Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 16 সেপ্টেম্বর 2023

Ajker Rashifal: শনিবার, ১৬ সেপ্টেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 16 September 2023

আজকের মেষ রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল কাটবে। বস আপনার কাজ দেখে মুগ্ধ হবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বেলা ১২টা থেকে বিকেল ৫টা

আজকের বৃষ রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। কর্মক্ষেত্রে দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। কাজের চাপ বেশি থাকতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক অবস্থার উন্নতি হবে। আয়ের নতুন উৎস পেতে পারেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৩০

আজকের মিথুন রাশিফল

লভ লাইফে সমস্যা দেখা দেবে। সঙ্গীর সঙ্গে আপনার তর্ক হতে পারে। আজ আপনার ব্যয় বাড়তে পারে। চাকুরিজীবীরা অফিসের সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৬টা ৫০ থেকে ৮টা ২০

আজকের কর্কট রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল যাবে। ব্যবসায়ীদের কাজে কিছুটা বিলম্ব হতে পারে। আর্থিক দিক ঠিক থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৪১
শুভ সময়: বিকেল ৪টা ১০ থেকে সন্ধ্যা ৭টা ৩০

আজকের সিংহ রাশিফল

আর্থিক সমস্যায় পড়তে পারেন। আজ খরচ বেশি হবে। পরিবারের সদস্যদের সঙ্গে খুব ভেবেচিন্তে কথাবার্তা বলুন, অন্যথায় আপনি জেনে বা অজান্তে তাঁদের মনে আঘাত করতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: বেলা ১১টা ২০ থেকে দুপুর ২টা

আজকের কন্যা রাশিফল

ব্যবসায়ীদের আজ ভাল লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল যাবে। অনেকদিন পর একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি অর্থ সংক্রান্ত কোনও লেনদেনও করতে পারেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের তুলা রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। আপনার আয় ভাল হবে, তবে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: ভোর ৫টা থেকে ৮টা ৩০

আজকের বৃশ্চিক রাশিফল

ক্যারিয়ারের দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। আপনি ভাল সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা ১৫

আজকের ধনু রাশিফল

স্বাস্থ্যের উন্নতি হবে। প্রিয়জনের সঙ্গে সময় কাটাবেন। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আজ কাজের চাপ কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদেরকে পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। খারাপ সঙ্গ এড়িয়ে চলুন। সময়ের সদ্ব্যবহার করুন। আর্থিক দিক দিয়ে দিনটি স্বাভাবিক যাবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

আজকের মকর রাশিফল

কর্মক্ষেত্রে আপনার বিরোধীরা আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। খুব সতর্ক থাকুন। ব্যবসায়ীরা ভাল ফলাফল পেতে পারেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। আজ কোনও ভাল খবর পেতে পারেন। প্রিয়জনের সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা ৩০

আজকের কুম্ভ রাশিফল

দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক সমস্যার সমাধান হবে। আজ আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৭টা থেকে ৮টা ৫৫

আজকের মীন রাশিফল

আজকের দিনটি খুব ভাল যাবে। চাকুরিজীবীদের উন্নতি হবে। ব্যবসায় ভাল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো বিবাদ হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, September 16, 2023, 5:31 [IST]
X
Desktop Bottom Promotion