Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 16 মার্চ 2023

বৃহস্পতিবার, ১৬ মার্চের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

Ajker Rashifal: 16 March 2023

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল

আজকের মেষ রাশিফল

দাম্পত্য জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। আপনার কথাবার্তা এবং আচরণের সংযত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। আজ আপনি অর্থ সঞ্চয় করবেন। কাজের চাপ বেশি থাকবে। মুলতবি কাজের তালিকা বাড়তে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ২০

আজকের বৃষ রাশিফল

আজকের বৃষ রাশিফল

লভ লাইফ ভালো কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। চাকুরিজীবীদের অফিস পলিটিক্স থেকে খুব সতর্ক থাকতে হবে। কিছু সহকর্মী আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। ব্যবসায়ীদের আজ কঠোর পরিশ্রম করতে হবে। আজ আপনি সর্দি, কাশিতে ভুগতে পারেন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: বিকেল ৪টা ৩৫ থেকে সন্ধ্যা ৭টা ২০

আজকের মিথুন রাশিফল

আজকের মিথুন রাশিফল

আজকের দিনের শুরুটা খুব ভালো হবে। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। আজ আপনার আটকে থাকা কাজগুলো সম্পন্ন হতে পারে। চাকরি পরিবর্তন করার এটাই সঠিক সময়। ভালো সুযোগ পেতে পারেন। জীবনসঙ্গীকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকের দিনটি উপযুক্ত। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ৩৬

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা ৫৫

আজকের কর্কট রাশিফল

আজকের কর্কট রাশিফল

কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি কাটবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, ততই ভালো হবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। বড় খরচ করার আগে ভালো ভাবে চিন্তা-ভাবনা করুন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ২৩

শুভ সময়: বেলা ১২টা থেকে বিকেল ৫টা ১৫

আজকের সিংহ রাশিফল

আজকের সিংহ রাশিফল

আজ আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। চাকুরিজীবীদের সম্মান বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা ২০

আজকের কন্যা রাশিফল

আজকের কন্যা রাশিফল

লভ লাইফ ভালো কাটবে। চাকুরিজীবীরা নিজেদের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের খুব ভেবেচিন্তে কোনও সিদ্ধান্ত নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। হার্টের রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: দুপুর ১২টা ১৫ থেকে দুপুর ৩টা ৩০

আজকের তুলা রাশিফল

আজকের তুলা রাশিফল

স্বাস্থ্য দুর্বল থাকবে। আজ আপনার চোখে কোনও সমস্যা হতে পারে। চাকুরিজীবীদের অফিসে খুব দ্রুত কাজ শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কাজে দেরি করলে সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের এই সময় কোনও পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ১টা

আজকের বৃশ্চিক রাশিফল

আজকের বৃশ্চিক রাশিফল

বাড়ির কোনও সদস্যের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। চাকুরিজীবীরা অফিসের কাজে মনোনিবেশ করুন। বস আপনাকে অতিরিক্ত কাজও দিতে পারেন। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। নতুন কোনও কাজ শুরু করার আগে মুলতবি কাজগুলো শেষ করার চেষ্টা করুন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৯টা ৪০ থেকে দুপুর ১২টা ২৫

আজকের ধনু রাশিফল

আজকের ধনু রাশিফল

চাকুরিজীবীরা তাঁদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। কম পরিশ্রমে বড় সাফল্য পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনার বড় দুশ্চিন্তা দূর হতে পারে। জীবনসঙ্গীকে অকারণে সন্দেহ করবেন না। প্রিয়জনের প্রতি আস্থা রাখুন। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

আজকের মকর রাশিফল

আজকের মকর রাশিফল

ব্যবসায়ীরা তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না, অন্যথায় সমস্যা আরও বাড়বে। চাকুরিজীবীদের দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। তবে আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। শিক্ষার্থীরা তাঁদের কঠোর পরিশ্রমের যথাযথ ফলাফল পেতে পারেন। স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা

আজকের কুম্ভ রাশিফল

আজকের কুম্ভ রাশিফল

যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার গাইডেন্স পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা

আজকের মীন রাশিফল

আজকের মীন রাশিফল

ঘরের পরিবেশ শান্ত থাকবে। দীর্ঘদিন ধরে অফিসে কোনও কাজ পেন্ডিং থাকলে, তা আজই শেষ করার চেষ্টা করুন। বস আজ আপনার কাজ পর্যালোচনা করতে পারেন। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি স্বাভাবিক কাটবে। আপনার আয় অনুযায়ী খরচ করুন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে বিকেল ৪টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, March 16, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion