Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 17 সেপ্টেম্বর 2023
Ajker Rashifal: সোমবার, ১৭ সেপ্টেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল যাবে। আয় বাড়তে পারে। আজ আপনি একটি বড় কোম্পানি থেকে অফার পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাড়াহুড়ো করে এবং রাগ করে এমন কিছু করবেন না যাতে আপনি ভবিষ্যতে অনুতপ্ত হন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের বৃষ রাশিফল
আপনার ব্যস্ত রুটিন থেকে কিছুটা সময় বের করুন এবং আজ আপনার সন্তানদের সঙ্গে সময়।কাটান। এই সময়ে তাদের আপনার গাইডেন্স প্রয়োজন। কর্মক্ষেত্রে খুব ভারসাম্যপূর্ণ আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে আপনার আচরণ ঠিক রাখুন, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি ব্যাক পেনের সমস্যায় ভুগবেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা ২০
আজকের মিথুন রাশিফল
ব্যবসায়ীরা আজ ভাল ফল পাবেন। অর্থের অভাবে আপনার কোনও কাজ যদি আটকে থাকে, তবে আজ তা সম্পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। আপনার আয়ের কথা মাথায় রেখে খরচ করুন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের কর্কট রাশিফল
আজ পরিবারের কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। অফিসে মুলতবি কাজের চাপ বাড়বে। আর্থিক অবস্থা ভাল থাকবে। অর্থ লাভ হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: ভোর ৪টা থেকে সকাল ৮টা ৪৫
আজকের সিংহ রাশিফল
অফিসের পরিবেশ ঠিক থাকবে। আজ আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের এবং আপনার সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে না। আপনাকে খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় বিরাট আর্থিক ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। প্রিয়জনের ভালবাসা এবং সাপোর্ট পাবেন। আজকের দিনটি জীবনসঙ্গীর সঙ্গে খুব ভাল কাটবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ০৫
আজকের কন্যা রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে ভাল সম্পর্ক থাকবে। অফিসে দীর্ঘদিন ধরে আপনার কোনও কাজ মুলতবি থাকলে, তা আজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আর্থিক লাভ হতে পারে। কোনও কাজ করার সময় তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৭টা ১০ থেকে ৯টা ২০
আজকের তুলা রাশিফল
আজ আপনি কোনও ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ পাবেন। জীবনসঙ্গীর কাছ থেকে ভালবাসা এবং সহযোগিতা পাবেন। ক্যারিয়ার সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৬টা ৫০ থেকে ৯টা
আজকের বৃশ্চিক রাশিফল
আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটাবেন। বন্ধুদের সঙ্গে বেড়াতেও যেতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় করবেন না। অফিসের সমস্ত কাজ খুব সাবধানে করুন। কাজে কোনও ভুল করলে আপনার ক্যারিয়ারে খারাপ প্রভাব পড়বে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা
আজকের ধনু রাশিফল
ব্যবসায় ভাল লাভ হবে। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা একজন অভিজ্ঞ এবং প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে গাইডেন্স পাবেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। লভ লাইফ ভাল কাটবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৭টা ২৫ থেকে ১১টা
আজকের মকর রাশিফল
দাম্পত্য জীবনে অশান্তি চলতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। অফিসে বারবার একই ভুলের পুনরাবৃত্তির কারণে উচ্চপদস্থ কর্মকর্তারা আজ আপনার বিরুদ্ধে কোনও কঠোর ব্যবস্থা নিতে পারেন। ব্যবসায়ীদের আইনগত বিষয়ে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ৩টা থেকে বিকেল ৫টা
আজকের কুম্ভ রাশিফল
আজ কোনও সুখবর পেতে পারেন। আপনার বাড়িতে খুশির জোয়ার বইবে। প্রিয়জনদের সঙ্গে আপনি আপনার সুখ ভাগ করে নেবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। আপনাকে কোনও বড় আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকরি হোক বা ব্যবসা, আজ কাজের চাপ বেশি থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে ১০টা ১০
আজকের মীন রাশিফল
কর্মক্ষেত্রে দিনটি ভাল যাবে। অফিসে আপনার মান-সম্মান বাড়বে। আজ আপনি যে কোনও কঠিন কাজ খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা আজ আশানুরূপ ফলাফল পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: দুপুর ১টা ৪৫ থেকে বিকেল ৪টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
