Ajker Rashifal: কেমন কাটবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 16 জুন 2023

শুক্রবার, ১৬ জুন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 16 June 2023

আজকের মেষ রাশিফল
অফিসে আপনার আচরণ ঠিক রাখুন। আপনার ভুলগুলি স্বীকার করুন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তর্ক করা এড়িয়ে চলুন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। জীবনসঙ্গীর ভালবাসা ও সহযোগিতা পাবেন। আজ আপনি গ্যাস, বদহজম, অ্যাসিডিটির সমস্যায় ভুগবেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে বিকেল ৪টা

আজকের বৃষ রাশিফল
আজকের দিনের শুরুটা খুব ভাল হবে। সুখবর পেতে পারেন। মানসিকভাবে আপনি খুব ভাল বোধ করবেন। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি নতুন সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা

আজকের মিথুন রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। তবে অযথা ব্যয় করবেন না। কর্মক্ষেত্রে নিজের কাজে মনোযোগ দিন। সুস্থ থাকতে হলে সময়মতো খাওয়ার অভ্যাস করতে হবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ৯টা ২০

আজকের কর্কট রাশিফল
অফিসে বসের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি ঠিক থাকবে না। জীবনসঙ্গীর স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৯টা

আজকের সিংহ রাশিফল
খুব ভেবেচিন্তে কথা বলুন। আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: দুপুর ১২টা ২৫ থেকে দুপুর ৩টা

আজকের কন্যা রাশিফল
ব্যবসায়ীদের কাজে বাধা আসতে পারে। চাকুরিজীবীদের অফিসের কাজ সময়মতো সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। নিজেকে সুস্থ-সবল রাখতে হলে নিয়মিত পর্যাপ্ত বিশ্রাম নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: ভোর ৪টা থেকে ৮টা

আজকের তুলা রাশিফল
লভ লাইফ ভালই কাটবে। ব্যবসায় ভাল লাভ হবে। আজ আপনার ত্বকের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৪টা ৩৫ থেকে রাত ৮টা ৩৫

আজকের বৃশ্চিক রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। আপনার আয় বাড়তে পারে। ব্যবসায়ীদের অনেক দূর যাত্রা করতে হতে পারে। আপনার পরিবারের দিকে নজর দিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: দুপুর ২টা ৫৫ থেকে বিকেল ৫টা ২০

আজকের ধনু রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। খরচ বাড়বে। চাকরি হোক বা ব্যবসা, আজ কাজের চাপ খুব বেশি থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ৩টা

আজকের মকর রাশিফল
আজ আপনি নিজের জন্য সময় পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০

আজকের কুম্ভ রাশিফল
ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফর পাবেন। যদি সম্প্রতি বিনিয়োগ করে থাকেন, তাহলে তা থেকে দ্বিগুণ লাভ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। আজ আপনি আপনার প্রতিভা দেখানোর ভাল সুযোগ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৪টা

আজকের মীন রাশিফল
কোথাও যাত্রার সময় আপনার জিনিসপত্রের দিকে খেয়াল রাখুন। অফিসে বস আপনার পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট হবেন। ব্যবসায়ীদের অর্থ সংক্রান্ত লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৭টা ০৫ থেকে ৯টা ১৫

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, June 16, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion