Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজকের দিনটি আপনার কেমন কাটবে? দেখুন ১৭ জুলাইয়ের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
যাঁরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটতে চলেছে। সরকারি চাকুরিজীবীদের কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদেরকে সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার পার্টনারশিপ ভেঙে যেতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভাল কাটবে। আপনাকে ঋণ না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। লভ লাইফ ভালই কাটবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা ২০

বৃষ রাশি
ব্যবসায়ীদের সকল সমস্যার সমাধান হতে পারে। চাকুরিজীবীদের উচ্চ আধিকারিকদের সঙ্গে বিতর্ক না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনার গ্যাস, অ্যাসিডিটি, বদহজম হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫

মিথুন রাশি
রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফ্যাশনে কাজ করা ব্যক্তিদের আজকের দিনটি খুব ভাল কাটবে। চাকুরিজীবীরা আজ যথাযথ ফলাফল পেতে পারেন। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনও কাজ সম্পূর্ণ করার জন্য কঠোর পরিশ্রম করছেন, তবে আজ আপনার কাজটি কোনও বাধা ছাড়াই সম্পন্ন হতে পারে। উচ্চপদস্থ আধিকারিক এবং বস আপনার প্রশংসা করবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ আপনি বাড়ি মেরামত বা সাজসজ্জার জন্য অর্থ ব্যয় করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে রাত ১০টা ১০

কর্কট রাশি
চাকুরিজীবীদের সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আজ কাজের চাপও কম হবে। ব্যবসায়ীরা ভাল লাভ করতে পারেন। ব্যবসায়িক পরিকল্পনায় পরিবর্তনের জন্য এই সময়টি উপযুক্ত। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি অর্থ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজও করতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

সিংহ রাশি
দাম্পত্য জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটতে চলেছে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। শীঘ্রই আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। চাকুরিজীবীদের দিনটি বেশ ভাল কাটবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সহকর্মীদেরও সহযোগিতা পাবেন। যাঁরা প্রসাধনীর ব্যবসা করছেন, তাঁরা আজ ভাল লাভ করতে পারেন। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, গভীর রাত অবধি জাগা বন্ধ করুন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুঢ সময়: সকাল ৬টা ৪৫ থেকে ১০টা ২৫

কন্যা রাশি
লভ লাইফ ভালই কাটবে। আপনার আয় ভাল হবে, তবে ব্যয় বৃদ্ধির কারণে সমস্যায় পড়তে পারেন। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে। ব্যবসায়ীদের আজ অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। আর্থিক ক্ষতি হতে পারে। আজ ব্যবসায়িক কোনও সিদ্ধান্ত না নিলেই ভাল হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা

তুলা রাশি
সরকারি চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। যাঁরা বেসরকারি চাকরি করছেন, তাঁদেরও উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটতে পারে। আজ বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষ করে শেয়ারবাজারে বিনিয়োগ করার আগে ভাল ভাবে ভাবনা-চিন্তা করুন। পারিবারিক জীবনের পরিস্থিতি উত্থান-পতনে পূর্ণ হবে। আজ আপনার হাড় বা পেশীর কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০

বৃশ্চিক রাশি
চাকরি হোক বা ব্যবসা, আজ ভাল খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটবে। অর্থ উপার্জনের ভাল সুযোগ পেতে পারেন এবং আপনার আর্থিক অবস্থার বড় উন্নতি হবে। সুস্থ থাকতে হলে সিগারেট ও অ্যালকোহল থেকে দূরে থাকুন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

ধনু রাশি
লোহার ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটবে না। আর্থিক ক্ষতি হতে পারে। সম্পত্তি সংক্রান্ত কাজ করেন যাঁরা, তাঁদের কোনও গুরুত্বপূর্ণ চুক্তি মাঝখানে আটকে যেতে পারে। চাকুরিজীবীদের অফিসের সব নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ ভাল থাকবে। মা বা বাবার স্বাস্থ্যের সমস্যা হতে পারে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে সকাল ১০টা ৩০

মকর রাশি
ছোটো ব্যবসায়ীদের আজ ভাল লাভ হতে পারে। আর্থিক অবস্থা মজবুত হবে। চাকুরিজীবীদের আজ কোনও ভাল সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। আজ আপনার দাঁতের সমস্যা হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

কুম্ভ রাশি
অফিসে আপনার কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীরা বিনিয়োগের ভাল সুযোগ পেতে পারেন। যাঁরা অনলাইনে ব্যবসা করছেন, তাঁদের ভাল লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

মীন রাশি
জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে না। আর্থিক ক্ষতি হতে পারে। চাকুরিজীবীরা অফিসে সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক রাখুন। স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনাকে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications