Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন যাবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 17 নভেম্বর 2023
Ajker Rashifal, 17 November 2023: শুক্রবার, ১৭ নভেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজকের দিনটি ভালো যাবে না। স্বাস্থ্য ভালো থাকবে না। অর্থের দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। ব্যবসায়ীরা আইনি বিষয়ে সাফল্য পাবেন। তবে ভবিষ্যতে আপনাকে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পার্টনারশিপ ব্যবসায়ীদের আজ ভালো লাভ হতে পারে। জীবনসঙ্গীর ভালোবাসা এবং সাপোর্ট পাবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ৯টা ৫০
আজকের বৃষ রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। চাকরি হোক বা ব্যবসা, আশানুরূপ ফলাফল পাবেন। ব্যবসায়ীদের স্বল্প দূরত্বে যাত্রা করতে হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো যাবে। লভ লাইফ ভালো কাটবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অর্থ লাভ হতে পারে। আজ আপনি অর্থ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কাজও করতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে। আপনাকে অতিরিক্ত ভাজাভুজি এবং মশলাদার খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৫টা ২৫ থেকে সকাল ৮টা ৪৫
আজকের মিথুন রাশিফল
ব্যবসায়ীদের কোনও ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। ব্যবসায়িক কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি উপযুক্ত নয়। চাকুরিজীবীরা আজ ভালো ফল পাবেন। সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। যে সব বেকার জাতকরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, আজ তাঁরা ভালো অফার পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। শিক্ষার্থীদের আজকের দিনটি ভালো যাবে না। লেখাপড়ায় বাধা আসতে পারে। তবে এই সমস্যাটি সাময়িক, তাই বেশি চিন্তা করার দরকার নেই। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৪টে থেকে রাত ৮টা ৩৫
আজকের কর্কট রাশিফল
বাড়িতে বাদ-বিবাদ হতে পারে। আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখুন। পিতার স্বাস্থ্য দুর্বল থাকবে। অফিসে যদি দীর্ঘদিন ধরে কোনও কাজ পেন্ডিং থাকে, তাহলে বস আপনার ওপর খুব রেগে যেতে পারেন। এভাবে চলতে থাকলে আপনি আপনার চাকরি হারাতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। অর্থের ব্যাপারে কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টো ৫০ থেকে সন্ধ্যা ৬টা
আজকের সিংহ রাশিফল
কোনও বিশেষ কাজে ঘর থেকে বের হওয়ার আগে গুরুজনদের আশীর্বাদ নেওয়া ভালো। চাকুরিজীবীরা অফিসে নিজেদের প্রতিভা প্রদর্শনের ভালো সুযোগ পেতে পারেন। বস আপনাকে কোনও কাজের দায়িত্ব দিতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে ৮টা ৫৫
আজকের কন্যা রাশিফল
যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনার পার্টনারশিপ ভেঙে যেতে পারে। চাকুরিজীবীদেরকে অফিসে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। আজ কাজের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। ব্যস্ততার কারণে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ নাও পেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টো
আজকের তুলা রাশিফল
আজকের দিনটি খুব ভালো যাবে। আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: দুপুর ৩টে ৪৫ থেকে সন্ধ্যা ৭টা
আজকের বৃশ্চিক রাশিফল
নতুন গাড়ি, বাড়ি বা প্রপার্টি কেনার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা তাঁদের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। চাকুরিজীবীদের অফিসে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ মেনে চলুন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অর্থ সঞ্চয়ও বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৬টা থেকে ৯টা
আজকের ধনু রাশিফল
আর্থিক ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। ব্যবসায়ীরা আজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। কাজে বাধা আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষতি হতে পারে। অফিসের পরিবেশ ঠিক থাকবে না। কাজের চাপ বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার বিরোধ হতে পারে। পারিবারিক জীবনে অশান্তি চলবে। পুরানো কোনও সমস্যা নিয়ে বাড়িতে ঝগড়া হতে পারে। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের মকর রাশিফল
আজ আপনাকে খুব সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। মদ্যপান করে গাড়ি চালানো এড়িয়ে চলুন, বিশেষ করে রাতে। অফিসের সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে খুশি হবেন। ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হতে পারেন। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। ঘরের সাজসজ্জায় পরিবর্তন আনতে কিছু কেনাকাটা করতে পারেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টে ৪৫ থেকে রাত ৯টা ০৫
আজকের কুম্ভ রাশিফল
শিক্ষার্থীরা সাফল্য পেতে পারেন। যাঁরা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিতে চান, আজ তাঁরা এই বিষয়ে কোনও খবর পেতে পারেন। বাড়ির পরিবেশ ভালো থাকবে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অতিরিক্ত খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফল পাবেন। আবহাওয়া পরিবর্তনের কারণে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা
আজকের মীন রাশিফল
চাকুরিজীবীরা আজ অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের বকা শুনতে পারেন। হাসি-ঠাট্টা বা অতিরিক্ত কথা বলে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। ব্যবসায়ীরা আজ মিশ্র ফল পাবেন। তাড়াহুড়ো করে কোনও কাগজে সই করবেন না। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। প্রতিদিন যোগব্যায়াম এবং মেডিটেশন করুন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ২টো ৩০ থেকে বিকেল ৪টে ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
