Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 17 October 2022 : কেমন কাটবে আজ সারা দিন? দেখুন ১৭ অক্টোবরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
ব্যবসায়ীদের আর্থিক লেনদেন করার সময় খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। বাড়ির পরিবেশের উন্নতি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫

বৃষ রাশি
খরচ বাড়তে পারে। অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ তাদের সাহায্যে আপনার কোনও কঠিন কাজ খুব সহজেই সম্পন্ন হতে পারে। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। ঘরের পরিবেশ আজ ভাল থাকবে না। বাড়ির করুর স্বাস্থ্যের অবনতি হতে পারে। ক্লান্তি এবং স্ট্রেসের কারণে আপনি ভাল থাকবেন না।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে রাত ৮টা ১০

মিথুন রাশি
চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। আজকের দিনটি ব্যবসায়ীদের ভাল কাটবে না। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য বজায় থাকবে। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আজ আপনি সর্দি, কাশি, জ্বরে ভুগতে পারেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের আজকের দিনটি খুবই ভাল কাটবে। কাজের চাপ হালকা হবে এবং আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। অনেক দিন পর বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান, তারা সাফল্য পেতে পারেন। ঘরের পরিবেশ আজ খুব ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। যারা দীর্ঘ সময় ধরে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন, তারা তাদের চোখের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৬টা ৪৫ থেকে ১০টা ২৫

সিংহ রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল কাটবে না। অফিসে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। চাকরি ছাড়ার চিন্তাও আপনার মনে আসতে পারে। ছোটো ব্যবসায়ীদের আজ ভাল লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, চিন্তা মুক্ত থাকার চেষ্টা করুন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা

কন্যা রাশি
আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। ছোটোখাটো বিষয়ে ঝগড়া করা এড়িয়ে চলুন, অন্যথায় আপনাদের মধ্যে দূরত্ব বাড়তে পারে। অফিসে বস আপনাকে একটি কঠিন কাজ অর্পণ করতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০

তুলা রাশি
ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। চাকুরিজীবীদের অফিসের সমস্ত কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার কোনও কাজ অসম্পূর্ণ না রাখাই ভাল। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। ব্যস্ততার কারণে আপনি আজ আপনার প্রিয়জনের সঙ্গে বেশি সময় কাটাতে পারবেন না। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

বৃশ্চিক রাশি
আজ আপনার উপর দায়িত্ব বাড়বে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আপনি যদি আপনার আয় বাড়ানোর চেষ্টা করেন, তবে সাফল্য পেতে পারেন। শীঘ্রই আপনি ঋণ মুক্ত হবেন। অফিসের পরিবেশ ভাল থাকবে। সহকর্মী ছুটিতে থাকার কারণে আজ আপনার উপর কাজের চাপ থাকতে পারে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন।
শুভ রং: গাঢ় গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০

ধনু রাশি
সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যেতে পারে এবং বড় লাভ হতে পারে। আজ আপনি মানসিকভাবে ভাল বোধ করবেন। পিতা-মাতার ভালবাসা ও সাপোর্ট পাবেন। বিবাহিত জীবনে সুখ থাকবে। ঘরোয়া দায়িত্ব পালনে আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সহযোগিতা পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে সকাল ১০টা ৩০

মকর রাশি
নতুন চাকরি খোঁজা শুরু করার জন্য এটাই উপযুক্ত সময়। আপনি ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের দিনটি ভাল কাটবে। ব্যয় বাড়তে পারে। জীবনসঙ্গীর মেজাজ ভাল থাকবে না। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

কুম্ভ রাশি
আজকের দিনের শুরুটা ভাল হবে। আজ আপনার সমস্ত কাজ আপনার পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। অফিসে বস আপনার উপর খুব খুশি হবেন। ব্যবসায়ীরা আইনি ঝামেলা থেকে রেহাই পেতে পারেন। আপনার আটকে থাকা কাজ, আজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনার প্রিয়জন খুব রোমান্টিক মেজাজে থাকবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

মীন রাশি
বিবাহিত জীবনে বিবাদ বাড়তে পারে। যারা লভ ম্যারেজ করতে চান, তারা সমস্যায় পড়তে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভালই কাটবে। আজ সহকর্মীরাও আপনার কাজের প্রশংসা করবে। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications