Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : কেমন কাটবে আজ সারা দিন? দেখুন ১৬ সেপ্টেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। মুলতুবি কাজগুলি সম্পন্ন করুন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা

বৃষ রাশি
অফিসে সহকর্মীদের অতিরিক্ত বিশ্বাস করবেন না, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। নিজের গোপন কথা কারুর সঙ্গে শেয়ার করবেন না। যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, শীঘ্রই তারা ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের আজ ভাল লাভ হবে। বাড়ির পরিবেশ ভাল থাকবে না। পিতার সঙ্গে মতপার্থক্য হতে পারে। অর্থ নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। আর্থিক সমস্যার কারণে আপনার অনেক কাজ ব্যাহত হতে পারে। ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা

মিথুন রাশি
আজ আপনাকে খুব সাবধানে গাড়ি ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষ করে অ্যালকোহল পান করে গাড়ি চালাবেন না, অন্যথায় দুর্ঘটনা ঘটতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল কাটবে না। ব্যবসায়ীদের সকল সমস্যার সমাধান হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

কর্কট রাশি
চাকুরিজীবীরা অফিসে সহকর্মীদের সঙ্গে বেশি গসিপ করবেন না। আজ বসের নজর আপনার দিকেই থাকবে। ব্যবসায়ীদের আজ তাড়াহুড়ো করে বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। খরচ বাড়তে পারে। স্বাস্থ্যের কোনও বড় সমস্যা হবে না।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে বেলা ১২টা

সিংহ রাশি
আজ বাড়ির কারুর সঙ্গে আপনার তর্ক হতে পারে। অফিসে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ীদের আজ কোনও বড় চুক্তি না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল কাটবে। আজ আপনার গলার কোনও সমস্যা হতে পারে। ঠান্ডা খাবার খাওয়া বন্ধ করুন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা ০৫

কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকারা আজ তাদের পরিশ্রম অনুযায়ী ফল পেতে পারেন। চাকুরিজীবীদের দিনটি বেশ ভালই কাটবে। ব্যবসায়ীদের উন্নতি হবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টা ৪৫

তুলা রাশি
ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত জীবন, আজ আপনি ভাল ফলাফল পাবেন। ঘরের পরিবেশ ভাল থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনি অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের পূর্ণ সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা যদি বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন, তবে আজকের দিনটি তার জন্য অনুকূল। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হালকা গোলাপী
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০

বৃশ্চিক রাশি
ব্যবসায়ীরা আজ একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে ভাল পরামর্শ পেতে পারেন। চাকুরিজীবীদের অফিসে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফলাফল পাবেন। আপনি যদি সম্প্রতি ঋণ নিয়ে থাকেন, তবে আজ তা পরিশোধের চাপ অনেক বেড়ে যেতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে দুপুর ১টা

ধনু রাশি
আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। আপনার সঞ্চিত পুঁজি বৃদ্ধি হতে পারে। এই সময়ে প্রপার্টিতে বিনিয়োগ করা আপনার জন্য খুবই লাভদায়ক হবে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারেন। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিরা আজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২৫

মকর রাশি
দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। অর্থ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ করার জন্য আজকের দিনটি ভাল নয়। অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। উচ্চপদস্থ আধিকারিকদের সহায়তায় আজ আপনার কোনও কঠিন কাজ খুব সহজেই সম্পন্ন হতে পারে। আপনার কঠোর পরিশ্রমে সন্তুষ্ট হয়ে বস আপনাকে একটি বড় প্রকল্পে কাজ করার সুযোগ দিতে পারেন। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০

কুম্ভ রাশি
আজ আপনার কোনও মূল্যবান জিনিস চুরি বা হারিয়ে যেতে পারে। চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। আজ যদি আপনি কাজে সামান্য অবহেলাও করেন, তাহলে বস কোনও কঠোর পদক্ষেপ নিতে পারেন। ব্যবসায়ীদের আজ মুনাফা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হতে পারে। কাজেও বাধা আসতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ ঘরের সাজসজ্জায় কিছু পরিবর্তন করতে পারেন। এছাড়া, বাড়ি মেরামতের জন্য টাকাও খরচ হতে পারে। জীবনসঙ্গী আজ খুব রোমান্টিক মুডে থাকবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৯টা থেকে রাত ৮টা ৪০

মীন রাশি
ব্যবসায়ীরা আটকে থাকা অর্থ পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে নিজের প্রতিভা দেখানোর ভাল সুযোগ পেতে পারেন। এই সুযোগকে কাজে লাগালে ভাল হবে, শীঘ্রই আপনার উন্নতি হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বেলা ১২টা থেকে রাত ৯টা ৪৫
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications