Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজকের দিনটি আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 16 ফেব্রুয়ারি 2023
বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। আপনার উপর দায়িত্ব বাড়তে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: ভোর ৪টা ৩০ থেকে দুপুর ৩টা ৩০

আজকের বৃষ রাশিফল
চাকুরিজীবীদের আজ খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে তাড়াহুড়া করে কোনও কাজ করবেন না। ব্যবসায়ীদের আজকের দিনটি তেমন ভালো কাটবে না। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। বাড়ির পরিবেশের উন্নতি হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা ২০

আজকের মিথুন রাশিফল
স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করবেন না। আর্থিক লেনদেনের সময় খুব সতর্ক থাকুন। আজ ছোটোখাটো বিষয় নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। আপনার রাগ নিয়ন্ত্রণে রাখুন। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি কাটবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: সকাল ৫টা ৪৫ থেকে দুপুর ১২টা ৩৫

আজকের কর্কট রাশিফল
সিঙ্গেল জাতকরা আজ প্রেমের প্রস্তাব পেতে পারেন। এই রাশির বিবাহিতদের আজকের দিনটি দারুণ কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে অনেকটা সময় কাটাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অফিসে বস আপনার কাজ দেখে খুব সন্তুষ্ট হবেন। আজ আপনি তাঁর কাছ থেকে কিছু ভালো পরামর্শ পেতে পারেন। ব্যবসায়ীদের আশানুরূপ ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

আজকের সিংহ রাশিফল
আজ আপনার দুশ্চিন্তা দূর হতে পারে। মানসিকভাবে বেশ ভালো বোধ করবেন। চাকরি হোক বা ব্যবসা, আজ খুব সাবধানে সব সিদ্ধান্ত নিন। নিজের কাজে মনোযোগ দিন। ঘরের পরিবেশ ভালো থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। আজ আপনি কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। সুস্থ-সবল থাকতে প্রতিদিন সকালে ব্যায়াম করুন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা ১৫

আজকের কন্যা রাশিফল
আজকের দিনটি কন্যা রাশির জাতকদের জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। ব্যবসায়ীরা আজ হতাশ হতে পারেন। বাড়ির কারুর স্বাস্থ্য খারাপ হতে পারে। ক্লান্তি এবং স্ট্রেসের কারণে আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২৫

আজকের তুলা রাশিফল
আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। আপনি আপনার সমস্ত দায়িত্ব খুব ভালো ভাবে পালন করতে পারবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আয়ের নতুন উৎসও পেতে পারেন। অফিসে আপনার কাজের ব্যাপক প্রশংসা করা হবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের ভালো লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে ১১টা

আজকের বৃশ্চিক রাশিফল
আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। অফিসে সহকর্মীদের সঙ্গে বেশি ঠাট্টা-তামাশা করবেন না, অন্যথায় সমস্যা বাড়তে পারে। এতে আপনার কাজেও খারাপ প্রভাব পড়বে। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৯টা ৩০ থেকে দুপুর ২টা ৫৫

আজকের ধনু রাশিফল
চাকুরিজীবীদের উন্নতি হবে। ব্যবসায়ীরা তাদের ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার ভালো সুযোগ পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনার মুড খুব ভালো থাকবে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ১০টা থেকে বিকেল ৪টা

আজকের মকর রাশিফল
সরকারী চাকুরিজীবীদের ট্রান্সফার হতে পারেন। যাঁরা বেসরকারি চাকরি করছেন, তাঁরাও তাঁদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: ভোর ৫টা থেকে দুপুর ৩টা

আজকের কুম্ভ রাশিফল
বাড়ির পরিবেশ ভালো থাকবে না। অর্থ নিয়ে বিবাদের সম্ভাবনা রয়েছে। অফিসে কাজের চাপ বেড়ে যাওয়ার কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে রাত ৮টা

আজকের মীন রাশিফল
যে সব ব্যবসায়ীরা পার্টনারশিপে নতুন কাজ শুরু করতে চলেছেন, তাদের পথে বড় বাধা আসতে পারে। তবে এই সমস্যা সাময়িক, তাই চিন্তা করবেন না। চাকুরিজীবীদের তাদের কাজে সম্পূর্ণ মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications