Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 17 মে 2023

বুধবার, ১৭ মে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 17 May 2023

আজকের মেষ রাশিফল
চাকরিজীবীরা আজ ভালো সুযোগ পেতে পারেন। দাম্পত্য জীবনে কোনও সমস্যা হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা রয়েছে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৯টা থেকে ১১টা ৪৫

আজকের বৃষ রাশিফল
পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে সময়মতো সব কাজ শেষ করার চেষ্টা করুন। আজ আপনি কাশি, সর্দিতে ভুগতে পারেন। ঠান্ডা জিনিস খাওয়া থেকে বিরত থাকুন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা ৩৫

আজকের মিথুন রাশিফল
চাকুরিজীবীরা অফিসে নিজের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের বড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। জীবনসঙ্গীর কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা ০৫

আজকের কর্কট রাশিফল
আপনার আয় বাড়তে পারে। শীঘ্রই আপনি ঋণ মুক্ত হবেন। শিক্ষার্থীদের পড়াশোনায় আসা বাধা-বিপত্তি দূর হবে। কর্মক্ষেত্রে ভাল সুযোগ পেতে পারেন। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফলাফল পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে বিকেল ৪টা

আজকের সিংহ রাশিফল
চাকুরিজীবীদের দিনটি ভাল কাটবে। আপনি নিজের আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হবেন। ব্যবসায় ভাল লাভ হবে। বিনিয়োগ থেকে দ্বিগুণ লাভ হতে পারে। আজ আপনি আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে দারুণ সময় কাটাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৬টা ৫০ থেকে ৯টা ৪৫

আজকের কন্যা রাশিফল
অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সহকর্মীদের সহযোগিতাও পাবেন। ব্যবসায়ীরা আজ কাজের জন্য দীর্ঘ যাত্রা করতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা ০৫

আজকের তুলা রাশিফল
পারিবারিক সমস্যা হতে পারে। ব্যবসায়ীরা আজ খুব ব্যস্ত থাকবেন। কঠোর পরিশ্রম সত্ত্বেও প্রত্যাশিত ফলাফল না পেলে, আপনি খুব হতাশ হবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। স্বাস্থ্য খারাপ হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ১৫

আজকের বৃশ্চিক রাশিফল
যদি কিছুদিন ধরে কোনও বিষয় নিয়ে চিন্তিত থাকেন, তবে আজ আপনার সমস্যার সমাধান হবে। মানসিকভাবে বেশ ভালো বোধ করবেন। নিজের কাজেও মনোযোগ দিতে পারবেন। অর্থ সংক্রান্ত সমস্ত কাজ খুব সাবধানে করার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক কাটবে। জীবনসঙ্গী আজ আপনার জন্য স্পেশাল কিছু করতে পারেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা

আজকের ধনু রাশিফল
ব্যয় বৃদ্ধি হওয়ায় আপনি সমস্যায় পড়বেন। আপনাকে ঋণও নিতে হতে পারে। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ব্যবসায় ভাল লাভ হতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৬টা

আজকের মকর রাশিফল
আপনার আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান, কিন্তু ভিসা সংক্রান্ত সমস্যায় পড়েছেন, আজ তাদের সমস্যার সমাধান হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৫টা ০৫ থেকে সকাল ৮টা ৪০

আজকের কুম্ভ রাশিফল
লভ লাইফে কোনও ঝামেলা হতে পারে। আজ আপনি কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। মুলতবি কাজগুলি সম্পন্ন করার জন্য কঠোর পরিশ্রম করবেন। যে কারণে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন না। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অর্থ লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন, অন্যথায় কোনও গুরুতর রোগের কবলে পড়বেন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৮টা থেকে ১০টা

আজকের মীন রাশিফল
পিতা-মাতার স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। অফিসের কাজে মন বসবে না। আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ আজ অসম্পূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে কাজে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আর্থিক বিষয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে, তাহলে বিরাট ক্ষতি হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, May 17, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion