Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল 17 জানুয়ারি 2023
সোমবার ১৬ জানুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

মেষ রাশি
আজ খুব সাবধানে গাড়ি চালান। ট্রাফিক নিয়ম লঙ্ঘন করবেন না, অন্যথায় আপনি বড় ঝামেলায় পড়বেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। চাকুরিজীবীদের বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হতে পারে। স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হতে পারে।
শুভ রং: হালকা গোলাপী
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০

বৃষ রাশি
কর্মক্ষেত্রে আপনার আচরণ ঠিক রাখুন। ব্যবসায়ীদের আজ বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক ব্যাপারে খুব সতর্ক থাকুন, অন্যথায় ক্ষতি আপনারই হবে। আজ আপনার চোখে কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা

মিথুন রাশি
আজ আপনি আপনার কাছের কারুর থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে, বিশেষ করে খুচরা ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ঠিকঠাক থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা

কর্কট রাশি
বেকার জাতকরা আজ চাকরির সুযোগ পেতে পারেন। যারা নিজের ব্যবসা শুরু করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন, আজ তাদের সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাবা-মা আপনার উপর খুব খুশি হবেন। সুস্থ থাকার জন্য, আপনাকে গভীর রাত পর্যন্ত জেগে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

সিংহ রাশি
অফিসে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীদের আজ কোনও বড় ব্যবসায়িক সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে না। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে বেলা ১২টা

কন্যা রাশি
রিয়েল এস্টেটে কর্মরত ব্যক্তিদের আজকের দিনটি খুব ভালো কাটবে। তারা বড় চুক্তি করার সুযোগ পেতে পারেন, পাশাপাশি আর্থিক সমস্যারও সমাধান হবে। চাকুরিজীবীরা অফিসে বসের সঙ্গ পাবেন। আজ আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটতে পারে। ছোটোখাটো বিষয় নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বেলা ১২টা থেকে রাত ৯টা ৪৫

তুলা রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। চাকুরিজীবীরা অফিসে বসের বকা শুনতে পারেন। আপনার অসতর্কতার কারণে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৯টা থেকে রাত ৮টা ৪৫

বৃশ্চিক রাশি
পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। পরিবারের কারুর সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০

ধনু রাশি
স্বাস্থ্যের যত্ন নিন। ব্যয় বাড়তে পারে। আজ আপনার অর্থ চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়ীরা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়তে পারেন। ঘরের পরিবেশ স্বাভাবিক থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২৫

মকর রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে। ব্যবসায়ীরা কোর্ট-কাছারির মামলা থেকে মুক্তি পেতে পারেন। চাকুরিজীবীদের সমস্ত কাজ যথাসময়ে সম্পন্ন হবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। আজ আপনার মাথাব্যথা ও ক্লান্তি বোধ হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৪টা ১৫ থেকে দুপুর ১টা

কুম্ভ রাশি
আজ আপনি পূজাপাঠের প্রতি আরও বেশি আগ্রহী হবেন এবং ধর্মীয় স্থানেও যেতে পারেন। মানসিকভাবে আপনি খুব ভালো বোধ করবেন। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বেলা ১২টা থেকে বিকেল ৪টা ৪৫

মীন রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। আজ আপনার বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার প্রতিপক্ষকে পরাস্ত করতে সক্ষম হবেন। পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা ০৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications