Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: রবিবার দিনটা আপনার কেমন যাবে? দৈনিক রাশিফল 17 ডিসেম্বর 2023
Ajker Rashifal, 17 December 2023: রবিবার, ১৭ ডিসেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। চাকুরিজীবীরা ভালো খবর পাবেন। ব্যবসায়ীদের কোনও চুক্তি ফাইনাল হতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আপনি অর্থ উপার্জনের ভালো সুযোগ পেতে পারেন। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। টাকা নিয়ে বাড়িতে তর্ক হতে পারে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা
আজকের বৃষ রাশিফল
অফিসে আপনি আপনার সেরা পারফরম্যান্স দেবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রতি খুব খুশি হবেন। শীঘ্রই আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফল পাবেন। ব্যবসায় ভালো লাভ হবে। আপনি প্রত্যাশার চেয়ে দ্বিগুণ লাভ পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন। পিতা-মাতার সঙ্গে দুর্দান্ত সময় কাটাবেন। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। আজ আপনি গ্যাস, অ্যাসিডিটি, বদহজমের সমস্যায় ভুগতে পারেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা
আজকের মিথুন রাশিফল
বাড়ির পরিবেশ ঠিক থাকবে না। পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলা হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো যাবে। অর্থ সঞ্চয় হতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ২০
আজকের কর্কট রাশিফল
আজকের দিনটি খুব ভালো যাবে। আপনি আপনার পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। অফিসের পরিবেশ খুব ভালো থাকবে। আজ আপনি আপনার বসের কাছ থেকে কিছু উপকারী পরামর্শ পেতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে না। কোনও আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। প্রয়োজনের চেয়ে বেশি খরচ করা থেকে বিরত থাকুন। আজ আপনি ত্বকের অ্যালার্জিতে ভুগতে পারেন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: ভোর ৪টে ০৫ থেকে ৭টা ৪৫
আজকের সিংহ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি করতে হলে, আপনার ব্যয়ের সঠিক হিসাব রাখুন। কর্মক্ষেত্রে সেরা পারফরম্যান্স দিতে হবে। সমস্ত কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন। ব্যবসায়ীরা আজ বড় চুক্তি করার সুযোগ পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে। যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যার সম্মুখীন হন, তবে তা উপেক্ষা করবেন না।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা ২০
আজকের কন্যা রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো যাবে। অফিসের কাজ নিয়ে যদি সমস্যায় পড়ে থাকেন, তবে আজ আপনার সমস্যার সমাধান হবে এবং আপনি আপনার কাজে ঠিকমতো ফোকাস করতে পারবেন। ব্যবসায়ীরা নতুন গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাবেন। শীঘ্রই আপনার ব্যবসায়।ইতিবাচক পরিবর্তন আসবে। ব্যক্তিগত জীবনে সমস্যা বাড়তে পারে। অনেক ধরনের নেতিবাচক চিন্তা মাথায় আসতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫
আজকের তুলা রাশিফল
চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ হবে। সরকারি কোনও স্কিম থেকে ভালো লাভ পেতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে খুব সতর্ক থাকুন। অন্যের পরামর্শে কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। আপনাদের সম্পর্কের মধ্যে মধুরতা বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টে ৩৫ থেকে রাত ৮টা
আজকের বৃশ্চিক রাশিফল
অফিসের পরিবেশ ভালো থাকবে না। আজ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার তর্ক হতে পারে। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি যাবে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অতিরিক্ত অর্থ ব্যয় না করাই ভালো। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। স্বাস্থ্যের ভালো থাকবে না।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ১০ থেকে ১০টা ৫০
আজকের ধনু রাশিফল
বাড়ির পরিবেশ ভালো থাকবে। আজ বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। জীবনসঙ্গী খুব ভালো মেজাজে থাকবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। শীঘ্রই আপনি ঋণ মুক্ত হবেন। অফিসে সহকর্মীদের সহযোগিতা পাবেন। আজ আপনি নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অতীতে করা কোনও বিনিয়োগ থেকে ভালো লাভ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৭টা
আজকের মকর রাশিফল
আজ আপনি কোথাও বেড়াতে যেতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অফিসে কিছু সহকর্মীর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে না। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে না। যাত্রার যোগ রয়েছে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৬টা ৪৫ থেকে ১১টা ৪৫
আজকের কুম্ভ রাশিফল
প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন। নতুন গাড়ি, প্রপার্টি কিনতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে। আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের সামনে ভালো চাকরির অফার আসতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। সুস্থ থাকার জন্য, আপনাকে প্রতিদিন যোগব্যায়াম এবং মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে সন্ধ্যা ৭টা ২৫
আজকের মীন রাশিফল
ব্যবসায়ীরা ভাল ফল পেতে পারেন। আপনার কাজে গতি আসবে। আজ আপনার হাতে বড় অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা পাবেন। যদি বেতন সংক্রান্ত কোনও সমস্যার সম্মুখীন হন, তাহলে আজ আপনার সমস্যার সমাধান হতে পারে। জীবনসঙ্গীর মেজাজ ভালো থাকবে না। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সকাল ৭টা থেকে ৯টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
