Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 17 December 2022: কেমন কাটবে আজকের দিন? দেখুন ১৭ ডিসেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
ব্যবসায়ীরা তাদের সব কাজ সময়মতো সম্পন্ন করুন, অন্যথায় আপনার বড় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। কাজের ব্যস্ততার কারণে পরিবারকে সময় দিতে পারবেন না। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে রাত ৮টা

বৃষ রাশি
আজকের দিনের শুরুটা খুব ভালো হবে। সকালে কোনও ভালো খবর পেতে পারেন। মনটা খুব খুশি হবে। বাচ্চাদের পড়াশুনা, বাড়ি মেরামত, ইত্যাদির জন্য আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে। অফিসের পরিবেশ আজ ভালো থাকবে না। বসের মেজাজ ঠিক থাকবে না। ব্যবসায়ীদের আজ ভাল লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। তবে খাওয়াদাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখুন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

মিথুন রাশি
আজকের দিনটি ব্যবসায়ীদের ভালো কাটবে না। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। যদি আপনার কোন কাজে বাধা আসে, তাহলে তাদের সাহায্যে আপনার সমস্যার সমাধান হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। অর্থ সংক্রান্ত কোনও বড় কাজ করার জন্য দিনটি ভালো নয়। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ২টা ৩০

কর্কট রাশি
অফিসের কাজে অবহেলা করবেন না। বিশেষ করে বস যদি আপনাকে কোনও কাজ অর্পণ করে থাকেন, তাহলে তা সময়মতো সম্পন্ন করুন। ব্যবসায়ীরা বিনিয়োগের ভাল সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি ভালো কাটবে। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: দুপুর ২টা ০৫ থেকে বিকেল ৪টা

সিংহ রাশি
যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল পাবেন। আজকের দিনটি ব্যবসায়ীদের ভালো কাটবে না। আর্থিক ক্ষতি হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ৩টা ০৫

কন্যা রাশি
খরচ বাড়তে পারে। অফিসের পরিবেশ খুব ভালো থাকবে। বস আপনার পারফরম্যান্সে খুব খুশি হবেন। আপনার আয় বৃদ্ধিরও প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজে বাধা থাকলে, আজ এই সমস্যার অবসান হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে দুপুর ১২টা ৪৫

তুলা রাশি
লভ লাইফ খুব ভালো কাটবে। আজকের দিনটি এই রাশির বিবাহিতদেরও খুব ভালো কাটবে। জীবনসঙ্গীর কাছ থেকে সারপ্রাইজ পেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৪১
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৫৫

বৃশ্চিক রাশি
যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, আজ তাদের সব সমস্যার সমাধান হতে পারে। আপনার আটকে থাকা চুক্তি সম্পন্ন হবে এবং শীঘ্রই আপনি ভাল ফলাফল পাবেন। নতুন চাকরির সন্ধান শুরু করার জন্য দিনটি শুভ। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন এবং আজ তারা আপনার উপর খুব খুশি হবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা ১৫

ধনু রাশি
চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। আপনাকে একসঙ্গে অনেক কাজ সামলাতে হতে পারে। বস আপনার প্রশংসাও করতে পারেন। ব্যবসায়ীরা কোনও নতুন কাজ শুরু করার আগে ভালো ভাবে ভাবনা-চিন্তা করুন। আজ আপনার হাঁটুর কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৭
শুম সময়: দুপুর ১টা ৪৫ থেকে সন্ধ্যা ৭টা

মকর রাশি
কাজের চাপ থাকবে। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে। আর্থিক লেনদেন করার ক্ষেত্রে খুব সতর্ক থাকুন। স্বাস্থ্যের ভালো থাকবে না। আপনার নিজের স্বাস্থ্যের উপর খেয়াল রাখা দরকার।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ৩টা ৩০

কুম্ভ রাশি
আপনি যদি সম্প্রতি কোনও বিনিয়োগ করে থাকেন, তবে আজ ভালো ফলাফল পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। ব্যবসায়ীরা ভালো ফলাফল পাবেন। চাকুরিজীবীরা অফিসে তাদের প্রতিভা দেখানোর সুবর্ণ সুযোগ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ৩টা ৪৫

মীন রাশি
আপনার বিদেশ ভ্রমণের স্বপ্ন পূরণ হতে পারে। ব্যবসায়ীদের কাজে বৃদ্ধি হবে। আপনার হাতে একটি বড় অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের ভালো লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের সার্বিক সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: ভোর ৪টা থেকে বেলা ১১টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications