Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 17 অগস্ট 2023

Ajker Rashifal: বৃহস্পতিবার, ১৭ অগস্ট কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 17 August 2023

আজকের মেষ রাশিফল

শিক্ষার্থীদের আজকের দিনটি ভাল যাবে না। পড়াশোনায় মন বসবে না। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। খরচ কম হবে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৬টা ৩০ থেকে রাত ১০টা

আজকের বৃষ রাশিফল

যাঁরা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত, তাঁদের আজ ভাল লাভ হবে। পারিবারিক জীবনে অশান্তি চলবে। বাড়ির বড়দের সঙ্গে মতভেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে। বাইরের খাবার এড়িয়ে চলুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের মিথুন রাশিফল

আজকের দিনের শুরুটা খুব ভাল হবে। সুখবর পেতে পারেন। ঘরের পরিবেশ ঠিক থাকবে। বাড়ির সদস্যরা আজ আপনার জন্য সারপ্রাইজ পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে কাজের চাপ কম থাকবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। আজ আপনি নিজের জন্য কিছু কেনাকাটা করতে পারেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে বেলা ১২টা

আজকের কর্কট রাশিফল

আজ আপনাকে দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ এই যাত্রায় আপনার সময় এবং অর্থ অপচয় হবে। অফিসে বসের মেজাজ ভাল থাকবে না। নিজের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পাবেন। আটকে থাকা কাজ আজ শেষ হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ০৫

আজকের সিংহ রাশিফল

লভ লাইফ ভাল যাবে। ব্যবসায়ীদের আইনী বিষয়ে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ৩০

আজকের কন্যা রাশিফল

স্বাস্থ্য ঠিক থাকবে না। আর্থিক সংকটে না পড়তে চাইলে, অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। আপনার খরচও কমাতে হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার স্নেহ ও সহযোগিতা পাবেন। শিক্ষার্থীরা আজ ভাল ফলাফল পাবেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ১২টা ৩০

আজকের তুলা রাশিফল

যে কোনও সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। তাড়াহুড়ো করলে আপনারই ক্ষতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো বিতর্ক হবে। তবে ঠাট্টা করেও এমন কোনও কথা বলবেন না, যাতে তাঁর মনে আঘাত লাগে। আজ আপনার খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৮টা

আজকের বৃশ্চিক রাশিফল

আজ আপনি আপনার সন্তানের জন্য গর্বিত বোধ করবেন। আজ অর্থ প্রাপ্তি হবে। ব্যবসায়ীরা ঋণ মুক্ত হতে পারেন। চাকুরিজীবীদের উন্নতি হবে। আজ আপনি শারীরিক এবং মানসিকভাবে খুব ভাল বোধ করবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১০ থেকে বেলা ১১টা ০৫

আজকের ধনু রাশিফল

প্রেম-ভালবাসার দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল যাবে। খোলাখুলি মনের কথা একে অপরের সঙ্গে শেয়ার করবেন। আপনারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল যাবে। ব্যয় নিয়ন্ত্রণ করুন। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। মুলতবি কাজের বোঝা বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৯টা ১৫

আজকের মকর রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। তবে আপনাকে টাকা ধার না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার টাকা দীর্ঘ সময় আটকে যেতে পারে। জীবনসঙ্গীর মেজাজ ঠিক থাকবে না। আপনাকে খুব ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে, অন্যথায় আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়তে পারে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনাকে অনেক দৌড়ঝাঁপ করতে হবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৬টা থেকে সকাল ৮টা ২৫

আজকের কুম্ভ রাশিফল

স্বাস্থ্য ভাল থাকবে। চাকুরিজীবীরা তাদের কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের জোরে সাফল্য অর্জন করবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব রোমান্টিক কাটতে চলেছে। আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে সুন্দর উপহার পাবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৯টা ৩০ থেকে বেলা ১২টা

আজকের মীন রাশিফল

স্বার্থপর লোকদের থেকে সাবধান থাকুন, অন্যথায় তারা আপনার উদারতার সুযোগ নিতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বেশি কথা বলা এড়িয়ে চলুন, অন্যথায় বিপদে জড়িয়ে পড়বেন। ব্যবসায়ীদের কাছে নতুন ব্যবসায়ের প্রস্তাব আসার প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, August 17, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion