Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন কাটবে শনিবার দিনটি? দৈনিক রাশিফল 16 ডিসেম্বর 2023
Ajker Rashifal, 16 December 2023: শনিবার, ১৬ ডিসেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কর্মক্ষেত্রে কাজের দিকে মনোনিবেশ করুন, অন্যথায় বড় সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হবে। কাজে বাধা আসতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টো
আজকের বৃষ রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো যাবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন। অফিসে আপনার প্রতিভা প্রদর্শনের ভালো সুযোগ পেতে পারেন। এই সুযোগ হাতছাড়া না করাই ভালো। যাঁরা সেলস এবং মার্কেটিং-এ কাজ করেন, তাঁদের আজকের দিনটি খুব ভালো যাবে। খুচরা ব্যবসায়ীদের ভালো লাভ হবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: দুপুর ৩টে ৪৫ থেকে সন্ধ্যা ৭টা
আজকের মিথুন রাশিফল
আজকের দিনের শুরুটা খুব ভালো হবে। কর্মক্ষেত্রে ভালো সুযোগ পাবেন। আপনাকে সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে চলমান বিবাদের অবসান হবে। বিবাহিত জীবনে সুখ, শান্তি ফিরে আসবে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। আর্থিক লেনদেনের সময় খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৬টা থেকে ৯টা
আজকের কর্কট রাশিফল
বাড়ির পরিবেশ ভালো থাকবে। আজ বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বাড়বে। আপনি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। আপনাকে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের সিংহ রাশিফল
যদি চাকরির পাশাপাশি পার্ট টাইম কোনও কাজ করার পরিকল্পনা করে থাকেন, তবে আজ একটি ভালো অফার পেতে পারেন। নিজের উপর খুব বেশি কাজের চাপ না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়বে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অর্থের অভাবে আটকে থাকা কাজগুলো আজ সম্পন্ন হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। তবে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন না।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টে ৪৫ থেকে রাত ৯টা ০৫
আজকের কন্যা রাশিফল
সন্তান সংক্রান্ত বড় দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি আপনার কাছের কাউকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে আপনার আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। নাহলে আজ আপনি বড় সমস্যায় পড়তে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ৯টা ৫০
আজকের তুলা রাশিফল
কোথাও যাত্রা করার সময় আপনার লাগেজ খুব সাবধানে রাখুন, অন্যথায় এটি চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। বস আজ আপনার উপর খুব রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের আজ কোনও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৫টা ২৫ থেকে সকাল ৮টা ৪৫
আজকের বৃশ্চিক রাশিফল
শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভালো যাবে। পরীক্ষায় ভালো ফল পেতে পারেন। চাকুরিজীবীদের উন্নতির হবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পেতে পারেন। ব্যবসায়ীদের কোনও ধরনের ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যের পরামর্শে নিজের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রিয়জনের সাহায্যে ঘরোয়া সমস্যার সমাধান করতে পারবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৪টে থেকে রাত ৮টা ৩৫
আজকের ধনু রাশিফল
পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। আপনি যদি লভ ম্যারেজ করতে চান, তাহলে পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। অফিসের পরিবেশ ভালো থাকবে। ব্যবসায় মোটামুটি লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টো ৫০ থেকে সন্ধ্যা ৬টা
আজকের মকর রাশিফল
ব্যবসায়ীরা আজ ভালো ফল পাবেন। ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি ঋণ নিয়ে থাকেন, তাহলে আজ আপনি তা পরিশোধে সফল হবেন। চাকুরিজীবীদের উন্নতি হবে। আপনার উপর দায়িত্ব বেশি থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: ভোর ৪টে ০৫ থেকে ৮টা ৫৫
আজকের কুম্ভ রাশিফল
পরিবারের সদস্যদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। অফিসের কাজে বাধা আসতে পারে। তবে খুব শীঘ্রই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যবসায়িক পরিকল্পনায় কিছু পরিবর্তন করার পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন কৌশল তৈরির জন্য আজকের দিনটি উপযুক্ত। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। তবে অতিরিক্ত অর্থ ব্যয় না করাই ভালো। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ২টো ৩০ থেকে বিকেল ৪টে
আজকের মীন রাশিফল
আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন। খরচ বাড়তে পারে। অফিসে বস আপনার কাজের পর্যালোচনা করতে পারেন। ব্যবসায়ীদের দীর্ঘ যাত্রার যোগ রয়েছে। পার্টনারশিপ ব্যবসায় ভালো লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন। যাঁদের ডায়াবেটিস আছে, তাঁরা নিজেদের খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
