Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 17 জুলাই 2023

Ajker Rashifal: সোমবার, ১৭ জুলাই কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 17 July 2023

আজকের মেষ রাশিফল
আপনার কাছের কারুর সঙ্গে যদি বিবাদ হয়, তবে আজ আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।।কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে দুপুর ৩টা

আজকের বৃষ রাশিফল
জীবনসঙ্গী আপনার জন্য স্পেশাল কিছু করতে পারেন। আপনাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। চাকুরিজীবীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। আপনাকে একটি বড় প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৫৫

আজকের মিথুন রাশিফল
আজকের দিনটি খুব ভালো যাবে। চাকরি হোক বা ব্যবসা, আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। নতুন কোনও কাজ শুরু করার আগে অবশ্যই গুরুজনদের আশীর্বাদ নিন। যাঁরা চাকরির জন্য বিদেশে যেতে চান, তাঁরা ভালো সুযোগ পাবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০

আজকের কর্কট রাশিফল
জীবনসঙ্গীর আচরণে কিছুটা পরিবর্তন আসবে। প্রিয়জনের কটু কথা আপনার মনে আঘাত দিতে পারে। আপনি নিজেকে নিয়ন্ত্রণ করুন। অফিসে একটি গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে যাওয়ার কারণে আপনার কাজ ব্যাহত হবে। বস রেগে যেতে পারেন। আর্থিক অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ৩টা

আজকের সিংহ রাশিফল
যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের ভালো লাভ হবে। আপনার সমস্ত কাজ আজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। জীবনসঙ্গীকে অকারণে সন্দেহ করার অভ্যাস আপনার বিবাহিত জীবনের সুখ ছিনিয়ে নেবে। প্রিয়জনের উপর বিশ্বাস রাখুন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে।
শুভ রং: মেরুন
শুম সংখ্যা: ৩১
শুভ সময়: সকাল ১০টা ৩০ থেকে বিকেল ৪টা ৫০

আজকের কন্যা রাশিফল
সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। অর্থ সংক্রান্ত কোনও লেনদেন যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তবে আজ তা সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। তবে পরিবারের জন্য সময় বের করতে পারবেন। সন্তানের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ১৫

আজকের তুলা রাশিফল
কোর্ট-কাছারির ঝামেলা হতে পারে। আপনার প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনাকে হুট করে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৬টা থেকে দুপুর ১২টা ৪৫

আজকের বৃশ্চিক রাশিফল
শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভালো যাবে। আর্থিক দিক ঠিক থাকবে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ৩
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩০

আজকের ধনু রাশিফল
আজ বাড়িতে অতিথির আগমন হতে পারে। জীবনসঙ্গীর কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন। আপনাদের মধ্যে ভালোবাসা আরও গভীর হবে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম সফল হবে। উন্নতি হতে পারে। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা সুখবর পেতে পারেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১টা ৩০

আজকের মকর রাশিফল
পারিবারিক সমস্যার অবসান ঘটবে। বাড়ির পরিবেশের উন্নতি হবে। আজ আপনি আপনার পিতার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। লভ লাইফে সমস্যা দেখা দেবে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২৪
শুম সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের কুম্ভ রাশিফল
ব্যবসায়ীরা বিনিয়োগ থেকে দ্বিগুণ লাভ পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। অর্থ নিয়ে আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের মীন রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে অনেকটা সময় কাটাবেন। আজ আপনি যে কোনও ধর্মীয় স্থানেও যেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। অফিসে সহকর্মীদের সঙ্গে বেশি কথা বলা এড়িয়ে চলুন। আজ বসের নজর আপনার দিকেই থাকবে। স্বাস্থ্য সমস্যা দূর হবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ২০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, July 17, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion