Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন কাটবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 17 এপ্রিল 2023
সোমবার, ১৭ এপ্রিল কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল। এখানে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল - জীবনসঙ্গীর সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। অফিসে কাজের চাপ বেশি থাকবে। আজ আপনি নিজের জন্য সময় পাবেন না। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। আজ আপনি ক্লান্ত এবং দুর্বল বোধ করতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০
আজকের বৃষ রাশিফল - চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। আজ আপনি আপনার প্রতিভা দেখানোর সুবর্ণ সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের আটকে থাকা কাজগুলি সম্পন্ন হতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৯টা থেকে দুপুর ১টা
আজকের মিথুন রাশিফল - পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যেতে পারে। অফিসে কাজের চাপ কম থাকবে। ব্যবসায়ীদের ট্যাক্সের বিষয়ে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, নইলে বড় ধরনের ক্ষতি হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনার ত্বকে অ্যালার্জি হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১টা
আজকের কর্কট রাশিফল - স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। খরচ বাড়তে পারে। অফিসে সহকর্মীদের কাজে হস্তক্ষেপ করবেন না, অন্যথায় আজ আপনি সমস্যায় পড়বেন। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হবে। কাজে বাধা আসতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৮টা
আজকের সিংহ রাশিফল - চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো কাটবে। আপনার পারফরম্যান্স উন্নত হবে। আজ বস আপনার প্রতি খুব খুশি হবেন এবং আপনার কাজেও সন্তুষ্ট হবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। দাম্পত্য জীবনে সমস্যা বাড়তে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
আজকের কন্যা রাশিফল - কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। চাকুরিজীবীরা অফিসে সহকর্মীদের কাছ থেকে খুব বেশি আশা করবেন না, অন্যথায় হতাশ হবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আর্থিক বিষয়ে বেশি তাড়াহুড়ো করবেন না, অন্যথায় ক্ষতি হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৬টা ৪৫ থেকে দুপুর ১টা ৪৫
আজকের তুলা রাশিফল - ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে। নতুন কোনও কাজের পরিকল্পনা করতে পারেন। চাকুরিজীবীদের সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। প্রিয়জনের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১টা ৩০
আজকের বৃশ্চিক রাশিফল - লভ লাইফ খুব ভালো কাটবে। অর্থ লাভের সম্ভাবনা আছে। সুস্থ থাকতে হলে, সময়মতো খাবার খাওয়ার অভ্যাস করুন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০
আজকের ধনু রাশিফল - অর্থ সংক্রান্ত উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন। আজ আপনি পারিবারিক ঋণ পরিশোধ করতেও সফল হবেন। ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালো কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা
আজকের মকর রাশিফল - আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের ভালো কাটবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনার বাড়িতে নতুন সদস্যের প্রবেশ হতে পারে। চাকুরিজীবীদের আজ কঠোর পরিশ্রম করতে হবে। হঠাৎ কাজের চাপ বেড়ে যাওয়ায় আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১০টা ৩০
আজকের কুম্ভ রাশিফল - আজ খুব সাবধানে গাড়ি চালান। বিশেষ করে রাতে অ্যালকোহল পান করে গাড়ি চালাবেন না। পিতার স্বাস্থ্য দুর্বল থাকতে পারে, তাই আপনি তাঁর স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে।
শুভ রং: গাঢ় গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০
আজকের মীন রাশিফল - ব্যবসায়ীদের ভালো লাভ হবে। চাকুরিজীবীদের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট হবেন। আপনার করা কাজের মধ্যে তাঁরা অনেক ভুল খুঁজে পাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications