে। নিজের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। তারা নতুন কোনও পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১১টা ৩০

আজকের কর্কট রাশিফল - অফিসে আপনার কঠোর পরিশ্রমের জোরে আপনি নিজের আলাদা পরিচয় তৈরি করবেন। ব্যবসায়ীরা আজ ভালো সুযোগ পাবেন। আর্থিক ব্যাপারে খুব সতর্ক থাকুন। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১৩

শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ১২টা ২৫

আজকের সিংহ রাশিফল - অফিসে উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে আপনার তর্ক হতে পারে। আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। ব্যবসায়ীদের আজ দীর্ঘ যাত্রা করতে হবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ২

শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা

আজকের কন্যা রাশিফল - অফিসে আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও আপনার কাজে খুশি হবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, তবে আজ আপনি আপনার টাকা ফেরত পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হালকা হলুদ

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: ভোর ৪টা ৪০ থেকে দুপুর ৩টা

আজকের তুলা রাশিফল - আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের অন্যতম সেরা দিন হতে চলেছে। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি কাটবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সকাল ১১টা ৩০ থেকে দুপুর ২টা

আজকের বৃশ্চিক রাশিফল - শিক্ষার্থীদের আজকের দিনটি ভালো কাটবে না। চাকুরিজীবীদের অফিসের কাজে ভুল না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। অর্থ নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

আজকের ধনু রাশিফল - কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। অফিসে সহকর্মীদের সঙ্গে আপনার সমন্বয় আরও ভালো হতে পারে। প্রয়োজনে আপনি তাদের সাহায্যও পাবেন। ব্যবসায়ীরা তাদের কঠোর পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৮টা ৪৫

আজকের মকর রাশিফল - আজ আপনার বাড়িতে অতিথি আসতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। আপনার উপর দায়িত্ব বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে সন্ধ্যা ৭টা ০৫

আজকের কুম্ভ রাশিফল - ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস বাড়বে। আজ আপনি ধর্মীয় স্থানে যেতে পারেন। সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের ভালো লাভ হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ২৫

আজকের মীন রাশিফল - কোর্ট-কাছারির মামলা থেকে রেহাই পেতে পারেন। ব্যবসায়ীরা বড় বিনিয়োগ করতে পারেন। এই সময়ে পার্টনারশিপে কোনও কাজ শুরু করবেন না। অবিবাহিত জাতক জাতিকাদের বিয়ে নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, April 18, 2023, 6:00 [IST]
X
Desktop Bottom Promotion