Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 16 জুলাই 2023
Ajker Rashifal: রবিবার, ১৬ জুলাই কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার ঝগড়া হতে পারে। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৬টা ৩০ থেকে ১০টা ৪৫
আজকের বৃষ রাশিফল
লভ লাইফ ভালো কাটবে না। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। অর্থ লাভ হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা
আজকের মিথুন রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো যাবে। পদোন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো যাবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা
আজকের কর্কট রাশিফল
আর্থিক বিষয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থ সংক্রান্ত লেনদেন খুব সাবধানে করুন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ৪৫
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা
আজকের সিংহ রাশিফল
কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। আজ কোনো ভালো খবর পেতে পারেন। প্রিয়জনের সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা
আজকের কন্যা রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো যাবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। অফিসের পরিবেশ ঠিক থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতাও পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা
আজকের তুলা রাশিফল
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আয় ভালো হবে, তবে ব্যয় বাড়তে পারে। কাজের চাপ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের বৃশ্চিক রাশিফল
ভাই-বোনদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। অফিসে বস আপনাকে কোনও দায়িত্বশীল কাজ দিতে পারেন। মনোযোগ দিয়ে নিজের কাজ করুন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা
আজকের ধনু রাশিফল
ঘরের পরিবেশ ঠিক থাকবে না। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও ঐক্যের অভাব দেখা যাবে। জীবনসঙ্গীর ভালোবাসা ও সহযোগিতা পাবেন। আজ আপনার গলার কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা
আজকের মকর রাশিফল
স্বাস্থ্যের যত্ন নিন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। পরস্পরের প্রতি আস্থা বাড়বে। সন্তানকে নিয়ে খুব গর্ব বোধ করবেন। আজ কোনও পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের কুম্ভ রাশিফল
আজকের দিনটি খুব ভালো কাটবে। খুব ভেবেচিন্তে খরচ করুন। যাঁরা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা সাফল্য পেতে পারেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
আজকের মীন রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আপনার ছোটোখাটো ঝগড়া হতে পারে। আজ খরচ বাড়তে পারে। বাড়ির ছোটো সদস্যদের সঙ্গে কঠোর ব্যবহার করবেন না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications