Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল 16 মে 2023

মঙ্গলবার, ১৬ মে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 16 May 2023

আজকের মেষ রাশিফল
আজ আপনাকে কর্মক্ষেত্রে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। চাকুরিজীবীদের কাজের সূত্রে শহরের বাইরে যেতে হতে পারে। ব্যবসায়ীদেরও আজ যাত্রা করতে হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। প্রিয়জনের সাহায্যে আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা

আজকের বৃষ রাশিফল
অফিসের কাজ করার সময় তাড়াহুড়ো করবেন না, অন্যথায় আজ উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। ব্যবসায় ভাল লাভ হতে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। যারা লভ ম্যারেজ করতে চান, তাদের সামনে বড় বাধা আসতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: দুপুর ১২টা ৩৫ থেকে দুপুর ২টা

আজকের মিথুন রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি খুবই ভাল কাটবে। দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের কোনও কাজ আটকে থাকলে, আজ তা শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভ হতে পারে। বাড়ির কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ০৫

আজকের কর্কট রাশিফল
ব্যবসায়ীরা যাত্রার সময় গুরুত্বপূর্ণ নথিপত্র নিজের কাছে খুব সাবধানে রাখুন, অন্যথায় বিপদে পড়বেন। চাকুরিজীবীরা অফিসে নিজেদের আচরণ ও কথাবার্তা ঠিক রাখুন। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় খারাপ শব্দ ব্যবহার করবেন না। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। গুরুজনদের গাইডেন্স পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার দাঁতের সমস্যা হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ২টা ৪৫

আজকের সিংহ রাশিফল
ব্যবসায়ীদের বড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার অর্থ আটকে যেতে পারে। আজ চাকুরিজীবীদের যাবতীয় কাজ যথাসময়ে সম্পন্ন হবে। বস আপনার পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট হবেন। আপনি যদি কোনও মূল্যবান জিনিস হারিয়ে থাকেন, তবে আজ তা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য খুব একটা ভাল থাকবে না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের কন্যা রাশিফল
ব্যবসায়ীরা আজ নতুন চুক্তি করার সুযোগ পেতে পারেন। আপনাকে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের আজকের।দিনটি স্বাভাবিক কাটবে। আপনার কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না। আজ আপনি বাড়ির মেরামতের জন্য প্রচুর অর্থ ব্যয় করবেন। কিছু অর্থ সন্তানের লেখাপড়ার জন্যও ব্যয় করতে হবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা

আজকের তুলা রাশিফল
চাকুরিজীবীদের আজ খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। অফিসের কাজে পূর্ণ মনোযোগ দিন। কাউকে বেশি বিশ্বাস করবেন না। ব্যবসায় মিশ্র লাভ হবে। তাড়াহুড়ো করে কোনও ব্যবসায়িক প্রস্তাব গ্রহণ না করাই ভাল। আজ আপনি আপনার সন্তানদের শিক্ষা বা স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত হবেন। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা ১৫

আজকের বৃশ্চিক রাশিফল
ঘরের পরিবেশ খুব ভালো থাকবে। যদি বাড়িতে বিবাহযোগ্য সদস্য থাকে, তবে আজ তার বিয়ে ঠিক হতে পারে। শীঘ্রই আপনার বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকবে। ব্যবসায় ভাল লাভ হবে। সুস্থ-সবল থাকার জন্য আপনার রোজকার ডায়েটে তাজা ফলমূল এবং সবুজ শাকসবজি রাখুন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৫টা ২০ থেকে বেলা ১২টা

আজকের ধনু রাশিফল
ব্যবসায়ীদের আজ খুব সাবধানে থাকতে হবে। বিতর্কে জড়াবেন না, অন্যথায় আপনি আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। আপনাদের মধ্যে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা

আজকের মকর রাশিফল
শিক্ষার্থীদের আজকের দিনটি ভাল কাটবে না। পড়াশোনায় মন বসবে না। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। তবে আজ আপনাকে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। মুলতবি কাজগুলি শেষ করার জন্য কঠোর পরিশ্রম করবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের কুম্ভ রাশিফল
যদি দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি বিক্রি করার পরিকল্পনা করছেন, তবে আজ ভাল সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব একটা ভাল কাটবে না। বাড়িতে আজ পূজা পাঠ, যজ্ঞের আয়োজন হতে পারে। আজ আপনি খুব দুর্বল বোধ করতে পারেন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১০টা ১০

আজকের মীন রাশিফল
ঘরের পরিবেশ আজ খুব ভালো থাকবে। প্রিয়জনের সঙ্গে বেশ ভাল সময় কাটাবেন। পিতার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। আপনি যদি চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করতে চান, তবে এক্ষেত্রে আপনার কাছের লোকের সাপোর্ট পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা ২০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, May 16, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion