Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ১৭ এপ্রিলের রাশিফল

আজ কোন কোন রাশির জাতকদের ভাগ্য খুলবে, আর কারা হতাশ হবেন? জানতে দেখুন আজকের রাশিফল।

Ajker Rashifal : 17 April 2022

মেষ রাশি

মেষ রাশি

অফিসে আপনার পারফরম্যান্স দুর্দান্ত হবে। আজ বস আপনার কাজে খুব মুগ্ধ হবেন, শীঘ্রই আপনার পদোন্নতিও হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা মজবুত হবে। প্রত্যাশার চেয়ে বেশি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। পারিবারিক জীবনের পরিস্থিতি উত্থান-পতনে পূর্ণ হতে পারে। বাড়ির কারুর সঙ্গে মতপার্থক্য হতে পারে। সুস্থ থাকতে, দৈনন্দিন ব্যায়াম করার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: সকাল ৮টা থেকে বেলা ১২টা

বৃষ রাশি

বৃষ রাশি

ব্যবসায়ীদেরকে খরচের সঠিক হিসাব রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। স্বাস্থ্য ঠিক রাখতে, ভাজা এবং মশলাদার খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: হালকা হলুদ

শুভ সংখ্যা: ২৫

শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ২টা ৩০

মিথুন রাশি

মিথুন রাশি

বাড়ির পরিবেশ খুব ভাল থাকবে। বসের কাছ থেকে প্রশংসা পাবেন। এছাড়া, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সমন্বয়ও ভাল থাকতে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। নতুন কোনও পরিকল্পনা নিয়ে তাঁরা কাজ শুরু করতে পারেন। অর্থ উপার্জনের ভাল সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আপনার প্রিয়জন আজ খুব রোমান্টিক মেজাজে থাকবেন। আজ তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, তাহলে আপনি চোট পেতে পারেন।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: দুপুর ২টা ৪৫ থেকে রাত ৯টা ৩০

কর্কট রাশি

কর্কট রাশি

রিয়েল এস্টেটে কর্মরত ব্যক্তিরা আজ ভাল ফলাফল পেতে পারেন। ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ ভাল বিনিয়োগের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা যদি চাকরি সংক্রান্ত কোনও সমস্যায় পড়ে থাকেন, তাহলে আজ সেই সমস্যার সমাধান হতে পারে। ঘরের পরিবেশ ভাল থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। লভ ম্যারেজের জন্য পরিবারের সদস্যদের অনুমোদন মিলতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৩৪

শুভ সময়: সকাল ৫টা থেকে বিকেল ৫টা

সিংহ রাশি

সিংহ রাশি

ব্যবসায়ীরা আজ স্বস্তি পেতে পারেন। আপনার আটকে থাকা কিছু কাজও শুরু হতে পারে। শীঘ্রই ভাল লাভের সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের অফিসে অলসতা ত্যাগ করে কাজে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার কোনও কাজ অসম্পূর্ণ না রাখাই ভাল। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। টাকা সংক্রান্ত কোনও কাজ আজ না করাই ভাল। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ আপনার কান সংক্রান্ত কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৯টা ০৫ থেকে বেলা ১২টা

কন্যা রাশি

কন্যা রাশি

ব্যবসায়ীদের আজ কোনও বড় ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন কোনও কাজ না করলেই ভাল হবে। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনার একটুও অসাবধানতা বড় ক্ষতির কারণ হতে পারে। বস আপনার উপর খুব অসন্তুষ্ট হবেন। আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন এবং জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা মেটানোর সুযোগ পাবেন। স্বাস্থ্য দুর্বল থাকবে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০

তুলা রাশি

তুলা রাশি

অফিসে আপনার চারপাশের কার্যকলাপের উপর নজর রাখুন, অন্যথায় আপনি রাজনীতির শিকার হতে পারেন। কেউ কেউ বসের সামনে আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজ করেন যাঁরা, তাঁদের আজ ভাল আর্থিক লাভ হতে পারে। আপনার ব্যবসা বৃদ্ধি পাবে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

চাকুরিজীবীদের আয় বাড়তে পারে। আপনাকে আপনার পছন্দের প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। ছোটো ব্যবসায়ীদের জন্য দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। অর্থ প্রাপ্তি হতে পারে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

ধনু রাশি

ধনু রাশি

সরকারি চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল যাবে। তাঁরা সাফল্য পেতে পারে। ব্যাংকিং ও শিক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সামনে অগ্রগতির দ্বার খুলতে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা আজ প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। আজ আপনি আর্থিক লেনদেনও করতে পারেন। নতুন কাজ শুরু করার ক্ষেত্রে আসা বাধা দূর হতে পারে। পারিবারিক জীবনে সুখ থাকবে। পরিবারের সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ২টা ৩০

মকর রাশি

মকর রাশি

চাকুরিজীবীদের খুব সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা মজবুত হবে। হাতে বড় অর্ডার আসার সম্ভাবনা আছে। পারিবারিক জীবনে সুখ থাকবে। আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে। সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ঘুম দরকার।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আপনি যদি পরিবারকে পর্যাপ্ত সময় না দেন, তবে সম্পর্ক খারাপ হতে পারে। আজ অফিসে বসের মেজাজ খুব খারাপ থাকবে, পাশাপাশি আপনার উপর কাজের চাপও বেশি হতে পারে। লোহা ব্যবসায়ীরা আজ ভাল আর্থিক লাভ করতে পারেন। ব্যবসায় বড় পরিবর্তন আসতে পারে। স্বাস্থ্যের হঠাৎ সমস্যা হতে পারে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা ৩০

মীন রাশি

মীন রাশি

ফিনান্সে যাঁরা কাজ করেন তাঁদের আজ খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। নইলে বড় ক্ষতি হতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। আপনি যদি সম্প্রতি কোনও পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে দুর্দান্ত সাফল্য পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। খরচ বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, April 17, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion