Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 16 November 2022 : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ১৬ নভেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
আজ আপনাকে আর্থিক ক্ষেত্রে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বড় কোনও আর্থিক লেনদেন এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ১৫

বৃষ রাশি
কর্মক্ষেত্রে আপনার উদ্বেগ বাড়তে পারে। চাকুরিজীবীদের অফিসের সমস্ত কাজ দ্রুত সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে ভাল হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা

মিথুন রাশি
আজ খরচ বাড়তে পারে। অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। আজ আপনি বসের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পাবেন। ঘরের পরিবেশ ভাল থাকবে। আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

কর্কট রাশি
বিদেশী কোম্পানীর সঙ্গে ব্যবসা করা ব্যক্তিরা আজ নতুন সুযোগ পেতে পারেন। যারা বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন, তাদের উন্নতি হতে পারে। আপনার কঠোর পরিশ্রমের ভাল ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। লভ লাইফ দারুন কাটবে। বিবাহিতরা তাদের দাম্পত্য জীবনে মনোযোগ দিন, অন্যথায় সঙ্গীর সঙ্গে আপনার দূরত্ব বাড়তে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৭টা ৫০ থেকে ৮টা ১৮

সিংহ রাশি
কর্মক্ষেত্রে আপনার কোনও কাজে বাধা আসতে পারে। অফিসে কোনও সমস্যা হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় আপনার সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক ক্ষেত্রে কাউকে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, অ্যালকোহল এবং সিগারেট থেকে দূরত্ব বজায় রাখুন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৫৫

কন্যা রাশি
চাকুরিজীবীরা আজ কোনও সুখবর পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনার বাড়িতে নতুন সদস্যের প্রবেশ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: দুপুর ১২টা থেকে দুপুর ২টা ৩০

তুলা রাশি
আর্থিক সংকটে পড়তে পারেন। ব্যবসায়ীরা মিশ্র লাভ পেতে পারেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদেরকে সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হবে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। আজ আপনি খুব ক্লান্ত এবং স্ট্রেস ফিল করতে পারেন।
শুভ রং: হালকা গোলাপী
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: ভোর ৪টা ২৫ থেকে দুপুর ২টা ১৫

বৃশ্চিক রাশি
আজ আপনি আপনার সন্তানের জন্য গর্বিত বোধ করবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনি অর্থ উপার্জনের দুর্দান্ত সুযোগ পেতে পারেন। অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। আজ আপনার আটকে থাকা কাজ শেষ হতে পারে। ব্যবসায়ীদের আজ অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে, তবে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। আজ আপনি ভাল লাভও করতে পারেন। সুস্থ থাকতে হলে, নিজের খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন। বাইরের খাবার এড়িয়ে চলুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৬টা ৫০

ধনু রাশি
জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আজ আপনাদের মধ্যে বড় ঝগড়া হতে পারে। আয় ভাল হবে, তবে ব্যয় বৃদ্ধি আপনার সমস্যা বাড়িয়ে দিতে পারে। সরকারি চাকুরিজীবীদের সব কাজ খুব সাবধানে করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা ভাল ফল পেতে পারেন। আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ১২টা ৫০

মকর রাশি
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আপনি যদি আপনার পৈতৃক সম্পত্তি বিক্রি করার পরিকল্পনা করেন, তবে আজ ভাল সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৯টা থেকে রাত ৮টা

কুম্ভ রাশি
স্বাস্থ্যের যত্ন নিন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। ব্যবসায়ীদের বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় কোনও বড় সমস্যায় পড়তে পারেন। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে খুব ভেবেচিন্তে কথা বলার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

মীন রাশি
আপনার অর্থ যদি দীর্ঘ সময়ের জন্য আটকে থাকে, তবে আজ তা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। কর্মক্ষেত্রে আপনি খুব ব্যস্ত থাকবেন। অফিসে মিটিং-এর জন্য ডাক আসতে পারে। পারিবারিক বিবাদ বাড়তে পারে। পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য বিঘ্নিত হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications