Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 16 January 2024: আজ বিরাট সমস্যায় পড়বেন এই রাশির জাতকরা! সুখবর পাবেন কারা? জেনে নিন
Ajker Rashifal, 16 January 2024: মঙ্গলবার, ১৬ জানুয়ারি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজকের দিনটি ভালো যাবে না। ব্যবসায়ীরা কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। চাকুরিজীবীদের অফিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের কথা উপেক্ষা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ক্ষতি আপনারই হবে। কর্মক্ষেত্রে আপনার সেরা পারফরম্যান্স করার চেষ্টা করুন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। আজ আপনি অনিদ্রার সমস্যায় ভুগতে পারেন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা
আজকের বৃষ রাশিফল
ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে কোনও কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে বসের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আর্থিক ক্ষেত্রে দিনটি ভালো যাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা আজ ফেরত পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনি গ্যাস, বদহজম, অ্যাসিডিটির সমস্যায় ভুগতে পারেন। অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা
আজকের মিথুন রাশিফল
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ২০
আজকের কর্কট রাশিফল
ব্যবসায় ভালো লাভ হবে। পোশাক ব্যবসায়ীদের হাতে বড় অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরাও আজ ভালো সুযোগ পাবেন। আপনার দুর্দান্ত পারফরম্যান্স দেখে আজ বস আপনাকে কোনও দায়িত্বশীল কাজ অর্পণ করতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে ৭টা ৪৫
আজকের সিংহ রাশিফল
চাকুরিজীবীরা তাদের পরিশ্রমের ভালো ফল পেতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। আজ আপনি জ্বর, সর্দি, কাশিতে ভুগতে পারেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা ২০
আজকের কন্যা রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। সময়মতো খাবার খান এবং আপনার পর্যাপ্ত বিশ্রাম করুন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫
আজকের তুলা রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। চাকুরিজীবীদের আয় বাড়তে পারে। ব্যবসায় লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টা ৩৫ থেকে রাত ৮টা
আজকের বৃশ্চিক রাশিফল
ব্যবসায়ীদের কোথাও বিনিয়োগ করার পরিকল্পনা থাকলে, সে ব্যাপারে সঠিক খোঁজ খবর নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা অফিসে কোনও ভালো খবর পেতে পারেন। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। অর্থ উপার্জনের সুযোগ পেতে পারেন। লভ লাইফে সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ১০ থেকে ১০টা ৫০
আজকের ধনু রাশিফল
ব্যবসায়ীরা আজ ভালো ফল পাবেন। স্থগিত থাকা কাজ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিতে পারেন। চাকুরিজীবীদের দিনটি মোটামুটি কাটবে। অফিসে আপনাকে কঠিন কোনও কাজ দেওয়া হতে পারে। আপনি আপনার কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতাও পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৭টা
আজকের মকর রাশিফল
চাকুরিজীবীদের মনোযোগ দিয়ে অফিসের কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকরি পরিবর্তন করার জন্য এটি সঠিক সময় নয়। আর্থিক দিক দিয়ে দিনটি স্বাভাবিক যাবে। বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও ঐক্য থাকবে। এই রাশির ছাত্রছাত্রীরা ভাল ফল পেতে পারেন। পরীক্ষায় সাফল্য পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৬টা ৪৫ থেকে ১১টা ৪৫
আজকের কুম্ভ রাশিফল
অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ আপনার জীবনসঙ্গী খুব ভালো মেজাজে থাকবেন। সুখবর পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে সন্ধ্যা ৭টা ২৫
আজকের মীন রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো যাবে। আপনার পদোন্নতি হতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা আজ আশানুরূপ ফলাফল পেতে পারেন। ভালো লাভ হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনি পেটের রোগে ভুগতে পারেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সকাল ৭টা থেকে ৯টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
