Ajker Rashifal : আজকের দিনটি আপনার কেমন কাটবে? জানতে দেখুন ১৭ অগস্টের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 17 August 2022

মেষ রাশি

মেষ রাশি

কর্মক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার কোনও কাজ আগামীকাল পর্যন্ত স্থগিত করবেন না। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভাল সম্পর্ক রাখুন। তাঁরা যদি আপনাকে কাজ সংক্রান্ত কোনও পরামর্শ দেন, তা উপেক্ষা করবেন না। ব্যবসায়ীদের দীর্ঘদিন ধরে মুলতবি থাকা কাজ আজ সম্পন্ন হবে এবং ভাল আর্থিক লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের থেকে মানসিক সাপোর্ট পাবেন। মায়ের সঙ্গে আপনি আজ দুর্দান্ত সময় কাটাবেন। আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার হাড়ের সমস্যা হতে পারে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে ১১টা

বৃষ রাশি

বৃষ রাশি

চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। অফিসে আপনি পদোন্নতির চিঠি পেতে পারেন। ব্যবসায়ীরা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন, কিন্তু বুদ্ধি দিয়ে তাঁরা এই সমস্যা কাটিয়ে উঠবেন। আজ আর্থিক লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। আজ আপনি জ্বর, সর্দি, কাশিতে ভুগতে পারেন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা ০৫

মিথুন রাশি

মিথুন রাশি

শিক্ষার্থীরা আজ খুব ব্যস্ত থাকবেন। অফিসে বসের মেজাজ ভাল থাকবে না। ব্যবসায়ীদেরকে তাঁদের প্রতিপক্ষের থেকে খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তাঁরা আপনার কাজে বাধা দিতে পারে। আর্থিক ক্ষতি হতে পারে। অর্থের অভাবে আপনি সমস্যায় পড়বেন। বাবার স্বাস্থ্য দুর্বল থাকবে। আজ আপনিও খুব ক্লান্ত এবং স্ট্রেস ফিল করবেন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

কর্কট রাশি

কর্কট রাশি

কোনও নতুন কাজ শুরু করার আগে পিতা-মাতার আশীর্বাদ নিন, আপনি অবশ্যই সাফল্য পাবেন। যাঁরা প্রপার্টি সংক্রান্ত কাজ করেন, তাঁদের আজ ভাল লাভ হতে পারে। আজ আটকে থাকা কোনও চুক্তি সম্পন্ন হওয়ার কারণে আপনার কাজ এগিয়ে যাবে। চাকুরিজীবীদের কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। আজ আপনি আপনার সমস্ত কাজ সম্পন্ন করবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। তবে অতিরিক্ত ব্যয় করবেন না। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা ২০

সিংহ রাশি

সিংহ রাশি

চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়তে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সন্ধ্যা ৭টা ৩০ থেকে রাত ৯টা

কন্যা রাশি

কন্যা রাশি

যাঁরা অনলাইনে ব্যবসা করেন, আজ তাঁদের হাতে বড় অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। আপনার কাজ দ্রুত এগিয়ে যাবে। আপনি যদি আপনার ব্যবসা বাড়াতে চান, তবে ভাল সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীরা আজ সমস্যায় পড়তে পারেন। সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। আপনি মানসিকভাবেও ভাল বোধ করবেন না।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৭

শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে সকাল ১০টা

তুলা রাশি

তুলা রাশি

আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। স্বাস্থ্যের যত্ন নিন। আজ ব্যয় বৃদ্ধি হতে পারে। চাকুরিজীবীরা আজ কোনও ভাল খবর পেতে পারেন। আপনার আয় বাড়তে পারে। ব্যবসায়ীরা আজ বড় আর্থিক লেনদেন করতে পারেন। বাড়ির পরিবেশ ভাল থাকবে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

চাকুরিজীবীরা সময়মতো অফিসে যান এবং সময়মতো আপনার কাজ শেষ করার চেষ্টা করুন, অন্যথায় বস কঠোর পদক্ষেপ নিতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটতে পারে। আপনার কাজে আসা বাধা আজ দূর হবে। আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। আপনি যদি ব্যাঙ্কে লোনের জন্য আবেদন করে থাকেন, তবে আজ সুখবর পেতে পারেন। আজ আপনার ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৩৫

শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা

ধনু রাশি

ধনু রাশি

দাম্পত্য জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। চাকুরিজীবীরা অফিসে বসের সাপোর্ট পাবেন। আপনার কাজে কোনও বাধা আসলে, উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তায় আপনার সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায়ীদেরকে অতিরিক্ত আত্মবিশ্বাস না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। আর্থিক দুশ্চিন্তা দূর হবে। আজ আপনি অনেক কেনাকাটা করতে পারেন। স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনাকে আপনার খাদ্যাভাসে পরিবর্তন করার পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষ করে বাইরের খাবার এড়িয়ে চলুন।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

মকর রাশি

মকর রাশি

পারিবারিক জীবনে কোনও সমস্যা হতে পারে। আর্থিক দিক ঠিকঠাক থাকবে। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়া, আটকে থাকা টাকাও পেতে পারেন। অফিসের পরিবেশ খুব ভাল হবে। সহকর্মীদের পূর্ণ সাপোর্ট পাবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা মজবুত হবে। আজ আপনার সমস্ত কাজ সুচারুভাবে এবং পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: জাফরান

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে ১১টা ২০

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

ব্যবসায়ীরা ভাল লাভ পেতে পারেন। অফিসে চাকুরিজীবীদের সম্মান বাড়তে পারে। আপনার ভাল পারফরম্যান্সের জোরে আপনি আপনার অবস্থান শক্তিশালী করবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য ভাল থাকবে। আর্থিক দিক দিয়ে দিনটি স্বাভাবিক কাটবে। স্বাস্থ্যের কোনও বড় সমস্যা হবে না।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: ভোর ৪টা থেকে ১০টা

মীন রাশি

মীন রাশি

যাঁরা লভ ম্যারেজ করতে চান, তাঁরা আজ পরিবারের সদস্যদের অনুমোদন পেতে পারেন। এই রাশির বিবাহিতরা আজ খুব রোমান্টিক সময় কাটাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। সরকারি চাকুরিজীবীদের উপর কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ীদের আজ মোটামুটি লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, August 17, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion