Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 17 November 2022 : কেমন কাটবে আজ সারা দিন? দেখুন ১৭ নভেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
মানসিকভাবে আপনি ভালো বোধ করবেন না। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকাই ভাল। সম্ভব হলে আজ কোনও ধর্মীয় স্থানে যান বা পূজাপাঠে নিজেকে নিয়োজিত করুন। অফিসে তাড়াহুড়ো করে কোনও কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় সমস্যা বাড়তে পারে। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনার আটকে থাকা কাজ শেষ হতে পারে এবং ভাল লাভও হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হালকা গোলাপী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১২টা ৪০ থেকে সন্ধ্যা ৬টা ১০

বৃষ রাশি
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটবে। চাকুরীজীবীরা অফিসে সময় নষ্ট না করে নিজেদের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীরা আইনি ঝামেলায় পড়তে পারেন। ঘরের পরিবেশ ভাল থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে, ভাজাভুজি এবং মশলাযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ৪০

মিথুন রাশি
ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব লাভজনক হবে। আপনার কাজের গতি বাড়বে, পাশাপাশি আপনি একটি ভাল সুযোগও পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে বসের সঙ্গ পাবেন। আজ আপনি নতুন কিছু শেখার সুযোগও পেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল কাটবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গী আজ খুব রোমান্টিক মেজাজে থাকবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৭টা থেকে বেলা ১১টা ৩০

কর্কট রাশি
স্বাস্থ্যের যত্ন নিন। আজ আপনাকে ঋণও নিতে হতে পারে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে। ব্যবসায়ীদের আজ খুব পরিশ্রম করতে হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৩
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে দুপুর ৩টা ০৫

সিংহ রাশি
কর্মক্ষেত্রে দিনটি বেশ ভাল কাটবে। আজ বসও আপনার পরিশ্রমে খুব মুগ্ধ হবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। বিনিয়োগ করার জন্য এই সময়টি উপযুক্ত। বাড়ির পরিবেশের উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২০
ভাগ্যবান সময়: ভোর ৪টা থেকে বেলা ১১টা ৩০

কন্যা রাশি
শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিন। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। অফিসে মুলতুবি কাজের বোঝা বাড়তে পারে। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট হবেন। ব্যবসায়ীদের আজ আদালতে যেতে হতে পারে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ৩টা ২০

তুলা রাশি
আজ আপনি আপনার কাজে মনোযোগ দেবেন এবং সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম ভাল ফল দিতে পারে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তারা তাদের কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পেতে পারেন। চাকরির অফার আসতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনার পেটের সমস্যা হতে পারে। খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা

বৃশ্চিক রাশি
যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান, তারা আজ ভাল সুযোগ পেতে পারেন। আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভাল কাটবে। এই সময় ঋণ না নেওয়াই ভাল। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। আজ আপনার চোখের সমস্যা হতে পারে। দীর্ঘক্ষণ ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করলে চোখের ভাল যত্ন নিন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ১০টা থেকে বেলা ১২টা

ধনু রাশি
আজ আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতে পারেন। মনে অনেক ধরনের নেতিবাচক চিন্তা আসতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। একই সঙ্গে অফিসে অনেক কাজ করবেন না, অন্যথায় আপনার কাজে ভুল হতে পারে। ব্যবসায়ীরা আজ নতুন গ্রাহকদের সঙ্গে সংযোগ করার সুযোগ পেতে পারেন। সুস্থ থাকতে হলে প্রতিদিন যোগব্যায়াম ও মেডিটেশন করুন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

মকর রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। ব্যবসায়ীদের আটকে থাকা চুক্তি আজ সম্পন্ন হবে। চাকুরিজীবীরা ভাল সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, পিতার পরামর্শ তাদের জন্য অনেক উপকারী হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৬টা ৫০

কুম্ভ রাশি
অফিসের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। ব্যবসায়ীদের কোনও নতুন কাজ শুরু করার আগে ভাল করে ভাবনা-চিন্তা করা উচিত। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি আপনার কাছের কারুর থেকে বিশেষ উপহার পেতে পারেন। স্বাস্থ্যের আজ কোনও বড় সমস্যা হবে না।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ২০

মীন রাশি
আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, সময়মতো খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামও নিতে হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৯টা ৪০ থেকে দুপুর ২টা ৩০
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications