Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ১৭ অক্টোবর ২০২৫

By Paramita Das

Ajker Rashifal, 17 February 2025: জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ্কগুলির গতি এবং অবস্থানের ভিত্তিতে, প্রাকৃতিক এবং শারীরিক লক্ষণ অথবা দুয়ের সমন্বয়ে ব্যক্তি, সমষ্টি বা দেশের ভবিষ্যৎ নিরুপণের প্রায়োগিক দিকটি নিয়ে অভিজ্ঞতাভিত্তিক জ্ঞানের সংগ্রহ হিসেবে বিস্তার লাভ করে। জ্যোতিষ বিদ্যার দ্বারা ভবিষ্যৎবাণী করা সম্ভব। এই শাস্ত্রের উৎপত্তিকালে জ্যোতিষশাস্ত্র-জ্যোতির্বিজ্ঞান এক ও অভিন্ন ছিল।

আজ ১৭ ফেব্রুয়ারি, সোমবার বিভিন্ন গ্রহের গতিবিধির প্রভাব অনুসারে কেমন যাবে আপনার দিন, ভাগ্যবান সংখ্যা ও রঙ কী হবে, সে সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক-

office
  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মোটামুটি যেতে চলেছে। তবে সপ্তাহের শুরুর দিন এই আপনি কিন্তু ব্যবসায় খুব লাভ করতে পারবেন। শরীর আপনার ভালোই থাকবে। আজ বাবা-মায়ের সঙ্গে তর্কাতর্কি এড়িয়ে চলুন। কারোর থেকে অযথা ঋণ নেবেন না।
শুভ সংখ্যাঃ ৮, শুভ রঙঃ বেগুনি

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মোটামুটি যেতে চলেছে। আজকে আপনার স্ত্রীর সঙ্গে আপনার অশান্তি হতে পারে। তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। চাকরি থেকে ব্যবসায় লাভ হবে। অফিসেও সকলে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবেন। আজকে আপনি যে দোকান ভাড়া দেওয়ার কথা ভাবছেন সেখান থেকে বেশ লাভ করতে পারবেন।
শুভ সংখ্যাঃ ১, শুভ রঙঃ ধূসর

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে চলেছে। আজকে আপনার নতুন কোনও চিন্তা-ভাবনা করলে সেই চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে জীবনে এগোতে পারবেন। শত্রুরা আপনার ক্ষতি করতে পারবেন না। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, আজকে তাদের খুব ভালো সময়।
শুভ সংখ্যাঃ ৮, শুভ রঙঃ গোলাপি

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকারা আজকে কারোর থেকে ঋণ নেবেন না। কাউকে ঋণ দেবে না আপনি। আজকে একদমই কারোর থেকে টাকা ধার করবেন না। সমস্ত সমস্যা থেকে বের হতে পারবেন আজকে। আপনার শরীর একটু ক্লান্ত লাগবে, পায়ের ব্যথায় ভুগতে হতে পারে। অফিসে সকলেই আপনার সঙ্গে ভালো ব্যবহার করবেন।
শুভ সংখ্যাঃ ২, শুভ রঙঃ হলুদ

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মোটামুটি যাবে। তবে কেরিয়ারে ফোকাস রাখার চেষ্টা করবেন। ঝগড়ায় জড়িয়ে পড়বেন না। আজকের দিনে মাথা ঠান্ডা রেখে চলবেন। বড় কোনও কাজ করার আগে নিজেকে শান্ত রাখবেন। প্রিয়জনের সঙ্গে অশান্তি হতে পারে।
শুভ সংখ্যাঃ ৮, শুভ রঙঃ ক্রিম

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভালো যাবে। আজকে আপনারা ব্যবসায় খুব লাভ করতে পারবেন। তবে সোনা ব্যবসায়ীদের ভালো যাবে। তবে আজকে আপনি যেকোনও পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবেন । শরীর আপনার ভালোই থাকবে। তবে মশলাদার খাবার খাওয়া এড়িয়ে চলুন।
শুভ সংখ্যাঃ ৫, শুভ রঙঃ লাল

  • তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অত্যন্ত শুভ যেতে চলেছে। আজকে আপনি কোনও কাজে পিছিয়ে পড়বেন না। কোনও কাজেই বাধাগ্রস্ত হবেন না আপনি। ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে মেলামেশা করতে পারেন। প্রেম জীবনে আপনার সম্পর্ক আরও ভালো যাবে।
শুভ সংখ্যাঃ ৫, শুভ রঙঃ মেরুন

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভালো যেতে চলেছে। এসময় সহকর্মীর সঙ্গে সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি। আজ মাথা ঠিক রেখে সব কাজ করুন। তাছাড়া আপনার শরীর ভালো থাকবে। চোখে ব্যথা হতে পারে। শরীর খারাপ হলে আজই চিকিৎসকের কাছে যাবেন।
শুভ সংখ্যাঃ ২, শুভ রঙঃ কালো

  • ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি মোটামুটি যাবে। আপনার আত্মীয়-স্বজনের সঙ্গে আজকে দেখা হতে পারে। আত্মীয় স্বজন আপনার কথায় খুব খুশি হবেন। শরীর ভালোই থাকবে। আপনার ব্যবসার কাজে আজকে বাধাগ্রস্ত হতে পারে। তাই বাবা মায়ের সঙ্গে পরামর্শ নিন।
শুভ সংখ্যাঃ ৫ শুভ রঙঃ বেগুনি

  • মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভালো যাবে। যারা অভিনয়ের কাজে যুক্ত তারা আজ অনেক এগিয়ে যেতে পারবেন। কোনও কাজে পিছিয়ে পড়বেন না আজনি। দিনটি আপনার জন্য মোটামুটি যাবে। স্বামীর সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে। তবে যারা কঠোর পরিশ্রমী, তাদের আজকের খুব ভালো সময়।
শুভ সংখ্যাঃ ৬, শুভ রঙঃ সাদা

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে সূর্যাস্তের পর থেকেই ভালো সময় শুরু হবে। আজকে আপনার স্বামীর সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে। পেটের সমস্যা অনেকটাই কমবে। আজকে আপনি হালকা খাবার খাওয়ার চেষ্টা করবেন। অফিসে আপনার সঙ্গে সকলে ভালো ব্যবহার করবেন।
শুভ সংখ্যাঃ ৮, শুভ রঙঃ ক্রিম

  • মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি খুব ভালো যেতে চলেছে। আপনি আজ অফিসে সকলের সঙ্গে খুব ভালোভাবে সময় কাটবেন। তবে স্ত্রীর সঙ্গে একটু অশান্তি হতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। শরীর আপনার ভালোই থাকবে। শুভ সংখ্যাঃ ৯, শুভ রঙঃ নীল

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Story first published: Monday, February 17, 2025, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion