Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ সারা দিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 17 মার্চ 2023
শুক্রবার, ১৭ মার্চের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজকের দিনটি আপনার খুব ভালো কাটবে। আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। চাকুরিজীবীদের আর্থিক লাভ হতে পারে। পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

আজকের বৃষ রাশিফল
বেকার জাতকরা আজ ভালো কাজের প্রস্তাব পেতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস পেতে পারেন। যাঁরা সার্ভিকাল স্পন্ডিলাইটিসে ভুগছেন, তাঁরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

আজকের মিথুন রাশিফল
আজ আপনাকে ঋণ নিতে হতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে কোনও অবহেলা না করাই ভালো, অন্যথায় ভবিষ্যৎ পরিকল্পনায় বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। মুলতবি কাজের বোঝা বাড়তে পারে। আজ আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

আজকের কর্কট রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি খুবই ভালো কাটবে। আজ আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। তবে তাঁরা চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে। আজ আপনি পেটের রোগে ভুগতে পারেন।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৩৭
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে রাত ৭টা ৫৫

আজকের সিংহ রাশিফল
আজ আপনি চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে পড়বেন। অর্থ সংক্রান্ত চিন্তা বাড়তে পারে। ঋণমুক্ত হতে চাইলে অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকুন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৫টা ৩০

আজকের কন্যা রাশিফল
আজ আপনি ভাগ্যের সঙ্গ পাবেন এবং আপনার আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে। যে সব ব্যবসায়ীরা বিদেশে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন, আজ তাঁরা ভালো সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো কাটবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে, তবে অযথা ব্যয় করবেন না। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৯
শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৮টা

আজকের তুলা রাশিফল
চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। তবে তাদের উপর দায়িত্বও বাড়বে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, আজ তাঁরা ভালো ফলাফল পাবেন। অর্থ সংক্রান্ত কোনও আটকে থাকা কাজ আজ সম্পন্ন হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

আজকের বৃশ্চিক রাশিফল
আজ আপনার মনে অনেক দুশ্চিন্তা থাকবে এবং আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যাবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। অর্থের কারণে জীবনসঙ্গীর সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ১১টা ৩০ থেকে দুপুর ২টা

আজকের ধনু রাশিফল
যে সব শিক্ষার্থীরা সম্প্রতি কোনও পরীক্ষা দিয়েছেন, তাঁরা সাফল্য পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। অফিসে বসের সঙ্গ পাবেন। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: ভোর ৪টা ৪০ থেকে দুপুর ৩টা

আজকের মকর রাশিফল
আজ আপনি সুখবর পেতে পারেন। মন খুব খুশি থাকবে। আজ আপনি ধর্মীয় স্থানেও যেতে পারেন। শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিরা আশানুরূপ ফলাফল পাবেন। রিয়েল এস্টেট ব্যবসায়ীদের জন্যও আজকের দিনটি লাভজনক হতে চলেছে। সরকারি চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা

আজকের কুম্ভ রাশিফল
আজ আপনার আয় বাড়তে পারে, তবে ব্যয়ও বাড়বে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তর্ক করবেন না। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৩
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ১২টা ২৫

আজকের মীন রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে অনেকটা সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে না। আপনাকে খুব পরিশ্রম করতে হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১১টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications