Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 17 জানুয়ারি 2024

Ajker Rashifal, 17 January 2024: বুধবার, ১৭ জানুয়ারি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal

আজকের মেষ রাশিফল

আজ আপনাকে আপনার কথাবার্তা ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ঝগড়া ঝামেলা থেকে দূরে থাকুন, অন্যথায় আপনি বড় সমস্যায় পড়তে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: ভোর ৪টে ৩০ থেকে ৯টা ২০

আজকের বৃষ রাশিফল

শিক্ষার্থীদের পড়াশোনায় আসা বাধা দূর হবে। অফিসের কাজ মনোযোগ সহকারে করুন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। আজ বেশি খরচ হতে পারে। জীবনসঙ্গীর কাছ থেকে ভালো খবর পাবেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ২টো ৪৫ থেকে সন্ধ্যা ৭টা

আজকের মিথুন রাশিফল

ব্যবসায় ভালো লাভ হবে। আপনার হাতে বড় অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন এবং খুব ভালো বোধ করবেন।
শুভ রং: গোল্ডেন
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৯টা ০৫

আজকের কর্কট রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। অফিসের বস আপনার পরিশ্রমের প্রশংসা করবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায় লাভ হতে পারে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩৩
শুভ সময়: সকাল ৫টা ২০ থেকে সকাল ১০টা

আজকের সিংহ রাশিফল

পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতার গাইডেন্স পাবেন। যদি আপনার মায়ের স্বাস্থ্য কিছুদিন ধরে ভালো না থাকে, তবে আজ তাঁর স্বাস্থ্যের উন্নতি হতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। আর্থিক অবস্থার কথা মাথায় রেখেই ব্যয় করা উচিত। প্রয়োজনের চেয়ে বেশি খরচ আপনি বড় সমস্যায় পড়বেন। অফিসে কাজের চাপ বাড়বে। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের কন্যা রাশিফল

কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে। আপনার কথাবার্তা ঠিক রাখুন। ব্যবসায়ীদের কাজের জন্য দীর্ঘ যাত্রা করতে হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। বাড়ির পরিবেশ স্বাভাবিক থাকবে। আজ আপনি অনিদ্রার সমস্যায় ভুগতে পারেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টে থেকে রাত ৮টা

আজকের তুলা রাশিফল

কর্মক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো যাবে না। ব্যবসায়ীদের কোনও বেআইনি কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিশাল ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনে সমস্যা দেখা দেবে। পরিবারের সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ আপনি পেটের রোগে ভুগতে পারেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে দুপুর ৩টে

আজকের বৃশ্চিক রাশিফল

আপনাকে আপনার স্বাস্থ্যের আরও যত্ন নিতে পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আজ আপনি অসুস্থ হতে পারেন। অফিসে বস আপনার অনেক প্রশংসা করবেন। শীঘ্রই আপনার পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। অর্থ লাভ হতে পারে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৭টা ৩৫ থেকে ৯টা ৫০

আজকের ধনু রাশিফল

এই রাশির ব্যবসায়ীদের সব সমস্যার সমাধান হবে। আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, তবে আজ সেই অর্থ ফেরত পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনি আপনার বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা

আজকের মকর রাশিফল

মকর রাশির জাতক জাতিকাদের আজ তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৬টা ১৫ থেকে সকাল ১০টা

আজকের কুম্ভ রাশিফল

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। আপনি বড় সাফল্য পেতে পারেন। ব্যাঙ্কিং খাতের সঙ্গে জড়িত জাতকদের উন্নতি হতে পারে। মিডিয়া, শিল্প, ফ্যাশনে কর্মরত ব্যক্তিরাও প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ২টো ০৫ থেকে বিকেল ৪টে ৩০

আজকের মীন রাশিফল

পার্টনারশিপ ব্যবসায়ীদের বড় লাভের সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের পছন্দসই জায়গায় ট্রান্সফার হতে পারে। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা আজ কোনও অভিজ্ঞ ব্যক্তির গাইডেন্স পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। শীঘ্রই আপনি অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনাদের মধ্যে তিক্ততা বাড়তে পারে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪৩
শুভ সময়: বিকেল ৫টে ১৫ থেকে সন্ধ্যা ৭টা ৩০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, January 17, 2024, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion