Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ১৬ জুলাইয়ের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। চাকুরিজীবীদের সমস্ত কাজ সময়ের আগেই শেষ হতে পারে। ব্যবসায়ীরা বিনিয়োগের ভাল সুযোগ পেতে পারেন। রিয়েল এস্টেট সংক্রান্ত কাজ করেন যাঁরা, তাঁরা আজ আশানুরূপ ফলাফল পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। মায়ের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

বৃষ রাশি
সেলস এবং মার্কেটিং-এর সঙ্গে যুক্ত জাতকদের জন্য আজকের দিনটি খুব লাভদায়ক হতে চলেছে। তাঁরা সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩৭
শুভ সময়: সকাল ৬টা ২৫ থেকে সকাল ১০টা

মিথুন রাশি
চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। আজ আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকবে। ব্যবসায়ীদের দিনটি ভাল কাটতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আপনার সঞ্চিত পুঁজি বাড়তে পারে। সুস্থ থাকতে হলে জাঙ্ক ফুড এড়িয়ে চলুন।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ২টা ৪৫ থেকে রাত ৯টা ৩০

কর্কট রাশি
ব্যবসায়ীদের আর্থিক লেনদেন করার সময় খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থের দিক দিয়ে দিনটি স্বাভাবিক কাটবে। স্বাস্থ্য খুব ভাল থাকবে না।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ২টা ৩০

সিংহ রাশি
বিবাহিত জীবনের পরিস্থিতি প্রতিকূল থাকতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে না। চাকুরিজীবীদের মুলতুবি কাজগুলি সম্পন্ন করতে কঠোর পরিশ্রম করতে হবে। আজ উচ্চপদস্থ কর্মকর্তারাও আপনার সঙ্গে কঠোর আচরণ করতে পারেন। ব্যবসায়ীদের কাজে বাধা আসতে পারে। অর্থের দিক দিয়ে দিনটি স্বাভাবিক কাটবে। আজ আপনার ত্বকের সমস্যা হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: ভোর ৪টা থেকে বিকেল ৫টা ১৫

কন্যা রাশি
আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের খুব ভাল যাবে। চাকুরিজীবীরা অফিসে বসের কাছ থেকে ভাল পরামর্শ পেতে পারেন। ব্যবসায়ীরা মোটামুটি লাভ করতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে রাত ৮টা ৫৫

তুলা রাশি
চাকুরিজীবীদের দিনটি ভাল কাটবে। শেয়ারবাজারে যাঁরা কাজ করেন তাঁরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন। আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনার প্রিয়জন খুব রোমান্টিক মেজাজে থাকবেন। আজ আপনার কাশি, সর্দি, জ্বর হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৯টা ০৫ থেকে দুপুর ১২টা

বৃশ্চিক রাশি
চাকুরিজীবীরা আজ কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। বস আপনার উপর রেগে যেতে পারেন। ব্যক্তিগত জীবনের পরিস্থিতিও ভাল থাকবে না। পরিবারের কারুর সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

ধনু রাশি
ব্যবসায়ীদের দিনটি ভালই কাটবে। চাকুরিজীবীরা কোনও স্বনামধন্য ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেতে পারেন। এই সাক্ষাৎ আপনার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। বড় ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভাল হতে পারে। অর্থের দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। আজ আপনার স্নায়ুর কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা ৩০

মকর রাশি
পারিবারিক ক্ষেত্রে আজকের দিনটি ভাল যাবে না। পারিবারিক কলহের কারণে আজ আপনি অনেক চাপের মধ্যে থাকবেন। পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য বিঘ্নিত হতে পারে। চাকুরিজীবীরা কাজে মনোযোগ দিন। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফলাফল পাবেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা ভাল লাভ করতে পারেন। ব্যবসায় বৃদ্ধি হবে। অর্থ প্রাপ্তি হতে পারে। আজ অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা ১৫

কুম্ভ রাশি
অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ থাকবে। বাড়ির কোনও সদস্যের কাছ থেকে ভাল খবর পেতে পারেন। অর্থের দিক দিয়ে দিনটি ভাল কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ২টা ৩০

মীন রাশি
সরকারি চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। তাঁরা উচ্চ পদ পেতে পারেন। ব্যবসায়ীদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications